স্ত্রীর সন্তান প্রসবের সময় হাসপাতালে গিয়ে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা
Advertisement
চট্টগ্রাম ব্যুরো ও হাটহাজারী প্রতিনিধি
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পিএম
মো. হাসান
|
ফলো করুন |
|
|---|---|
স্ত্রীর সন্তান প্রসবের সময় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে গিয়ে গ্রেফতার হলেন নিষিদ্ধ হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাসান।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নগরের পার্কভিউ হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান।
সূত্র জানায়, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হাসানের স্ত্রী সন্তান প্রসবের জন্য পার্কভিউ হাসপাতালে ভর্তি ছিলেন। এ সময় সাদা পোশাকে ৮ থেকে ১০ জন ব্যক্তি ডিবি পরিচয়ে হাসপাতালে এসে হাসানকে নিয়ে যান বলে জানা গেছে।
হাসানের পরিবারের দাবি, স্ত্রীর সন্তান প্রসবের সময় তিনি হাসপাতালে ছিলেন। সন্তান জন্মের পর ওষুধ আনতে গেলে ডিবি পরিচয়ে ২৫ থেকে ৩০ জনের একটি দল হাসানকে টেনেহিঁচড়ে নিয়ে যায়।
হাসানের আত্মীয় আবুল কালাম জানান, বিষয়টি হাসপাতালের সিসি ক্যামেরায়ও ধরা পড়ে। আমরা বিভিন্ন জায়গায় খবর নিয়েছি। কেউ স্বীকার করেনি। এখন কোথায় খুঁজব বুঝতে পারছি না।
সিএমপির সিনিয়র সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানান, বিষয়টি আমার জানা নেই।
