Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পরীক্ষকের বাসায় এইচএসসি পরীক্ষার্থীকে ফের লেখার সুযোগ, তদন্তে সত্যতা মিলেছে

Advertisement

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পিএম

পরীক্ষকের বাসায় এইচএসসি পরীক্ষার্থীকে ফের লেখার সুযোগ, তদন্তে সত্যতা মিলেছে

রাজশাহী শিক্ষা বোর্ড। ফাইল ছবি

Advertisement

রাজশাহীতে পরীক্ষকের বাসায় ডেকে নিয়ে এইচএসসি পরীক্ষার্থীকে উত্তরপত্রে পুনরায় লেখার সুযোগ দেওয়ার ঘটনার সত্যতা পেয়েছে শিক্ষা বোর্ড। তদন্তে দেখা গেছে, ওই পরীক্ষার্থীকে বাসায় ডেকে নিয়ে দুটি প্রশ্নের উত্তর নতুন করে লেখানো হয়েছিল। পরে সেই উত্তর মূল্যায়ন করে নম্বরও দেওয়া হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক ড. মো. আব্দুর রউফ তদন্ত প্রতিবেদন নিয়ে বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা চৌধুরীর সঙ্গে বৈঠক করেন। প্রতিবেদন পর্যালোচনা করে তারা অভিযোগের সত্যতা নিশ্চিত করেন।

এর আগে সোমবার (১২ অক্টোবর) শিক্ষা বোর্ডের সচিবের কাছে সিলগালা অবস্থায় তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি।

বিষয়টি নিয়ে দৈনিক যুগান্তরসহ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এসব প্রতিবেদনে রাজশাহীর বেলপুকুর এলাকার আইডিয়াল ডিগ্রি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসানকে পরীক্ষকের বাসায় ডেকে নিয়ে পুনরায় উত্তর লেখানোর অভিযোগ উঠে আসে।

অনুসন্ধানে জানা গেছে, এবারের এইচএসসি পরীক্ষায় ইংরেজি দ্বিতীয় পত্রের উত্তরপত্রে নিজের মোবাইল নম্বর লিখে এসেছিল মেহেদী। ওই নম্বরে ফোন করে গত ১৪ আগস্ট তাকে নিজের বাসায় ডেকে নেন রাজশাহীর হাজী জমির উদ্দীন সাফিনা মহিলা ডিগ্রি কলেজের ইংরেজির প্রভাষক ও পরীক্ষক সেকেন্দার আলী। অভিযোগ রয়েছে, টাকার বিনিময়ে তাকে আবার উত্তর লেখার সুযোগ দেওয়া হয়।

এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে শিক্ষা বোর্ড। পরীক্ষক সেকেন্দার আলী উত্তরপত্র মূল্যায়ন করে বোর্ডে জমা দেওয়ার পরই সেগুলো জব্দ করা হয়। উত্তরপত্র পরীক্ষা করে তদন্ত কমিটি দেখতে পায়, মেহেদী হাসানকে দ্বিতীয় দফায় লেখার সুযোগ দেওয়া হয়েছিল। এ সময় নম্বরেও কাটাকাটি করা হয়।

তদন্ত কমিটির প্রধান রাজশাহী শিক্ষা বোর্ডের উপপরিচালক (হিসাব ও নিরীক্ষা) ইব্রাহিম হোসেন বলেন, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে কিছু সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক ড. আব্দুর রউফ জানান, উত্তরপত্রে ২ ও ৪ নম্বর প্রশ্নের যে উত্তর মেহেদী হাসান প্রথমে লিখেছিল, তাতে সে কোনো নম্বর পায়নি। পরে তাকে পরীক্ষকের বাসায় ডেকে নিয়ে ওই দুটি প্রশ্নের উত্তর নতুন করে লেখানো হয় এবং সেগুলোর জন্য নম্বরও দেওয়া হয়। উত্তরপত্র যাচাইয়ের পাশাপাশি সাক্ষীদের বক্তব্যেও অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

তিনি আরও জানান, পরীক্ষক সেকেন্দার আলীকে আজীবনের জন্য নিষিদ্ধ করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে মেহেদীর পরীক্ষার ফল প্রকাশ না করার বিষয়টিও বিবেচনায় রয়েছে। শিক্ষা বোর্ডের শৃঙ্খলা কমিটিতে বিষয়টি আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা চৌধুরী বলেন, তদন্তে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মিলেছে। তবে তদন্ত কমিটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় অধিকতর তদন্তের সুপারিশ করেছে। এ জন্য বিষয়টি গোয়েন্দা সংস্থার কাছে পাঠানো হবে। পাশাপাশি পরীক্ষক সেকেন্দার আলীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তদন্ত প্রতিবেদন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছেও পাঠানো হবে।

প্রসঙ্গত, গত ৮ আগস্ট এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে। আগামী নভেম্বর মাসে ফল প্রকাশের কথা রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দিনাজপুর শিক্ষা বোর্ডে দুদকের অভিযান

যুগান্তরে প্রতিবেদন প্রকাশ দিনাজপুর শিক্ষা বোর্ডে দুদকের অভিযান

ইউপি সদস্য হয়েও জেলে কার্ড দিয়ে চাল উত্তোলন বিএনপি নেতার

ইউপি সদস্য হয়েও জেলে কার্ড দিয়ে চাল উত্তোলন বিএনপি নেতার

নিজে ক্লাশে অনুপস্থিত, মামাকে দিয়ে পাঠদান করান রাবি ছাত্রদল নেতা

নিজে ক্লাশে অনুপস্থিত, মামাকে দিয়ে পাঠদান করান রাবি ছাত্রদল নেতা

সার ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ এনসিপির, ইউএনও কার্যালয়ে তালা

সার ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ এনসিপির, ইউএনও কার্যালয়ে তালা

লটারিতে প্রথম হয়েও সারের ডিলারশিপ পাননি কৃষক দল সভাপতি

লটারিতে প্রথম হয়েও সারের ডিলারশিপ পাননি কৃষক দল সভাপতি

শিক্ষা বোর্ডের টাকায় পাহাড়ে প্রমোদভ্রমণ! ফেসবুকে ভিডিও আসতেই তোলপাড়

শিক্ষা বোর্ডের টাকায় পাহাড়ে প্রমোদভ্রমণ! ফেসবুকে ভিডিও আসতেই তোলপাড়

আরও পড়ুন

স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার, ছাড়াতে গেলেন স্বেচ্ছাসেবক দল নেতা!

স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার, ছাড়াতে গেলেন স্বেচ্ছাসেবক দল নেতা!

বুদ্ধিমত্তায় ছিনতাইকারী চক্রের হাত থেকে বাঁচলেন পর্বতারোহী বাবর

বুদ্ধিমত্তায় ছিনতাইকারী চক্রের হাত থেকে বাঁচলেন পর্বতারোহী বাবর

যুগান্তরে প্রতিবেদন প্রকাশ দিনাজপুর শিক্ষা বোর্ডে দুদকের অভিযান

দিনাজপুর শিক্ষা বোর্ডে দুদকের অভিযান

ফ্ল্যাটে তরুণীর ঝুলন্ত লাশ, প্রেমিক গ্রেফতার

ফ্ল্যাটে তরুণীর ঝুলন্ত লাশ, প্রেমিক গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম