Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ওসির কক্ষের সামনে দাঁড়িয়ে ‘থানার ইট খুলে নেওয়ার’ হুমকি এনসিপি নেতার

Icon

যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ ও ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পিএম

ওসির কক্ষের সামনে দাঁড়িয়ে ‘থানার ইট খুলে নেওয়ার’ হুমকি এনসিপি নেতার

Advertisement

নারায়ণগঞ্জের ফতুল্লায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলা ঘটনার পর থানার ভেতরে দাঁড়িয়ে ‘আর কোনো কর্মীর গায়ে হাত তুললে থানার ইট খুলে নেওয়ার’ হুঁশিয়ারি দিয়েছেন দলটির জেলা আহ্বায়ক যুবাইর সরদার।

তবে পরে তিনি দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বক্তব্যটি আংশিক এবং তিনি মূলত নেতাকর্মীদের শান্ত করার জন্য কথা বলেছিলেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ফতুল্লার বক্তাবলী বাজার এলাকায় এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে জেলা এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলামসহ অন্তত চারজন আহত হন।

হামলার পর এনসিপির নেতাকর্মীরা ফতুল্লা মডেল থানায় গিয়ে অবস্থান নেন। পরে রাতেই নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের নেতৃত্বে দলটির নেতাকর্মীরা মিছিল নিয়ে থানায় প্রবেশ করেন। একপর্যায়ে সংসদ সদস্য ও কয়েকজন নেতা ওসির কক্ষে যান।

এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষের সামনে দাঁড়িয়ে যুবাইর সরদারকে বলতে শোনা যায়, ‘আমি যুবাইর সরদার, নারায়ণগঞ্জ এনসিপির আহ্বায়ক। আর যদি আমার একটা কর্মীর গায়ে হাত তুলে, লাশের বদলে লাশ নেব। আমার একজন নেতাকর্মীর গায়ের রক্ত যদি পড়ে আরেকবার, থানার ইট-পাথর পর্যন্ত খুলে নেব।’

ওই বক্তব্যের ১৭ সেকেন্ডের একটি ভিডিও এনসিপির নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেন। ভিডিওতে যুবাইর সরদারকে উত্তেজিত কণ্ঠে নেতাকর্মীদের সামনে বক্তব্য দিতে দেখা যায়।

ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম বলেন, এ ধরনের বক্তব্য কেউ দিয়েছে কিনা আমি শুনিনি। তখন আমি ভেতরে ছিলাম। তবে এমন বক্তব্য কেউ দিয়ে থাকলে তা ভালো চর্চা নয়। দায়িত্বশীল পদে থেকে থানার ভেতরে এভাবে বক্তব্য রাখা ঠিক নয়।

তিনি আরও বলেন, এ ধরনের বক্তব্যের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে কোনো ব্যত্যয় ঘটলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি সেভাবে দেখবেন।

এর আগে বক্তাবলী বাজার এলাকায় এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় তাওহীদুল ইসলামসহ চারজন আহত হন।

এনসিপির অভিযোগ, বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন এ হামলা চালায়। তবে এ অভিযোগের বিষয়ে হালিম আজাদের বক্তব্য পাওয়া যায়নি।

এনসিপির নেতাদের ভাষ্য, ধলেশ্বরী নদীর তীরে অবৈধভাবে মাটি কাটার বিষয়ে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। আহত তাওহীদুল ইসলামকে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

হামলার ঘটনায় রাতে এনসিপির যুব উইং জাতীয় যুবশক্তির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. হাসান বাদী হয়ে হালিম আজাদসহ ১৬ জনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন। তবে মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে ওসি মাহবুব আলম জানান।

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, আমরা আইনের আশ্রয় নেওয়ার জন্যই থানায় গিয়েছিলাম। এর আগেও এনসিপির নেতাকর্মীদের ওপর কয়েকবার হামলা হয়েছে। পুলিশ ব্যবস্থা নিতে গড়িমসি করায় নেতাকর্মীদের নিয়ে থানায় গিয়েছিলাম।

যুবাইর সরদার বলেন, সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনের সঙ্গে তিনিও ওসির কক্ষে প্রবেশ করেছিলেন। বাইরে নেতাকর্মীদের চাপ বাড়লে ওসি তাকে দলীয় নেতাকর্মীদের শান্ত করতে বলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বক্তব্যটি আংশিক উল্লেখ করে তিনি বলেন, আমি দলীয় নেতাকর্মীদের শান্ত করার জন্য বলেছিলাম, আমরা আইন হাতে তুলে নিতে পারি না। আমরা আইনের আশ্রয় নিতেই এসেছি। পুলিশ কার্যকর ব্যবস্থা না নিলে আমরা অ্যাকশনে যাব—সেই পরিপ্রেক্ষিতেই থানার ইট খুলে নেওয়া ও লাশের বদলে লাশ নেওয়ার কথা এসেছে।

তিনি আরও বলেন, তারা আইনগতভাবেই বিষয়টির সমাধান চান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রূপগঞ্জে যুবদলের সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগের সংঘর্ষ, ফাঁকা গুলি

রূপগঞ্জে যুবদলের সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগের সংঘর্ষ, ফাঁকা গুলি

দুই উপজেলায় এনসিপির কমিটি ঘোষণা

দুই উপজেলায় এনসিপির কমিটি ঘোষণা

আ.লীগের সক্রিয় হওয়ার পেছনে জামায়াত-এনসিপির দায় দেখছেন রাশেদ খান

আ.লীগের সক্রিয় হওয়ার পেছনে জামায়াত-এনসিপির দায় দেখছেন রাশেদ খান

ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ

ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ

‎নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

‎নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

শাহাদাত ইসরাফিল হিলালীর সঙ্গে আলোচনায় মনজুরও

চসিক নির্বাচন শাহাদাত ইসরাফিল হিলালীর সঙ্গে আলোচনায় মনজুরও

আরও পড়ুন

ওসির কক্ষের সামনে দাঁড়িয়ে ‘থানার ইট খুলে নেওয়ার’ হুমকি এনসিপি নেতার

ওসির কক্ষের সামনে দাঁড়িয়ে ‘থানার ইট খুলে নেওয়ার’ হুমকি এনসিপি নেতার

কুতুবদিয়ায় দুই জাহাজের সংঘর্ষ

কুতুবদিয়ায় দুই জাহাজের সংঘর্ষ

মুক্তি পেলেও ক্যাম্পাস ছাড়তে পারছেন না অধ্যক্ষসহ শিক্ষকরা

মুক্তি পেলেও ক্যাম্পাস ছাড়তে পারছেন না অধ্যক্ষসহ শিক্ষকরা

ঝটিকা মিছিলের পরদিন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

ঝটিকা মিছিলের পরদিন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম