Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আইনজীবী ভবন থেকে নিষিদ্ধ সুনামগঞ্জ আ.লীগের সাবেক সহ-সভাপতি গ্রেফতার

Advertisement

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পিএম

আইনজীবী ভবন থেকে নিষিদ্ধ সুনামগঞ্জ আ.লীগের সাবেক সহ-সভাপতি গ্রেফতার

Advertisement

সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবন থেকে বের হওয়ার পর পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সুনামগঞ্জ সদর থানা প্রাঙ্গণ থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে খায়রুল কবির রুমেন জেলা আইনজীবী সমিতি ভবনে অবস্থান করছেন- এমন খবর পেয়ে ভবনের সামনে কালেক্টরেটমুখী সড়কে সাদা পোশাকে বিপুলসংখ্যক পুলিশ সদস্য অবস্থান নেন। বিষয়টি জানতে পেরে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন আহমদ তাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে সুনামগঞ্জ সদর থানার উদ্দেশে রওনা হন। এ সময় তাদের পিছু নেয় গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।

থানা ভবনের সামনে পৌঁছলে রুমেন মোটরসাইকেল থেকে নামার সঙ্গে সঙ্গে পুলিশ সদস্যরা তাকে ঘিরে ফেলেন। পরে তাকে থানার ভেতরে নিয়ে যাওয়া হয়।

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ জানান, গত ১৭ সেপ্টেম্বর নাশকতা চেষ্টার অভিযোগে সুনামগঞ্জ সদর থানায় দায়ের করা একটি মামলায় খায়রুল কবির রুমেন আসামি।

আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে তারা দুজন তাকে থানায় নিয়ে এসেছেন।

আইনজীবী সমিতি ভবনের সামনে সাদা পোশাকে ডিবি পুলিশের অবস্থানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তারাও বিষয়টি জানতে পেরেছিলেন। এ কারণেই রুমেনকে নিজেরাই থানায় নিয়ে যান।

সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন জানান, নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন খায়রুল কবির রুমেন। ওই মামলার সূত্রেই তাকে গ্রেফতার করা হয়েছে।

খায়রুল কবির রুমেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের বড় ভাই।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জুমার নামাজের সময় মসজিদের আঙিনায় যুবককে ছুরিকাঘাত

জুমার নামাজের সময় মসজিদের আঙিনায় যুবককে ছুরিকাঘাত

এনসিপি নেতার লাশ উদ্ধার

এনসিপি নেতার লাশ উদ্ধার

কলেজে নবীনবরণ নিয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত অর্ধশতাধিক

কলেজে নবীনবরণ নিয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত অর্ধশতাধিক

রাস্তা নির্মাণ নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত শতাধিক

রাস্তা নির্মাণ নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত শতাধিক

তিন সন্তানকে বিষপানে হত্যা বাবার

তিন সন্তানকে বিষপানে হত্যা বাবার

তাহিরপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

তাহিরপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

আরও পড়ুন

‘২ কোটি দেন, সব সই করে দেব’, পিডিবির নির্বাহী প্রকৌশলীর ভিডিও ভাইরাল

‘২ কোটি দেন, সব সই করে দেব’, পিডিবির নির্বাহী প্রকৌশলীর ভিডিও ভাইরাল

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার লাশ উদ্ধার

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার লাশ উদ্ধার

যেসব এলাকায় আজ বিদ্যুৎ থাকবে না

যেসব এলাকায় আজ বিদ্যুৎ থাকবে না

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে ৬ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪১৫

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে ৬ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪১৫

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম