Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষার ফল প্রকাশের সময় পরিবর্তন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৮:১২ পিএম

এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষার ফল প্রকাশের সময় পরিবর্তন

এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষাসহ পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হবে সোমবার। ফাইল ছবি

Advertisement

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষাসহ পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হবে সোমবার (২৩ নভেম্বর)। বিকাল ৩টায় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং কেন্দ্রীয় ফলাফল প্রকাশের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হবে। এর আগে সকাল ১১টায় এই ফল প্রকাশের কথা ছিল।

রোববার (২২ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে সাক্ষর করেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান ও পরীক্ষা নিয়ন্ত্রক জেসমিন তাসলিমা বানু।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুনর্নিরীক্ষার ফল সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং https://eduboardresults.gov.bd/ থেকে সংগ্রহ করা যাবে। এ ছাড়া আবেদনকারীদের দেওয়া মোবাইল ফোন নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল জানানো হবে। 

ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট অথবা কেন্দ্রীয় ওয়েবসাইট থেকে ফল সংগ্রহের অনুরোধ জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

এর আগে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান শনিবার (২১ নভেম্বর) জানিয়েছিলেন, ‘এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল ২৩ নভেম্বর বেলা ১১টায় প্রকাশ করা হবে।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ষষ্ঠ-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ নিয়ে নতুন নির্দেশনা

ষষ্ঠ-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ নিয়ে নতুন নির্দেশনা

এবার এইচএসসির ফল প্রকাশের স্থান পরিবর্তন

এবার এইচএসসির ফল প্রকাশের স্থান পরিবর্তন

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

পরীক্ষকের বাসায় এইচএসসি পরীক্ষার্থীকে ফের লেখার সুযোগ, তদন্তে সত্যতা মিলেছে

পরীক্ষকের বাসায় এইচএসসি পরীক্ষার্থীকে ফের লেখার সুযোগ, তদন্তে সত্যতা মিলেছে

গত বছরের প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা

গত বছরের প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা

আরও পড়ুন

এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষার ফল প্রকাশের সময় পরিবর্তন

এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষার ফল প্রকাশের সময় পরিবর্তন

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী গ্র্যাজুয়েট তৈরি করতে হবে: শিক্ষামন্ত্রী

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী গ্র্যাজুয়েট তৈরি করতে হবে: শিক্ষামন্ত্রী

ন্যাশনাল একাডেমিয়া-ইন্ডাস্ট্রি ফ্রেমওয়ার্ক চূড়ান্ত করা হচ্ছে: ড. মামুন

ন্যাশনাল একাডেমিয়া-ইন্ডাস্ট্রি ফ্রেমওয়ার্ক চূড়ান্ত করা হচ্ছে: ড. মামুন

গোপালগঞ্জে বাড়িতে হামলা-লুটপাটে জড়িতদের নাম প্রকাশ করলেন ডাকসুর মুসাদ্দিক

গোপালগঞ্জে বাড়িতে হামলা-লুটপাটে জড়িতদের নাম প্রকাশ করলেন ডাকসুর মুসাদ্দিক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম