Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ৬২ রকম ফল দিয়ে জবি ছাত্রদলের উৎসব

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ পিএম

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ৬২ রকম ফল দিয়ে জবি ছাত্রদলের উৎসব

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ফল উৎসব। ছবি: যুগান্তর

Advertisement

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের উদ্যোগে ৬২ রকমের ফল দিয়ে ফল উৎসবের আয়োজন করা হয়েছে। একই অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়।

রোববার (২২ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই আয়োজন করা হয়। 

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন, শিক্ষক, ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রাকিবুল ইসলাম রাকিব বলেন, শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানেই আমরা আর ফ্যাসিবাদ কায়েম হতে দেব না। কোনোভাবেই তা মেনে নেওয়া হবে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে যেভাবে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করেছে, সেভাবে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদেরও জাগ্রত থাকার আহ্বান জানাচ্ছি। যারা বাংলাদেশে হত্যাযজ্ঞ চালিয়েছে, তারা যেন কোনোভাবেই পুনর্বাসিত হতে না পারে, সে জন্য সবাইকে ভূমিকা রাখতে হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কর্মকাণ্ডের প্রশংসা করে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়া সত্ত্বেও দায়িত্ব পালনকালে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান কিংবা এর পরবর্তী সময়ে যতবারই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এ ধরনের কর্মকাণ্ড দেখেছি, ততবারই মুগ্ধ হয়েছি। তাদের কর্মস্পৃহা এবং সাধারণ শিক্ষার্থীদের জন্য আয়োজনগুলো আমি শুধু প্রশংসাই করি না, নিজেও উপস্থিত থেকে সেগুলো দেখভালের চেষ্টা করি।

ছাত্রদল সভাপতি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের যতগুলো শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, সেগুলোর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল ব্যতিক্রম। তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে পুরান ঢাকায় ফ্যাসিবাদবিরোধী আন্দোলন অব্যাহত রেখেছে। একই সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার জন্য তাদের প্রাণবন্ত প্রচেষ্টাও অব্যাহত রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, এমন ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীদের ধন্যবাদ জানাই। অনুষ্ঠানে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি উপস্থিত হওয়ায় তাকে ধন্যবাদ জানাচ্ছি। এ সময় ছাত্রদলের আহ্বায়ক, সদস্য সচিব, যুগ্ম আহ্বায়কসহ সংশ্লিষ্ট নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

উপাচার্য আরও বলেন, অনুষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও উচ্ছ্বাস দেখে ভালো লাগছে। শিক্ষার্থীদের অংশগ্রহণে এমন আয়োজন বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও সাংবাদিকদেরও ধন্যবাদ জানান তিনি। 

ফল উৎসব ছাড়াও শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, শিক্ষার্থীদের মধ্যে আনন্দ, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে এ ধরনের আয়োজন করা হয়েছে।

এ সময় শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের অভিভাবক। তার জন্মদিনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের জন্য ভিন্নধর্মী কিছু করার চিন্তা থেকেই আমাদের এ আয়োজন। ৬২ রকমের ফল দিয়ে উৎসবের পাশাপাশি ক্রীড়াসামগ্রী বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে চেয়েছি। আমরা চাই, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আয়োজন হোক শিক্ষার্থীকেন্দ্রিক, যেখানে দল-মত নির্বিশেষে সবাই অংশ নিতে পারবে।

ফল উৎসবে আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, পুলিশ ধরতে গেলে জানালা ভেঙে পালান নারী

টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, পুলিশ ধরতে গেলে জানালা ভেঙে পালান নারী

প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বসছেন এনসিপির চার নেতা

জাতীয় ঐক্য প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বসছেন এনসিপির চার নেতা

জাতীয় সংলাপ ২৭ নভেম্বর

আওয়ামী লীগবিরোধী ঐক্য জাতীয় সংলাপ ২৭ নভেম্বর

চুয়াডাঙ্গা ছাত্রদলের নতুন কমিটি নিয়েও অভিযোগ, পদ পেয়েছেন সন্তানের বাবারা!

চুয়াডাঙ্গা ছাত্রদলের নতুন কমিটি নিয়েও অভিযোগ, পদ পেয়েছেন সন্তানের বাবারা!

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্র করার সাহস পাবে না

সেনাকুঞ্জে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্র করার সাহস পাবে না

যে কারণে ১৩ নেতাকে বহিষ্কার করল ছাত্রদল

যে কারণে ১৩ নেতাকে বহিষ্কার করল ছাত্রদল

আরও পড়ুন

সরকারি স্কুলে ভর্তির লটারি ও পরীক্ষার তারিখ ঘোষণা, কোন শ্রেণিতে কবে?

সরকারি স্কুলে ভর্তির লটারি ও পরীক্ষার তারিখ ঘোষণা, কোন শ্রেণিতে কবে?

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ৬২ রকম ফল দিয়ে জবি ছাত্রদলের উৎসব

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ৬২ রকম ফল দিয়ে জবি ছাত্রদলের উৎসব

এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষার ফল প্রকাশের সময় পরিবর্তন

এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষার ফল প্রকাশের সময় পরিবর্তন

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী গ্র্যাজুয়েট তৈরি করতে হবে: শিক্ষামন্ত্রী

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী গ্র্যাজুয়েট তৈরি করতে হবে: শিক্ষামন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম