Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আধুনিকায়ন হচ্ছে পার্বতীপুর লোকোমোটিভ কারখানা, কেনা হবে ৩০ ইঞ্জিন

Advertisement

Icon

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ পিএম

আধুনিকায়ন হচ্ছে পার্বতীপুর লোকোমোটিভ কারখানা, কেনা হবে ৩০ ইঞ্জিন

রেলমন্ত্রী সফরসঙ্গীদের নিয়ে দুপুর ৩টার দিকে পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় যান তিনি।

Advertisement

দিনাজপুরের পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শন করেছেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় তিনি কারখানার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং রেল ইঞ্জিনের রক্ষণাবেক্ষণ, মেরামত ও আধুনিকায়ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

কারখানাটিকে আধুনিকায়ন করে সময়োপযোগী করে গড়ে তোলার পাশাপাশি নতুন করে ৩০টি লোকোমোটিভ কেনার উদ্যোগের কথাও জানান তিনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) পরিদর্শনকালে রেলমন্ত্রী কারখানার দক্ষ জনবলকে যথাযথ তত্ত্বাবধানের মাধ্যমে আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে আধুনিক প্রযুক্তি ও সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে কারখানাটিকে গড়ে তোলার আশ্বাস দেন।

রেলমন্ত্রী বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে প্রথমে সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন করেন। পরে সফরসঙ্গীদের নিয়ে দুপুর ৩টার দিকে পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় যান তিনি।

পরিদর্শনকালে কারখানার বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন রেলমন্ত্রী। এ সময় রেল ইঞ্জিনের বিভিন্ন যন্ত্রাংশ সংযোজন, পুরোনো ইঞ্জিন মেরামত এবং নতুন ইঞ্জিন তৈরির প্রক্রিয়া সম্পর্কে তাকে বিস্তারিত ধারণা দেন পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার সিএক্স শেখ হাসানুজ্জামান।

কারখানার কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন রেলমন্ত্রী। দক্ষ টেকনিশিয়ানদের যথাযথ তত্ত্বাবধানের মাধ্যমে কাজের গতি ও দক্ষতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

রেলমন্ত্রী বলেন, কারখানাটি ঘুরে দেখে আমি মুগ্ধ হয়েছি। সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক মানের কারখানা গড়ে তুলতে সরকার কাজ করছে।

এ সময় গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে কারখানাটিতে প্রায় ২ হাজার ১৭ কোটি টাকা ব্যয়ের প্রসঙ্গ তুলে ধরে ওই অর্থের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন মন্ত্রী।

পরিদর্শন শেষে কারখানা প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন রেলমন্ত্রী। পরে সম্মেলনকক্ষে কারখানার টেকনিশিয়ান ও প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় কারখানার বিভিন্ন কার্যক্রম, বিদ্যমান সমস্যা ও উন্নয়নের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

এ সময় রেলমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, রেল মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক ফকির মো. মহিউদ্দিন, যুগ্ম মহাপরিচালক (লোকো) মো. বোরহান উদ্দিন, পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজ এবং পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল ওয়াদুদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দিনাজপুর শিক্ষা বোর্ডে দুদকের অভিযান

যুগান্তরে প্রতিবেদন প্রকাশ দিনাজপুর শিক্ষা বোর্ডে দুদকের অভিযান

নিজের বাড়ির জানালা সংস্কারে এভাবে অবহেলা করতেন?

রেলকোচ সংস্কার পরিদর্শনে মন্ত্রী নিজের বাড়ির জানালা সংস্কারে এভাবে অবহেলা করতেন?

দিনাজপুর শিক্ষা বোর্ডের দুর্নীতির অনুসন্ধানে নেমেছে দুদক

দিনাজপুর শিক্ষা বোর্ডের দুর্নীতির অনুসন্ধানে নেমেছে দুদক

সার সংকটের পর এবার বৃষ্টিতে সর্বনাশ, ডুবল আগাম আলু-ফুলকপি

সার সংকটের পর এবার বৃষ্টিতে সর্বনাশ, ডুবল আগাম আলু-ফুলকপি

পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মৃত্যু

পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মৃত্যু

ধানমন্ডি লেক সাজবে নতুন রূপে, দুটি প্রকল্প অনুমোদন

ধানমন্ডি লেক সাজবে নতুন রূপে, দুটি প্রকল্প অনুমোদন

আরও পড়ুন

সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

মদন পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক বহিষ্কার

মদন পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক বহিষ্কার

৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা

৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা

ডুবন্ত কাঠের ‘সাবমেরিনে’ আসছে ইয়াবা!

ডুবন্ত কাঠের ‘সাবমেরিনে’ আসছে ইয়াবা!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম