দুই উপায়ে জানা যাবে এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৭:২৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল আগামী ২৩ নভেম্বর প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা এবারও দুই পদ্ধতিতে ফল জানতে পারবেন।
শনিবার (২১ নভেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু।
তিনি বলেন, ফল প্রকাশের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করছি, আগামী ২৩ নভেম্বর ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করতে পারব।
তিনি আরও জানান, আগের মতো এবারও ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ফল দেখার চূড়ান্ত পদ্ধতি সম্পর্কে আগামীকাল রোববার বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী। বাংলা, ইংরেজি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন জমা পড়েছে।
১১টি শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড।
বোর্ডভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা শিক্ষা বোর্ডে ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ১ লাখ ১৭ হাজার ৭০০টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করা হয়েছে।
এ ছাড়া রাজশাহী বোর্ডে ১ লাখ ৯ হাজার ৯৭১টি, যশোর বোর্ডে ৯৭ হাজার ৬১৮টি, কুমিল্লা বোর্ডে ৯২ হাজার ৭৭৬টি, দিনাজপুর বোর্ডে ৮৯ হাজার ৪২০টি, ময়মনসিংহ বোর্ডে ৭১ হাজার ৭৬২টি, বরিশাল বোর্ডে ৫৩ হাজার ৪০৯টি, সিলেট বোর্ডে ৫১ হাজার ২৪৩টি, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪০ হাজার ৮৩০টি এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২৬ হাজার ৮০৬টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন জমা পড়েছে।
