Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পরিদর্শন কক্ষ উদ্বোধন নিয়ে দুই এমপির বাগবিতণ্ডা

Advertisement

Icon

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১০:৪৩ পিএম

পরিদর্শন কক্ষ উদ্বোধন নিয়ে দুই এমপির বাগবিতণ্ডা

Advertisement

নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ ভবনে পরিদর্শন কক্ষ উদ্বোধন নীলফামারী-৪ আসনের এমপি হাফেজ মো. মুনতাকিম ও সংরক্ষিত আসনের এমপি বিলকিস ইসলামের মধ্যে বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকালে এ ঘটনা ঘটে।

জানা যায়, উদ্বোধনের সময় নাম ফলকে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিমের নাম দেওয়া হয়। সেটি দেখে প্রতিক্রিয়া ব্যক্ত করেন সংরক্ষিত আসনের এমপি বিলকিস ইসলাম। এক সময় বিষয়টি নিয়ে কথা কাটাকাটি হয়।

ওই সময় বিলকিস ইসলাম বলেন, নাম ফলকে আমার নাম দেওয়া হয়নি কেন? যেহেতু আমরা দুজনেই সংসদ সদস্য। সেখানে শুধু একজনের নাম থাকবে কেন।

এর পরিপ্রেক্ষিতে এমপি হাফেজ আব্দুল মুনতাকিম বলেন, এই পরিদর্শন কক্ষটি নির্বাচিত ৩৫০ জন জাতীয় সংসদ সদস্যের জন্য। এখানে নির্বাচিতরা বসবেন, কাজ করবেন। যিনি নির্বাচিত নন, তার জন্য এই কক্ষটি নয়। নারী এমপিদের জন্য এই কক্ষটি নির্ধারণ করে দেওয়া হয়নি। আপনি অধিকার দেখাতে চাইলে পরিপত্র অনুযায়ী কথা বলবেন।

এর জবাবে বিলকিস ইসলাম বলেন, বিএনপি সরকার শাসনামলে ও আমার দলের লোকজন সহজ সরল। তার মানে এই নয় যে আপনি আমাকে হেয় করে কথা বলবেন। এ নিয়ে আমি সংসদে কথা বলব। আমি আমার অধিকার আদায় করে নেব।

কথা কাটাকাটির সময় শুধুমাত্র উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কার্জন ছাড়া বিএনপির প্রায় সবাই নিশ্চুপ থাকায় মনঃক্ষুণ্ণ হন বিলকিস ইসলাম।

ওইসময় উপস্থিত ছিলেন- সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহা ফাতেহা তাকমিলা, সহকারী কমিশনার (ভূমি) সাব্বির হোসেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আক্তার শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল আলম, এমএ পারভেজ লিটন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কার্জন ও সৈয়দপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাজহারুল ইসলাম।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পেয়ারার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ কিশোরের বিরুদ্ধে

পেয়ারার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ কিশোরের বিরুদ্ধে

সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে এনসিপি: আখতার হোসেন

সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে এনসিপি: আখতার হোসেন

খাস জমি দখল করে বরখাস্ত ইউপি চেয়ারম্যান

খাস জমি দখল করে বরখাস্ত ইউপি চেয়ারম্যান

নীলফামারী জেলা বিএনপির কমিটি বিলুপ্ত

নীলফামারী জেলা বিএনপির কমিটি বিলুপ্ত

‘যৌতুকের জন্য ঘুসি মেরেছি, খুন তো করিনি’

‘যৌতুকের জন্য ঘুসি মেরেছি, খুন তো করিনি’

দেহের সঙ্গে আত্মার যে সম্পর্ক, নজরুলের সঙ্গে বাংলাদেশের সেই সম্পর্ক

আবদুল হাই শিকদার দেহের সঙ্গে আত্মার যে সম্পর্ক, নজরুলের সঙ্গে বাংলাদেশের সেই সম্পর্ক

আরও পড়ুন

দৌলতপুর সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

দৌলতপুর সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ

ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ

স্ত্রীর সন্তান প্রসবের সময় হাসপাতালে গিয়ে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

স্ত্রীর সন্তান প্রসবের সময় হাসপাতালে গিয়ে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল গুলি-অস্ত্র

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল গুলি-অস্ত্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম