Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঝটিকা মিছিলের পরদিন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পিএম

ঝটিকা মিছিলের পরদিন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

Advertisement

সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মিছিলের পরদিন সিলেট থেকে গ্রেফতার হয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা আসেফ বখত রাদ।

মঙ্গলবার সিলেট শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ। রাদ সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার আসামি।

আসেফ বখত রাদ সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র প্রয়াত আইয়ুব বখত জগলুলের ছেলে ও সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি নিষিদ্ধ আওয়ামী লীগের সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক নোমান বখত পলিনের ভাতিজা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে আসেফ বখত রাদের নেতৃত্বে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে একটি ঝটিকা মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ে। এর পরদিন মঙ্গলবার সকালে সিলেট শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে বিকালে তাকে সিলেট থেকে সুনামগঞ্জ সদর মডেল থানায় নিয়ে আসা হয়।

গ্রেফতারের বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন সেখ। তিনি বলেন, আসেফ বখত রাদকে সিলেট থেকে গ্রেফতার করে সুনামগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে। সে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার অন্যতম আসামি। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পোনা মাছ অবমুক্তে অনিয়মের অভিযোগ, ‘সাংবাদিকদের কাছে জবাবদিহি করতে বাধ্য নই’

পোনা মাছ অবমুক্তে অনিয়মের অভিযোগ, ‘সাংবাদিকদের কাছে জবাবদিহি করতে বাধ্য নই’

জুমার নামাজের সময় মসজিদের আঙিনায় যুবককে ছুরিকাঘাত

জুমার নামাজের সময় মসজিদের আঙিনায় যুবককে ছুরিকাঘাত

এনসিপি নেতার লাশ উদ্ধার

এনসিপি নেতার লাশ উদ্ধার

কলেজে নবীনবরণ নিয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত অর্ধশতাধিক

কলেজে নবীনবরণ নিয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত অর্ধশতাধিক

রাস্তা নির্মাণ নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত শতাধিক

রাস্তা নির্মাণ নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত শতাধিক

আইনজীবী ভবন থেকে নিষিদ্ধ সুনামগঞ্জ আ.লীগের সাবেক সহ-সভাপতি গ্রেফতার

আইনজীবী ভবন থেকে নিষিদ্ধ সুনামগঞ্জ আ.লীগের সাবেক সহ-সভাপতি গ্রেফতার

আরও পড়ুন

ওসির কক্ষের সামনে দাঁড়িয়ে ‘থানার ইট খুলে নেওয়ার’ হুমকি এনসিপি নেতার

ওসির কক্ষের সামনে দাঁড়িয়ে ‘থানার ইট খুলে নেওয়ার’ হুমকি এনসিপি নেতার

কুতুবদিয়ায় দুই জাহাজের সংঘর্ষ

কুতুবদিয়ায় দুই জাহাজের সংঘর্ষ

মুক্তি পেলেও ক্যাম্পাস ছাড়তে পারছেন না অধ্যক্ষসহ শিক্ষকরা

মুক্তি পেলেও ক্যাম্পাস ছাড়তে পারছেন না অধ্যক্ষসহ শিক্ষকরা

ঝটিকা মিছিলের পরদিন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

ঝটিকা মিছিলের পরদিন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম