Logo
Logo
×

Advertisement

সারাদেশ

হাসিনার জন্মদিন পালন, চট্টগ্রামে তিন নারীসহ ৭ জনকে গ্রেফতার

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পিএম

হাসিনার জন্মদিন পালন, চট্টগ্রামে তিন নারীসহ ৭ জনকে গ্রেফতার

Advertisement

চট্টগ্রামে কেক কেটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনকালে তিন নারীসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। রোববার দিবাগত রাত ১২টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী বলে জানিয়েছে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় নিয়মিত মামলা দায়ের করেছে। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- সুফিয়া বেগম (৫০), শারমিন আক্তার (৩০), শারমিন বেগম (২৭), আসিফ মাহমুদ (১৬), মোহাম্মদ সানি (১৭), হাবিবুর রহমান (১৯) ও নুরুল হাকিম রাব্বি (২৫)।

এর মধ্যে আসিফ মাহমুদ ও সুফিয়া বেগম হাটহাজারীর বড়দীঘির পাড়-খিল্লাপাড়া এলাকার বাসিন্দা। শারমিন আক্তারের বাড়ি ফটিকছড়ির সুন্দরপুরের তালুকদার বাড়ি এলাকায়। শারমিন বেগম ও নুরুল হাকিম রাব্বি নগরীর অক্সিজেন-লোহারপোল এলাকায়, মোহাম্মদ সানি হাটহাজারীর ফতেহপুর এলাকায়, হাবিবুর রহমান বায়েজিদ বোস্তামী থানার কুঞ্জছায়া আবাসিক এলাকায় বসবাস করেন।

পুলিশ সূত্র জানায়, আটক নুরুল হাকিম রাব্বি এর আগে নগরীর পাঁচলাইশ এলাকায় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার একটি আয়োজনে অংশ নিয়েছিলেন। পরে তিনি বায়েজিদ এলাকায় যান। সেখানে একটি বৃদ্ধাশ্রমে খাবার খাওয়াতে গেলে পুলিশ তাকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাকিদের আটক করা হয়।

বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন যুগান্তরকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীসহ সাতজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে থানায় মামলা দায়ের পূর্বক সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঢাকা থেকে গ্রেফতার আসামির ১৬৪ ধারায় জবানবন্দি

চট্টগ্রামে আদালতের নথি চুরি ঢাকা থেকে গ্রেফতার আসামির ১৬৪ ধারায় জবানবন্দি

কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান, চট্টগ্রামের ১৭ থানায় আটক ৪৪৫

কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান, চট্টগ্রামের ১৭ থানায় আটক ৪৪৫

চট্টগ্রাম বন্দরে পরিবহন শ্রমিককে মারধর, ডেলিভারি বন্ধ

চট্টগ্রাম বন্দরে পরিবহন শ্রমিককে মারধর, ডেলিভারি বন্ধ

শাহাদাত ইসরাফিল হেলালের সঙ্গে আলোচনায় মনজুরও

চসিক নির্বাচন শাহাদাত ইসরাফিল হেলালের সঙ্গে আলোচনায় মনজুরও

বিএনপি নেতাকে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার

বিএনপি নেতাকে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার

চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ

চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ

আরও পড়ুন

পেয়ারার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ কিশোরের বিরুদ্ধে

পেয়ারার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ কিশোরের বিরুদ্ধে

পদ্মার ১১ কেজির বাঘাইড় মাছ ১৩ হাজার ৭৫০ টাকায় বিক্রি

পদ্মার ১১ কেজির বাঘাইড় মাছ ১৩ হাজার ৭৫০ টাকায় বিক্রি

চলন্ত ট্রেনের কোচ থেকে তার চুরি

চলন্ত ট্রেনের কোচ থেকে তার চুরি

পরিবারের তুচ্ছ-তাচ্ছিল্যে সীমান্তের পথে ৩ ছাত্রী, অতঃপর...

পরিবারের তুচ্ছ-তাচ্ছিল্যে সীমান্তের পথে ৩ ছাত্রী, অতঃপর...

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম