Logo
Logo
×

Advertisement

বিএনপি

বিএনপির দুই নেতার পদ স্থগিত

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১১:৩২ পিএম

বিএনপির দুই নেতার পদ স্থগিত

ফাইল ছবি

Advertisement

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান এবং মহানগরের ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি অ্যাডভোকেট শেখ আঞ্জুম আহমেদ রিফাতের পদ স্থগিত করা হয়েছে। 

একই সঙ্গে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে আনোয়ার প্রধানের পদও স্থগিত করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্যসচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপুর স্বাক্ষরিত পৃথক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। চিঠি প্রাপ্তির পর থেকে সিদ্ধান্ত কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।

চিঠিতে বলা হয়, গত ৮ অক্টোবর দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব পর্যালোচনা করে তা সন্তোষজনক মনে করেনি মহানগর বিএনপি। দলটির নেতাদের দাবি, গত ৬ অক্টোবরের ঘটনায় তারা দুঃখ প্রকাশ বা অনুতপ্ত হওয়ার কথা জানাননি। বরং সদস্যসচিব ব্যক্তিস্বার্থে নোটিশ দিয়েছেন বলে অভিযোগ করেছেন।

চিঠিতে আরও অভিযোগ করা হয়, গত ৬ অক্টোবর আনোয়ার প্রধানের নেতৃত্বে মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খানের সঙ্গে অশোভন ও মারমুখী আচরণ করা হয়। রিফাত ওই ঘটনায় বাধা না দিয়ে উসকানি ও সহযোগিতা করেছেন বলেও অভিযোগ তোলা হয়েছে। এ ছাড়া সাখাওয়াত হোসেন খানকে অবরুদ্ধ রাখা এবং পরে ক্ষমা চেয়ে চলে যাওয়ার বিষয়ে বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত বক্তব্যকে মিথ্যা বলে দাবি করা হয়েছে।

নোটিশের জবাবে ঘটনাটি আইনজীবী ফোরামের বিষয় বলে উল্লেখ করেছিলেন তারা। তবে মহানগর বিএনপির দাবি, সাখাওয়াত হোসেন খান সেখানে সংগঠনের আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন। ফলে তার সঙ্গে এমন আচরণ দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল।

পৃথক চিঠিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের নবনিযুক্ত বিশেষ সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট সুমন মিয়ার দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগও আনা হয়েছে। তার সরকারি চেম্বার তালাবদ্ধ রাখা, ভয়ভীতি দেখানো ও প্রাণনাশের হুমকির অভিযোগ উল্লেখ করে বলা হয়, এসব কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

এসব অভিযোগ এবং কারণ দর্শানোর নোটিশের জবাব পর্যালোচনা করে আনোয়ার প্রধানের দুটি সাংগঠনিক পদ ও রিফাতের ওয়ার্ড সভাপতি পদ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। চিঠির অনুলিপি বিএনপির কেন্দ্রীয় দপ্তর সম্পাদককেও পাঠানো হয়েছে।

এদিকে, পদ স্থগিতের সিদ্ধান্তকে অন্যায় দাবি করে দলের চেয়ারম্যানের কাছে আপিল করার ঘোষণা দিয়েছেন অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘যারা অন্যায়ভাবে আমার নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক পদ স্থগিত করল, তাদের বিচার বিএনপির সব নেতাকর্মীদের কাছে দিলাম। নিশ্চয়ই আমি এই বিষয়ে বিএনপির চেয়ারম্যান বরাবর আপিল করব, ইনশাআল্লাহ। সবার আগে বাংলাদেশ।’

এ বিষয়ে মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু বলেন, ‘এইচ এম আনোয়ার প্রধান ও রিফাতের দলীয় পদ কার্যকরী কমিটির সিদ্ধান্ত মোতাবেক স্থগিত করা হয়েছে। নগর বিএনপির আহ্বায়কের সঙ্গে আচরণ ও অশালীন ভাষা ব্যবহারের পর তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় পদ স্থগিত করা হয়েছে। তাদের দুজনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে দলের চেয়ারম্যান বরাবর চিঠি পাঠানো হবে।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সোনারগাঁয় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৪

সোনারগাঁয় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৪

ধর্ষণের সময় নারীকে হত্যা করেন সাগর

ধর্ষণের সময় নারীকে হত্যা করেন সাগর

চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়ি-দোকানে হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ

চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়ি-দোকানে হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ

বিএনপির সংসদীয় দলের বৈঠক আজ

বিএনপির সংসদীয় দলের বৈঠক আজ

দুর্গাপূজায় প্রহরীর ভূমিকায় থাকবেন বিএনপি নেতাকর্মীরা

স্থায়ী কমিটির বৈঠক দুর্গাপূজায় প্রহরীর ভূমিকায় থাকবেন বিএনপি নেতাকর্মীরা

নারায়ণগঞ্জে বিএনপি-আ.লীগের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১৫

নারায়ণগঞ্জে বিএনপি-আ.লীগের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১৫

আরও পড়ুন

বিএনপির দুই নেতার পদ স্থগিত

বিএনপির দুই নেতার পদ স্থগিত

চাঁদাবাজ-দখলদারদের বিরুদ্ধে কঠোর বার্তা প্রধানমন্ত্রীর, জবাবদিহি করতে হবে এমপিদের

চাঁদাবাজ-দখলদারদের বিরুদ্ধে কঠোর বার্তা প্রধানমন্ত্রীর, জবাবদিহি করতে হবে এমপিদের

ড. এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে রাশেদ খানের সৌজন্য সাক্ষাৎ

ড. এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে রাশেদ খানের সৌজন্য সাক্ষাৎ

খুলনার খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খুলনার খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম