পেয়ারার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ কিশোরের বিরুদ্ধে
Advertisement
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নীলফামারীর সৈয়দপুরে পেয়ারা খাওয়ানোর লোভ দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ১৩ বছরের এক কিশোরের বিরুদ্ধে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সৈয়দপুরের ঢেলাপীর উত্তরা আবাসন প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সোমবার (২৮ সেপ্টেম্বর) শিশুটির মা বাদী হয়ে সৈয়দপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, রোববার দুপুরে ঢেলাপীর উত্তরা আবাসন এলাকায় নিজ কোয়ার্টারের সামনে খেলছিল শিশুটি। এ সময় একই এলাকার কিশোর (১৩) পেয়ারা খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুটিকে পাশের একটি ভবনের পেছনে নিয়ে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ করা হয়েছে।
পরে শিশুটি বাড়িতে ফিরে এলে গোসল করানোর সময় তার শরীরে অস্বাভাবিকতা দেখতে পান মা। কি হয়েছে জানতে চাইলে শিশুটি অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত আচরণের কথা জানায়। এরপর ঘটনাস্থলে গিয়ে কয়েকজন শিশু-কিশোরের কাছ থেকেও অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে শিশুটির সঙ্গে খারাপ আচরণের কথা জানতে পারেন শিশুটির মা। পরে ওই কিশোরও ঘটনার কথা স্বীকার করে।
শিশুটির মা বলেন, রক্তাক্ত অবস্থায় শিশুটিকে প্রথমে স্থানীয় সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে নীলফামারী জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে শিশুটি সেখানেই চিকিৎসাধীন রয়েছে।
সৈয়দপুর থানার ওসি মো. রেজাউল করিম রেজা জানান, শিশুটির মা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
