Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঘরে দুই বছরের সন্তান, তবুও উপজেলা ছাত্রদলের সভাপতি হতে চান তারা

Icon

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০১:৪০ পিএম

ঘরে দুই বছরের সন্তান, তবুও উপজেলা ছাত্রদলের সভাপতি হতে চান তারা

ছবি: সংগৃহীত

Advertisement

দুজনই বিবাহিত, দুজনেরই ঘরে দুই বছরের সন্তান। তাদের একজনের শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ। এমন দুই নেতাই হতে চান লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি। নতুন কমিটি গঠনকে ঘিরে তাদের প্রার্থিতা, ছাত্রত্ব ও সাংগঠনিক যোগ্যতা নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে চলছে নানা আলোচনা।

সভাপতি পদে আলোচনায় থাকা দুজন হলেন- সদ্য বিলুপ্ত রামগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহিন আলম মুন্না ও উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব রাকিব হাসান।

দলীয় সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৭ ফেব্রুয়ারি তৎকালীন জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহীম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের স্বাক্ষরে রামগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে শাহিন আলম মুন্নাকে পৌর ছাত্রদলের আহ্বায়ক এবং রাকিব হাসানকে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব করা হয়।

প্রায় পাঁচ বছর পর গত ৬ নভেম্বর জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ ও সদস্যসচিব হাসিবুর রহমান অভি এসব কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। এরপর থেকেই নতুন কমিটিতে পদ পেতে শুরু হয় দৌড়ঝাঁপ। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের প্রার্থিতার কথাও জানান দিচ্ছেন পদপ্রত্যাশীরা। এর মধ্যে উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় রয়েছেন সাবেক কমিটির এই দুই নেতা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শাহিন আলম মুন্না ২০২৩ সালের দিকে বিয়ে করেন। তার দুই বছর বয়সি একটি কন্যাসন্তান রয়েছে। তার শ্বশুরবাড়ি উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের বকশি বাজার এলাকায়। একই বছর বিয়ে করেন রাকিব হাসান। উপজেলার ইছাপুর ইউনিয়নের গাজীবাড়ির বাচ্চু মিয়ার মেয়ের সঙ্গে তার বিয়ে হয়। তারও দুই বছর বয়সি একটি ছেলেসন্তান রয়েছে।

শিক্ষাগত যোগ্যতার দিক থেকে রাকিব হাসান এসএসসি পাশ বলে জানা গেছে। শাহিন আলম মুন্নার বাড়ি রামগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নন্দনপুর এলাকায়। আর রাকিব হাসান থাকেন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাজীরখিল এলাকায়।

দুই প্রার্থীর পারিবারিক অবস্থা ও শিক্ষাগত যোগ্যতা সামনে আসার পর তাদের ছাত্রসংগঠনের নেতৃত্ব দেওয়ার উপযুক্ততা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় নেতাকর্মীরা। নাম প্রকাশ না করার শর্তে তারা বলেন, ছাত্রসংগঠনের নেতৃত্বে আসতে হলে সাংগঠনিক দক্ষতা ও রাজনৈতিক অভিজ্ঞতার পাশাপাশি ছাত্রত্বের বিষয়টিও গুরুত্ব পাওয়া উচিত। নতুন কমিটিতে কাদের নেতৃত্বে আনা হবে, তা নিয়ে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছে।

নিজের বিয়ে ও সন্তান থাকার বিষয়টি স্বীকার করেছেন শাহিন আলম মুন্না। তিনি বলেন, জুলাই আন্দোলনে আমরা নেতৃত্ব দিয়েছি। আমাদের বিয়ে কিংবা সন্তান থাকা নিয়ে কোনো সমস্যা নেই।

জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ বলেন, বিবাহিত ও সন্তানের বাবা হলে ছাত্রসংগঠনের কাজ করতে কিছুটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এ ধরনের নেতাদের বিষয়ে আমরা সাংগঠনিক সিদ্ধান্ত নেব। যাদের ছাত্রত্ব নেই, তাদের পদে আসার কোনো সুযোগ নেই। অচিরেই সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি উপহার দেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হাসিনাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে: রাকিব

হাসিনাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে: রাকিব

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ৬২ রকম ফল দিয়ে জবি ছাত্রদলের উৎসব

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ৬২ রকম ফল দিয়ে জবি ছাত্রদলের উৎসব

চুয়াডাঙ্গা ছাত্রদলের নতুন কমিটি নিয়েও অভিযোগ, পদ পেয়েছেন সন্তানের বাবারা!

চুয়াডাঙ্গা ছাত্রদলের নতুন কমিটি নিয়েও অভিযোগ, পদ পেয়েছেন সন্তানের বাবারা!

যে কারণে ১৩ নেতাকে বহিষ্কার করল ছাত্রদল

যে কারণে ১৩ নেতাকে বহিষ্কার করল ছাত্রদল

একযোগে ১৩ ছাত্রদল নেতা বহিষ্কার

একযোগে ১৩ ছাত্রদল নেতা বহিষ্কার

তারেক রহমানের জন্মদিনে ঢাবি ছাত্রদলের ৬২টি বৃক্ষরোপণ

তারেক রহমানের জন্মদিনে ঢাবি ছাত্রদলের ৬২টি বৃক্ষরোপণ

আরও পড়ুন

গাজীপুরে আজও মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশের ছত্রভঙ্গ

গাজীপুরে আজও মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশের ছত্রভঙ্গ

ঘরে দুই বছরের সন্তান, তবুও উপজেলা ছাত্রদলের সভাপতি হতে চান তারা

ঘরে দুই বছরের সন্তান, তবুও উপজেলা ছাত্রদলের সভাপতি হতে চান তারা

দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ

দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ

আবারও বোমাসহ গ্রেফতার ‘জঙ্গি মামুন’

আবারও বোমাসহ গ্রেফতার ‘জঙ্গি মামুন’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম