Logo
Logo
×

Advertisement

সারাদেশ

যুগান্তরে প্রতিবেদন প্রকাশ

দিনাজপুর শিক্ষা বোর্ডে দুদকের অভিযান

Advertisement

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১০:২৩ পিএম

দিনাজপুর শিক্ষা বোর্ডে দুদকের অভিযান

Advertisement

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে বিশেষ এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় বোর্ডের বিভিন্ন শাখা পরিদর্শন করে দুর্নীতিসংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্র ও তথ্য-উপাত্ত সংগ্রহ করেছেন দুদকের কর্মকর্তারা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযান শেষে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কক্ষের বিভিন্ন নথিপত্রও পর্যালোচনা করেন কর্মকর্তারা।

দৈনিক যুগান্তরে গত ৭ অক্টোবর ‘দিনাজপুর শিক্ষা বোর্ড, সোনালী সেবায় সিন্ডিকেটের কোটি টাকা লোপাট’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে শিক্ষা বোর্ডে শিক্ষার্থীদের স্কুল পরিবর্তনের আবেদন প্রক্রিয়ায় নির্ধারিত ফি’র বাইরে অর্থ আদায় এবং সরকারি কোষাগারে অর্থ জমা না দেওয়ার অভিযোগ তুলে ধরা হয়। এর পরিপ্রেক্ষিতে দুদক এ অভিযান পরিচালনা করে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর দিনাজপুর শিক্ষা বোর্ডে প্রায় সাড়ে চার হাজার শিক্ষার্থী অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় স্কুল পরিবর্তনের (টিসি) জন্য আবেদন করেন। প্রতিটি শিক্ষার্থীর স্কুল পরিবর্তনের সেবা মূল্য হিসেবে ‘সোনালী সেবা’ খাতে এক হাজার টাকা ব্যাংক ড্রাফটের মাধ্যমে জমা দেওয়ার নিয়ম ছিল। এ অর্থ দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিবের অনুকূলে জমা দেওয়ার কথা।

তবে অভিযোগ রয়েছে, প্রায় ৭০০ শিক্ষার্থীর কাছ থেকে ব্যাংক ড্রাফটের মাধ্যমে অর্থ নিয়ে তা বোর্ডের ব্যাংক হিসাবে জমা দেওয়া হলেও বাকি প্রায় ৩ হাজার ৮০০ শিক্ষার্থীর কাছ থেকে নগদ অর্থ গ্রহণ করা হয়। এসব অর্থ বোর্ডের তহবিলে জমা না দিয়েই শিক্ষার্থীদের স্কুল পরিবর্তনের সুযোগ দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে আরও অভিযোগ করা হয়, নির্ধারিত ফি বাবদ প্রায় ৩ হাজার ৮০০ শিক্ষার্থীর কাছ থেকে আদায় করা ৩৮ লাখ টাকা বোর্ডের তহবিলে জমা  না করে ৩৮ লাখ টাকা এবং অফিস খরচের নামে অতিরিক্ত ৬৪ লাখ ৬০ হাজার টাকাসহ মোট প্রায় ১কোটি ২৬ লাখ কোটি টাকা আত্মসাত করা হয়েছে। সার্ভারের কোড পরিবর্তনের মাধ্যমে বিশেষ কৌশলে এসব অনিয়ম করা হয়েছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়। নগদ অর্থ গ্রহণের পর শিক্ষার্থীদের ব্যাংক রসিদ দেওয়া হয়নি বলেও অভিযোগ করা হয়েছে।

ওই প্রতিবেদনে শিক্ষা বোর্ডের স্কুল শাখার পরিদর্শক অধ্যাপক আমিনুল হক, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক রেজাউল করিম চৌধুরী, বিদ্যালয় নিবন্ধন শাখার সেকশন অফিসার মেজবাহুল ইসলাম বকুল এবং চতুর্থ শ্রেণির কর্মচারী শহিদুল ইসলাম শহীদের নাম উল্লেখ করা হয়। তবে এসব অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য পাওয়া গেছে কি না- তা নিশ্চিত হওয়া যায়নি।

দুদক সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের স্কুল পরিবর্তন, নাম ও নিবন্ধন সংশোধন, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির অনুমোদন, পাঠদানের অনুমতি ও নবায়ন এবং স্বীকৃতি প্রদানসহ বিভিন্ন সেবায় অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে। নির্ধারিত সরকারি ফির বাইরে অর্থ গ্রহণ, সেই অর্থ সরকারি কোষাগারে জমা না দেওয়া এবং বিধিবহির্ভূতভাবে সেবা দেওয়ার অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।

বিশেষ করে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরের ক্ষেত্রে অতিরিক্ত অর্থ আদায় করা হয়েছে কি না, তা যাচাই করছে দুদক। একই সঙ্গে নাম ও নিবন্ধন সংশোধনসহ বিভিন্ন সেবায় নির্ধারিত ফি যথাযথভাবে আদায় এবং সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে কি না, তা-ও পরীক্ষা করা হচ্ছে।

এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির অনুমোদন, পাঠদানের অনুমতি ও নবায়ন, স্বীকৃতি প্রদান এবং এমপিও-সংক্রান্ত কার্যক্রমে কোনো বিধিবহির্ভূত লেনদেন হয়েছে কি না, সেসব বিষয়েও প্রয়োজনীয় নথিপত্র পর্যালোচনা করা হচ্ছে।

দিনাজপুর দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক আতাউর রহমান সরকার অভিযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুদকের সহকারী পরিচালক খায়রুল বাশারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় কর্মকর্তারা শিক্ষা বোর্ডের বিভিন্ন শাখার কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি প্রয়োজনীয় নথি ও তথ্য-উপাত্ত সংগ্রহ করেন।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে সংগৃহীত নথি ও তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে প্রতিবেদন তৈরি করা হবে। পরে তা কমিশনের কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হবে। কমিশনের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে দুদকের সহকারী পরিচালক ইমরান হুসাইন, উপসহকারী পরিচালক আবুল কালাম আজাদসহ আরও কয়েকজন কর্মকর্তা অংশ নেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আধুনিকায়ন হচ্ছে পার্বতীপুর লোকোমোটিভ কারখানা, কেনা হবে ৩০ ইঞ্জিন

আধুনিকায়ন হচ্ছে পার্বতীপুর লোকোমোটিভ কারখানা, কেনা হবে ৩০ ইঞ্জিন

পরীক্ষকের বাসায় এইচএসসি পরীক্ষার্থীকে ফের লেখার সুযোগ, তদন্তে সত্যতা মিলেছে

পরীক্ষকের বাসায় এইচএসসি পরীক্ষার্থীকে ফের লেখার সুযোগ, তদন্তে সত্যতা মিলেছে

ইউপি সদস্য হয়েও জেলে কার্ড দিয়ে চাল উত্তোলন বিএনপি নেতার

ইউপি সদস্য হয়েও জেলে কার্ড দিয়ে চাল উত্তোলন বিএনপি নেতার

নিজে ক্লাশে অনুপস্থিত, মামাকে দিয়ে পাঠদান করান রাবি ছাত্রদল নেতা

নিজে ক্লাশে অনুপস্থিত, মামাকে দিয়ে পাঠদান করান রাবি ছাত্রদল নেতা

লটারিতে প্রথম হয়েও সারের ডিলারশিপ পাননি কৃষক দল সভাপতি

লটারিতে প্রথম হয়েও সারের ডিলারশিপ পাননি কৃষক দল সভাপতি

কাগজে লিখে দিলে তবেই ক্লাশ, শিক্ষকের বিরুদ্ধে নারী সহকর্মীদের হয়রানির অভিযোগ

কাগজে লিখে দিলে তবেই ক্লাশ, শিক্ষকের বিরুদ্ধে নারী সহকর্মীদের হয়রানির অভিযোগ

আরও পড়ুন

সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

মদন পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক বহিষ্কার

মদন পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক বহিষ্কার

৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা

৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা

ডুবন্ত কাঠের ‘সাবমেরিনে’ আসছে ইয়াবা!

ডুবন্ত কাঠের ‘সাবমেরিনে’ আসছে ইয়াবা!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম