Logo
Logo
×
   

Advertisement

রাজনীতি

নীলফামারী জেলা বিএনপির কমিটি বিলুপ্ত

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পিএম

নীলফামারী জেলা বিএনপির কমিটি বিলুপ্ত

Advertisement

৩৩ সদস্যবিশিষ্ট নীলফামারী জেলার বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বিএনপি। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে- নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক এবং সদস্যসচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেলের নেতৃত্বাধীন নীলফামারী জেলা বিএনপির ৩৩ সদস্যবিশিষ্ট বিদ্যমান আহ্বায়ক কমিটি নির্দেশক্রমে বিলুপ্ত করা হয়েছে।

তবে অতি শিগগিরই নীলফামারী জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম