Logo
Logo
×

Advertisement

রাজনীতি

সেই সাংবাদিককে নিয়ে যা বললেন সংসদ সদস্য মানসুরা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পিএম

সেই সাংবাদিককে নিয়ে যা বললেন সংসদ সদস্য মানসুরা

মানসুরা আলম। ফেসবুক থেকে নেওয়া

Advertisement

চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে সাংবাদিক রবিউলকে আক্রমণের অভিযোগ ওঠার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে। এ ঘটনায় সাংবাদিকের পক্ষে অবস্থান জানিয়ে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আলম। তিনি মনে করেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে কাউকে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে হেয় করা বা তার চরিত্র হনন করা উচিত নয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কথা বলেন মানসুরা আলম।

পোস্টে তিনি লেখেন, সাংবাদিক ভদ্রলোককে আমি দীর্ঘদিন ধরে চিনি। দীর্ঘদিনের পরিচয়ে তাকে দেখেছি অত্যন্ত ভদ্র ও সেনসিটিভ একজন মানুষ হিসেবে। সুযোগ পেয়ে কারো গায়ে হাত দিয়ে দিলাম, এইরকম মানসিকতা উনি কখনো পোষণ করেন বলে মনে হয়নি। ভিডিও বাইট নিতে গিয়ে উনি কতটা সতর্ক থাকতেন, সেটাও দেখেছি। একজন মেয়ে হয়ে এতটুকু অন্তত বুঝি যে কে কীভাবে দেখছে, ভাবছে।

ইচ্ছা করলেই এই প্রসঙ্গ এড়িয়ে যেতে পারতাম। কিন্তু শক্তিশালী নায়িকার কথা ভেবে যেন কারো ওপর মিডিয়া ট্রায়াল করে জুলুম না হয়, চরিত্র হনন না হয়, সেই জন্যই এই পোস্ট। ধন্যবাদ।

পোস্টের শেষে তিনি উল্লেখ করেন, সাংবাদিক রবিউলের একটি হাত নেই, জন্ম থেকেই।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সেই রাতে বোট ক্লাবে ঠিক কী ঘটেছিল পরীমনির সঙ্গে?

সেই রাতে বোট ক্লাবে ঠিক কী ঘটেছিল পরীমনির সঙ্গে?

মেজাজ হারালেন পরীমনি, সাংবাদিককে অশ্রাব্য ভাষায় গা'লাগা'ল

মেজাজ হারালেন পরীমনি, সাংবাদিককে অশ্রাব্য ভাষায় গা'লাগা'ল

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির নিরাপত্তাকর্মীদের আঘাতে রক্তাক্ত বিচারপ্রার্থী

পরীমনির নিরাপত্তাকর্মীদের আঘাতে রক্তাক্ত বিচারপ্রার্থী

আদালত চত্বরে সাংবাদিককে তুই-তুকারি, অশ্রাব্য ভাষায় গালাগাল পরীমনির

আদালত চত্বরে সাংবাদিককে তুই-তুকারি, অশ্রাব্য ভাষায় গালাগাল পরীমনির

আরও পড়ুন

সেই সাংবাদিককে নিয়ে যা বললেন সংসদ সদস্য মানসুরা

সেই সাংবাদিককে নিয়ে যা বললেন সংসদ সদস্য মানসুরা

জামায়াতের সঙ্গে ঐক্য নিয়ে দ্বন্দ্ব, একে একে এনসিপি ছাড়লেন ৩ জনপ্রিয় নেত্রী

জামায়াতের সঙ্গে ঐক্য নিয়ে দ্বন্দ্ব, একে একে এনসিপি ছাড়লেন ৩ জনপ্রিয় নেত্রী

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর ফেসবুক পোস্ট নাহিদের নেতৃত্ব নিয়ে প্রশ্ন

নাহিদের নেতৃত্ব নিয়ে প্রশ্ন

এখন নাহিদ ইসলামের ডাকে ১০০ লোকও জড়ো হবে না: রাশেদ খান

এখন নাহিদ ইসলামের ডাকে ১০০ লোকও জড়ো হবে না: রাশেদ খান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম