Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গুলিতে ডাকাত সর্দার সাহেব আলী নিহত

Advertisement

Icon

সিদ্ধিরগঞ্জ দক্ষিণ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১০:৩৫ পিএম

গুলিতে ডাকাত সর্দার সাহেব আলী নিহত

Advertisement

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুলিতে কুখ্যাত ডাকাত সর্দার সাহেব আলী নিহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৪ নম্বর ওয়ার্ডের বউবাজারসংলগ্ন আল ইত্তেহাদ টাওয়ারের সামনে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, স্থানীয় রনি এবং রঙ মিস্ত্রি আসলাম নামে সাহেব আলীর দুই সহযোগী সন্ধ্যা ৬টার দিকে বউবাজার এলাকায় একত্রিত হয়ে পূর্ববিরোধের জেরে তাকে লক্ষ্য করে সরাসরি গুলি চালায়। গুলি তার মাথা ও বুকে বিদ্ধ হয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, সাহেব আলীর মাথা বরাবর গুলি করা হয়। গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সাহেব আলীর বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ২০টি মামলা রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফতুল্লায় ভয়াবহ আগুন, ৩০ গোডাউন পুড়ে ছাই

ফতুল্লায় ভয়াবহ আগুন, ৩০ গোডাউন পুড়ে ছাই

চুয়েটের ভিসি একজন গুন্ডা: হাসনাত

চুয়েটের ভিসি একজন গুন্ডা: হাসনাত

বিএনপির দুই নেতার পদ স্থগিত

বিএনপির দুই নেতার পদ স্থগিত

সোনারগাঁয় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৪

সোনারগাঁয় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৪

ধর্ষণের সময় নারীকে হত্যা করেন সাগর

ধর্ষণের সময় নারীকে হত্যা করেন সাগর

নারায়ণগঞ্জে বিএনপি-আ.লীগের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১৫

নারায়ণগঞ্জে বিএনপি-আ.লীগের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১৫

আরও পড়ুন

প্রার্থীর সঙ্গে কৃষি কর্মকর্তার গোপন বৈঠক, শোকজ

প্রার্থীর সঙ্গে কৃষি কর্মকর্তার গোপন বৈঠক, শোকজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী রুমা এখন বরিশালের বৃদ্ধাশ্রমে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী রুমা এখন বরিশালের বৃদ্ধাশ্রমে

এক টিকিটে ১০-১২ যাত্রী, যুবকের কারাদণ্ড

এক টিকিটে ১০-১২ যাত্রী, যুবকের কারাদণ্ড

কিশোরী ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড

কিশোরী ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম