Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফ্ল্যাটে তরুণীর ঝুলন্ত লাশ, প্রেমিক গ্রেফতার

Advertisement

Icon

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১০:২৩ পিএম

ফ্ল্যাটে তরুণীর ঝুলন্ত লাশ, প্রেমিক গ্রেফতার

Advertisement

নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রেমিকের সঙ্গে অভিমান করে সানজিদা সারোয়ার শানহা (২২) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রেমিক তাহমিদ ইসলাম শিমুলকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে জেলা পরিষদসংলগ্ন ফতুল্লার ইসদাইর এলাকার মিনহাজুল ইসলামের বাড়ির একটি ভাড়া ফ্ল্যাট থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়।

জানা যায়, সানজিদা সারোয়ার শানহা জেলা পরিষদসংলগ্ন ইসদাইর এলাকায় মিনহাজুল ইসলামের বাড়ির একটি ফ্ল্যাটে বাবা-মাসহ পরিবারের সঙ্গে ভাড়া থাকতেন। সেখানে বসবাসকালে তাহমিদ ইসলাম শিমুলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি তাদের মধ্যে মান-অভিমান সৃষ্টি হয় এবং একপর্যায়ে দুজন দুজনের সঙ্গে কথা বলা বন্ধ করে দেন।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, শিমুল উত্তেজিত হয়ে গালমন্দ করায় চরম হতাশাগ্রস্ত হয়ে নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন শানহা।

এদিকে শিমুলের সঙ্গে শানহার অন্তরঙ্গ মুহূর্তের কয়েকটি ভিডিও ক্লিপও উদ্ধার করেছে পুলিশ।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার এসআই মিলন ফকির জানান, তরুণীর আত্মহত্যার প্ররোচনার অভিযোগে শিমুলের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রবাসীদের খোঁজখবর নেওয়া হচ্ছে, সতর্ক থাকার পরামর্শ মন্ত্রীর

সৌদি বিমানবন্দরে হামলা প্রবাসীদের খোঁজখবর নেওয়া হচ্ছে, সতর্ক থাকার পরামর্শ মন্ত্রীর

পরকীয়া নিয়ে বিরোধে স্ত্রীকে হত্যার পর স্বামীর ৯৯৯-এ ফোন, অতঃপর...

পরকীয়া নিয়ে বিরোধে স্ত্রীকে হত্যার পর স্বামীর ৯৯৯-এ ফোন, অতঃপর...

তুহিন হত্যা মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী

তুহিন হত্যা মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী

গুলিতে ডাকাত সর্দার সাহেব আলী নিহত

গুলিতে ডাকাত সর্দার সাহেব আলী নিহত

ফতুল্লায় ভয়াবহ আগুন, ৩০ গোডাউন পুড়ে ছাই

ফতুল্লায় ভয়াবহ আগুন, ৩০ গোডাউন পুড়ে ছাই

চুয়েটের ভিসি একজন গুন্ডা: হাসনাত

চুয়েটের ভিসি একজন গুন্ডা: হাসনাত

আরও পড়ুন

সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

মদন পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক বহিষ্কার

মদন পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক বহিষ্কার

৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা

৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা

ডুবন্ত কাঠের ‘সাবমেরিনে’ আসছে ইয়াবা!

ডুবন্ত কাঠের ‘সাবমেরিনে’ আসছে ইয়াবা!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম