Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পোনা মাছ অবমুক্তে অনিয়মের অভিযোগ, ‘সাংবাদিকদের কাছে জবাবদিহি করতে বাধ্য নই’

Icon

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ এএম

পোনা মাছ অবমুক্তে অনিয়মের অভিযোগ, ‘সাংবাদিকদের কাছে জবাবদিহি করতে বাধ্য নই’

Advertisement

সুনামগঞ্জের জগন্নাথপুরে সরকারি রাজস্ব বাজেটের আওতায় অভ্যন্তরীণ জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণে উপজেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

কোনো টেন্ডার বা কমিটি গঠন ছাড়াই নিম্নমানের পোনা মাছ সংগ্রহ করে সোমবার (২৮ সেপ্টেম্বর) উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমিন তা অবমুক্ত করেন বলে জানা গেছে।

অনুসন্ধানে জানা যায়, রাজস্ব খাতের এক লাখ টাকা বরাদ্দের পোনা মাছ প্রাতিষ্ঠানিক জলাশয়ে অবমুক্তকরণের জন্য ই-টেন্ডারে কয়েকজন ঠিকাদার কাগজপত্র দাখিল করলেও বিভ্রান্তিকর অজুহাত দেখিয়ে ই-টেন্ডার প্রক্রিয়া বাতিল করেন মৎস্য কর্মকর্তা। পরে তিনি নিজেই পোনা মাছ কিনে অবমুক্ত করেন।

এদিকে পোনা মাছ অবমুক্ত করার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসলাম উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে অব্যবস্থাপনায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

পোনা মাছ অবমুক্ত করার দরপত্রে অংশ নেওয়া ঠিকাদার মঈন উদ্দিন, তারেক আহমদ ও জুয়েল আহমদসহ কয়েকজন অভিযোগ করেন, নিয়ম মেনে টেন্ডার ড্রপ করা সত্ত্বেও মৎস্য কর্মকর্তার সরাসরি হস্তক্ষেপে তা বাতিল করা হয়। কাউকেই স্বাভাবিক নিয়মে টেন্ডার ফেলতে দেওয়া হয়নি এবং মৎস্য কর্মকর্তা আল আমিন নিজেদের ব্যবস্থাপনায় নিম্নমানের, মৃত ও অর্ধমৃত পোনা নিয়ে আসেন।

মঈন উদ্দিনসহ পোনা মাছ অবমুক্তকরণে অংশগ্রহণকারীরা বলেন, তড়িঘড়ি করে ২৬৭ কেজি পোনা মাছ সরবরাহ ও বিতরণ করার নামে নামমাত্র পোনা অবমুক্ত করে মৎস্য কর্মকর্তা অনিয়ম-দুর্নীতির আশ্রয় নিয়ে সরকারের মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করছেন। এ ব্যাপারে ওই মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

স্থানীয় সাংবাদিকরা পোনা অবমুক্ত করার বিষয়ে মৎস্য কর্মকর্তা আল আমিনকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে! আমি সাংবাদিকদের কাছে জবাবদিহি করতে বাধ্য নই! তিনি বলেন, আমি নিয়ম মেনেই পোনা ছেড়েছি।

জগন্নাথপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জুনায়েদ আহমদ হামজা জানান, কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে টেন্ডার ছাড়াই পোনা কেনা ও বিতরণ করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত চাই।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন বলেন, পোনা মাছ অবমুক্ত করার উদ্বোধনী অনুষ্ঠানে অব্যবস্থাপনা ছিল। এ নিয়ে মৎস্য কর্মকর্তাকে সতর্ক করা হয়েছে। অনিয়মের অভিযোগ পেলে তদন্তপূর্বক পদক্ষেপ নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জুমার নামাজের সময় মসজিদের আঙিনায় যুবককে ছুরিকাঘাত

জুমার নামাজের সময় মসজিদের আঙিনায় যুবককে ছুরিকাঘাত

এনসিপি নেতার লাশ উদ্ধার

এনসিপি নেতার লাশ উদ্ধার

কলেজে নবীনবরণ নিয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত অর্ধশতাধিক

কলেজে নবীনবরণ নিয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত অর্ধশতাধিক

রাস্তা নির্মাণ নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত শতাধিক

রাস্তা নির্মাণ নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত শতাধিক

আইনজীবী ভবন থেকে নিষিদ্ধ সুনামগঞ্জ আ.লীগের সাবেক সহ-সভাপতি গ্রেফতার

আইনজীবী ভবন থেকে নিষিদ্ধ সুনামগঞ্জ আ.লীগের সাবেক সহ-সভাপতি গ্রেফতার

মাদ্রাসার টেবিল-বেঞ্চ বিক্রির অভিযোগ শিক্ষক-লাইব্রেরিয়ানের বিরুদ্ধে

মাদ্রাসার টেবিল-বেঞ্চ বিক্রির অভিযোগ শিক্ষক-লাইব্রেরিয়ানের বিরুদ্ধে

আরও পড়ুন

মা ইলিশ রক্ষার অভিযান শুরু, নেতৃত্বহীন দশমিনা মৎস্য দপ্তর

মা ইলিশ রক্ষার অভিযান শুরু, নেতৃত্বহীন দশমিনা মৎস্য দপ্তর

কুমিল্লা মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ ডা. এম এম হাসান

কুমিল্লা মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ ডা. এম এম হাসান

পদ্মার দুর্গম চরাঞ্চলের বাড়িতে ককটেল বিস্ফোরণ

পদ্মার দুর্গম চরাঞ্চলের বাড়িতে ককটেল বিস্ফোরণ

পোনা মাছ অবমুক্তে অনিয়মের অভিযোগ, ‘সাংবাদিকদের কাছে জবাবদিহি করতে বাধ্য নই’

পোনা মাছ অবমুক্তে অনিয়মের অভিযোগ, ‘সাংবাদিকদের কাছে জবাবদিহি করতে বাধ্য নই’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম