Logo
Logo
×

Advertisement

জাতীয়

ভূমি অধিগ্রহণে মহাদুর্নীতি, ২২ কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের তথ্যপ্রমাণ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পিএম

ভূমি অধিগ্রহণে মহাদুর্নীতি, ২২ কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের তথ্যপ্রমাণ

Advertisement

ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পে ভূমি অধিগ্রহণকে কেন্দ্র করে নরসিংদী জেলা প্রশাসনে বড় ধরনের অনিয়ম ও দুর্নীতির তথ্য পেয়েছে ভূমি মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি। জেলা প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে মাঠপর্যায়ের অন্তত ২২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তদন্ত প্রতিবেদনে ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার আজমল হোসেন, চার সাবেক জেলা প্রশাসক, ছয় সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং আট ভূমি অধিগ্রহণ কর্মকর্তার দায়িত্বকালে অনিয়মের তথ্য তুলে ধরা হয়েছে।

তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত নরসিংদীতে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ বাবদ ১ হাজার ৩৬ কোটি ৫৬ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। এর মধ্যে প্রায় ৯০০ কোটি টাকার ক্ষতিপূরণের চেক ঘিরে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ পর্যালোচনা করেছে কমিটি। তবে প্রকৃত আত্মসাৎ বা সরকারি আর্থিক ক্ষতির পরিমাণ নির্ধারণে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে অধিকতর তদন্তের সুপারিশ করা হয়েছে।

প্রতিবেদনে চার সাবেক জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, আবু নইম মোহাম্মদ নাঈম মারুফ খান, ড. বদিউল আলম ও মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর দায়িত্বকালে ভূমি অধিগ্রহণের বিভিন্ন প্রক্রিয়ায় অনিয়ম ও ত্রুটির প্রাথমিক সত্যতা পাওয়ার কথা বলা হয়েছে। অধিগ্রহণের নোটিশ, যৌথ তদন্ত, ফিল্ডবুক তৈরি, জমির শ্রেণি নির্ধারণ, রোয়েদাদ অনুমোদন ও ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে তাদের তদারকির ঘাটতি ছিল বলে পর্যবেক্ষণে উল্লেখ করা হয়েছে। তাদের ব্যক্তিগত দায় নির্ধারণে অধিকতর তদন্তের সুপারিশ করেছে কমিটি।

ছয় সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মাসুম, এএসএম ইবনুল হাসান ইভান, মো. মোস্তফা মনোয়ার, মো. মুশফিকুর রহমান, অঞ্জন দাশ ও মোহাম্মদ নাজমুল হাসানের দায়িত্বকালেও বিভিন্ন অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। তাদের বিরুদ্ধে ত্রুটিপূর্ণ নথি, ক্ষতিপূরণ নির্ধারণে অনিয়ম ও প্রশাসনিক তদারকির ঘাটতির অভিযোগ রয়েছে। সাবেক এডিসি শাহিনা পারভীন ও ফারুক আহমেদের দায়িত্বকালের নথি নিয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছাতে না পেরে আরও অনুসন্ধানের সুপারিশ করা হয়েছে।

এ ছাড়া আট ভূমি অধিগ্রহণ কর্মকর্তা—মো. পারভেজ মৃধা, শ্যামল চন্দ্র সাহা, মাশফিকা হোসেন, রেহানা মজুমদার মুক্তি, চৌধুরী মোস্তাফিজুর রহমান, মাহমুদা জাহান, এএইচএম আজিমুল হক ও আসমাউল হুসনা পিংকির দায়িত্বকালে বিভিন্ন এলএ মামলায় অনিয়ম ও ত্রুটির প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তাদের নির্দিষ্ট দায়িত্বকাল, সংশ্লিষ্ট মামলা ও ভূমিকা যাচাই করে দায় নির্ধারণের সুপারিশ করেছে কমিটি।

প্রতিবেদনে সাবেক এডিসি অঞ্জন দাশের বিরুদ্ধে সংবাদ ধামাচাপা দিতে প্রতিবেদককে উৎকোচ দেওয়ার চেষ্টার অভিযোগেরও উল্লেখ রয়েছে। অডিও রেকর্ড ও সংশ্লিষ্ট তথ্য পর্যালোচনায় অভিযোগটির সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে তদন্ত কমিটি। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা এবং দুদকে অভিযোগ পাঠানোর সুপারিশ করা হয়েছে।

ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার আজমল হোসেনকে অন্যত্র বদলি করে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের সুপারিশ করা হয়েছে। তবে প্রতিবেদন জমা দেওয়ার দুই মাস পরও তাকে বদলি করা হয়নি। সড়ক ও জনপথ অধিদপ্তর এবং গণপূর্ত বিভাগের অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, এ দুর্নীতি নিয়ে ২০২৫ সালের ১৯ ও ২১ অক্টোবর, ১৮ ডিসেম্বর এবং ২০২৬ সালের ২৬ এপ্রিল চারটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে দৈনিক যুগান্তর। এরপর প্রধানমন্ত্রীর নির্দেশে ৩০ এপ্রিল ভূমি মন্ত্রণালয় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য, তিন দফা সরেজমিন পরিদর্শন এবং জেলা প্রশাসনের প্রায় ৮ হাজার ৮০০ পৃষ্ঠার নথি পর্যালোচনা করে ৭০ পৃষ্ঠার প্রতিবেদন তৈরি করা হয়। গত ১৬ আগস্ট প্রতিবেদনটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

একসঙ্গে ৫ সরকারি চাকরি, সাজার মুখে কর্মকর্তা

একসঙ্গে ৫ সরকারি চাকরি, সাজার মুখে কর্মকর্তা

প্রমাণ মিলেছে শত শত কোটি টাকা দুর্নীতির

চাঞ্চল্যকর সেই তদন্ত প্রতিবেদন জমা প্রমাণ মিলেছে শত শত কোটি টাকা দুর্নীতির

রেলওয়ে-পাসপোর্ট অফিস-সড়ক নির্মাণে অনিয়ম, দুদকের অভিযান

রেলওয়ে-পাসপোর্ট অফিস-সড়ক নির্মাণে অনিয়ম, দুদকের অভিযান

টং দোকান থেকে শত কোটি টাকার মালিক!

হবিগঞ্জের ক্যাসিনো সম্রাট রুবেল টং দোকান থেকে শত কোটি টাকার মালিক!

খাস জমি লিজ নেওয়ার ফি, সময় ও আবেদন প্রক্রিয়া জেনে নিন

খাস জমি লিজ নেওয়ার ফি, সময় ও আবেদন প্রক্রিয়া জেনে নিন

আ.লীগ ও অন্তর্বর্তী সরকারের আমলের অনিয়ম-দুর্নীতির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি

আ.লীগ ও অন্তর্বর্তী সরকারের আমলের অনিয়ম-দুর্নীতির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি

আরও পড়ুন

প্রবাসী কার্ড দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল মন্ত্রণালয়

প্রবাসী কার্ড দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল মন্ত্রণালয়

নাহিদকে স্পিকার এই আধাঘণ্টায় কি কেয়ামত হয়ে যাবে?

এই আধাঘণ্টায় কি কেয়ামত হয়ে যাবে?

শিশুদের জীবন রক্ষায় স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়াবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

শিশুদের জীবন রক্ষায় স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়াবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

উৎখাত হওয়া ফ্যাসিস্টদের ফিরে আসার কল্পনা অবান্তর: বিমানমন্ত্রী

উৎখাত হওয়া ফ্যাসিস্টদের ফিরে আসার কল্পনা অবান্তর: বিমানমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম