Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পিএম

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

Advertisement

২০২৬ সালের এইচএসসি (সাপ্লিমেন্টারি) পরীক্ষার ফরম পূরণের সময় তিনদিন বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

রোববার (১৫ নভেম্বর) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্ধিত সময় অনুযায়ী আগামী ১৬ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা এইচএসসি (সাপ্লিমেন্টারি) পরীক্ষার ফরম পূরণ করতে পারবেন। এ ছাড়া সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের ফরম পূরণের কার্যক্রম সম্পন্ন করতে হবে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভার সিদ্ধান্ত এবং বোর্ড চেয়ারম্যানের নির্দেশক্রমে এ সময় বৃদ্ধি করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের মানতে হবে ১১ নির্দেশনা

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের মানতে হবে ১১ নির্দেশনা

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার রুটিন প্রকাশ, শুরু কবে

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার রুটিন প্রকাশ, শুরু কবে

আরও পড়ুন

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

জাতীয় বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের দপ্তর ঘেরাও

জাতীয় বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের দপ্তর ঘেরাও

কৃষি গুচ্ছে ভর্তি পদ্ধতি সংস্কারের উদ্যোগ ইউজিসির

কৃষি গুচ্ছে ভর্তি পদ্ধতি সংস্কারের উদ্যোগ ইউজিসির

আ.লীগের নাশকতার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

আ.লীগের নাশকতার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম