Logo
Logo
×

Advertisement

সারাদেশ

তাহিরপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

Advertisement

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ পিএম

তাহিরপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

ফাইল ছবি

Advertisement

সুনামগঞ্জের তাহিরপুরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় শিশুটিকে প্রথমে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বাদাঘাট ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে শিশুটির পরিবার ও পুলিশ।

শিশুটির চাচা ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার আসরের নামাজের পর বাড়ির আশপাশে খেলছিল ভুক্তভোগী শিশুটি। এ সময় একই গ্রামের আজিজ মিয়ার কিশোর ছেলে লাকিব মিয়া বিস্কুট দেওয়ার কথা বলে তাকে একটি পরিত্যক্ত খালি ঘরে নিয়ে যায়। সেখানে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।

শিশুটির চিৎকার ও কান্নার শব্দ শুনে একপর্যায়ে অভিযুক্ত ঘর থেকে বের হয়ে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে দ্রুত তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। 

শিশুটির চাচা বলেন, ঘটনার পর শিশুটির প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। সে ভয়ে বারবার আঁতকে উঠছিল। রাতে তাকে থানায় নিয়ে যাওয়ার পর পুলিশকে বিষয়টি জানানো হয়। পরে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাহিরপুর থানার ওসি মো. ফারুক আহমদ যুগান্তরকে বলেন, রাতে শিশুটিকে থানায় নিয়ে আসা হয়েছিল। তার শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জুমার নামাজের সময় মসজিদের আঙিনায় যুবককে ছুরিকাঘাত

জুমার নামাজের সময় মসজিদের আঙিনায় যুবককে ছুরিকাঘাত

এনসিপি নেতার লাশ উদ্ধার

এনসিপি নেতার লাশ উদ্ধার

কলেজে নবীনবরণ নিয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত অর্ধশতাধিক

কলেজে নবীনবরণ নিয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত অর্ধশতাধিক

রাস্তা নির্মাণ নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত শতাধিক

রাস্তা নির্মাণ নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত শতাধিক

আইনজীবী ভবন থেকে নিষিদ্ধ সুনামগঞ্জ আ.লীগের সাবেক সহ-সভাপতি গ্রেফতার

আইনজীবী ভবন থেকে নিষিদ্ধ সুনামগঞ্জ আ.লীগের সাবেক সহ-সভাপতি গ্রেফতার

তিন সন্তানকে বিষপানে হত্যা বাবার

তিন সন্তানকে বিষপানে হত্যা বাবার

আরও পড়ুন

নামফলকে নিজের নাম, আয়োজকদের উদ্দেশে যা বললেন হাসনাত

নামফলকে নিজের নাম, আয়োজকদের উদ্দেশে যা বললেন হাসনাত

‘২ কোটি দেন, সব সই করে দেব’, পিডিবির নির্বাহী প্রকৌশলীর ভিডিও ভাইরাল

‘২ কোটি দেন, সব সই করে দেব’, পিডিবির নির্বাহী প্রকৌশলীর ভিডিও ভাইরাল

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার লাশ উদ্ধার

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার লাশ উদ্ধার

যেসব এলাকায় আজ বিদ্যুৎ থাকবে না

যেসব এলাকায় আজ বিদ্যুৎ থাকবে না

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম