Logo
Logo
×

Advertisement

রাজনীতি

দুই উপজেলায় এনসিপির কমিটি ঘোষণা

Icon

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পিএম

দুই উপজেলায় এনসিপির কমিটি ঘোষণা

Advertisement

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম উত্তর জেলার আওতাধীন চট্টগ্রামের ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী ছয় মাসের জন্য অনুমোদিত এ দুই কমিটিতে ফটিকছড়ি উপজেলায় হাসান উল্লাহকে আহ্বায়ক ও মামুন উদ্দিনকে সদস্য সচিব এবং ফটিকছড়ি উত্তর উপজেলায় ইঞ্জিনিয়ার শাহেদকে আহ্বায়ক ও শেখ জাহিদকে সদস্য সচিব করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে এনসিপি চট্টগ্রাম উত্তর জেলা শাখার পক্ষ থেকে জারি করা পৃথক চিঠিতে এ তথ্য জানানো হয়।

ফটিকছড়ি উপজেলায় ৩২ সদস্যের কমিটিতে মোহাম্মদ সাইফুল্লাহ ও তাহমিনা খানমকে যুগ্ম আহ্বায়ক এবং মোহাম্মদ ফয়সাল ও মোহাম্মদ আহসান উল্লাহকে যুগ্ম সদস্য সচিব করা হয়েছে। সাংগঠনিক সম্পাদক হয়েছেন আইয়ুব আলী সুমন। সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মাওলানা মো. কাওছার উল্লাহ ও মো. আবদুল হালিমকে।

এ কমিটিতে দপ্তর সম্পাদক হিসেবে আলী আহসান তারেক, কোষাধ্যক্ষ হাফেজ মো. মাহমুদুল হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আবু তালেব, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ এমাদ উল্লাহ, শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাছির, জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এম এম উদ্দিন, আইন ও শৃঙ্খলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান এবং যুব বিষয়ক সম্পাদক মো. আবুল মনছুরকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া প্রবাসী কল্যাণ ও ডায়াসপোরা বিষয়ক সম্পাদক করা হয়েছে মোহাম্মদ নেজাম উদ্দিনকে। কমিটিতে একাধিক সহ-প্রবাসী কল্যাণ ও ডায়াসপোরা বিষয়ক সম্পাদক রাখা হয়েছে। ক্রীড়া বিষয়ক সম্পাদক হয়েছেন ওমর ফারুক এবং শ্রম ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হয়েছেন মোহাম্মদ রিয়াজ উদ্দিন। পাশাপাশি কয়েকজনকে সদস্য করা হয়েছে।

অন্যদিকে ফটিকছড়ি উত্তর উপজেলা শাখার ২২ সদস্যের কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে জানে আলম মাসুদকে। যুগ্ম আহ্বায়ক হয়েছেন মো. শাহাদাত হোসেন, মো. শাহিন উদ্দিন ও মো. আবদুল্লাহ আল নাইম।

সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন মো. শাহরিয়ার নাফিজ শুভ। যুগ্ম সদস্য সচিব করা হয়েছে মো. নাছির উদ্দিন ও জয়ানাল আবেদীনকে। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. জাহিদুল ইসলাম এবং সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক মো. রাকিবুল ইসলাম।

সহ-সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মতিউর মুন্না, মো. আরাফাত উদ্দিন সানি, মো. শাহাদাত চৌধুরী, মো. আসিফুর রহমান ও মঈন উদ্দিন রাহাত। দপ্তর সম্পাদক করা হয়েছে মো. মেহেদী হাসানকে এবং কোষাধ্যক্ষ হয়েছেন তালহা জাবায়ের সিফাত।

এ ছাড়া প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তানবির হাসান, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. কামাল উদ্দীন, জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম রিদয় এবং শ্রম ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, অনুমোদিত দুই কমিটি আগামী ছয় মাস দায়িত্ব পালন করবে। এনসিপি চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে ফটিকছড়িতে দলীয় কার্যক্রম আরও সংগঠিত করার লক্ষ্যেই এ কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা দপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আ.লীগের সক্রিয় হওয়ার পেছনে জামায়াত-এনসিপির দায় দেখছেন রাশেদ খান

আ.লীগের সক্রিয় হওয়ার পেছনে জামায়াত-এনসিপির দায় দেখছেন রাশেদ খান

ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ

ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ

স্ত্রীর সন্তান প্রসবের সময় হাসপাতালে গিয়ে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

স্ত্রীর সন্তান প্রসবের সময় হাসপাতালে গিয়ে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

ঢাকা থেকে গ্রেফতার আসামির ১৬৪ ধারায় জবানবন্দি

চট্টগ্রামে আদালতের নথি চুরি ঢাকা থেকে গ্রেফতার আসামির ১৬৪ ধারায় জবানবন্দি

হাসিনার জন্মদিন পালন, চট্টগ্রামে তিন নারীসহ ৭ জনকে গ্রেফতার

হাসিনার জন্মদিন পালন, চট্টগ্রামে তিন নারীসহ ৭ জনকে গ্রেফতার

কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান, চট্টগ্রামের ১৭ থানায় আটক ৪৪৫

কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান, চট্টগ্রামের ১৭ থানায় আটক ৪৪৫

আরও পড়ুন

দুই উপজেলায় এনসিপির কমিটি ঘোষণা

দুই উপজেলায় এনসিপির কমিটি ঘোষণা

আ.লীগের সক্রিয় হওয়ার পেছনে জামায়াত-এনসিপির দায় দেখছেন রাশেদ খান

আ.লীগের সক্রিয় হওয়ার পেছনে জামায়াত-এনসিপির দায় দেখছেন রাশেদ খান

নিউগিনি আবাসনে হামলা জামাই গ্রেফতার ইস্যুতে যা বললেন জামায়াত এমপি

জামাই গ্রেফতার ইস্যুতে যা বললেন জামায়াত এমপি

রাড্ডার ঘটনায় বিএনপির কেউ জড়িত থাকলেও ব্যবস্থা: ডা. জাহেদ

রাড্ডার ঘটনায় বিএনপির কেউ জড়িত থাকলেও ব্যবস্থা: ডা. জাহেদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম