Advertisement
সাপ্লিমেন্টারি এইচএসসি পরীক্ষা
সাপ্লিমেন্টারি এইচএসসি পরীক্ষা (HSC Supplementary Exam) হলো উচ্চমাধ্যমিক পর্যায়ে অকৃতকার্য শিক্ষার্থীদের নির্দিষ্ট বিষয়ে পুনরায় পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ। ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য নিয়মিত ও অনিয়মিত শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, চতুর্থ বিষয় ছাড়া সর্বোচ্চ দুটি বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নিতে পারবেন। নিয়মিত পরীক্ষার্থীদের জন্য ২০২৬ সালের পূর্ণাঙ্গ সিলেবাস এবং অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য ২০২৫ সালের পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে। ২০২৬ সালের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা ১ ডিসেম্বর শুরু হবে। শিক্ষা বোর্ডের প্রকাশিত সময়সূচি অনুযায়ী পরীক্ষার্থীরা নির্ধারিত দিনে সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষায় অংশ নেবেন।
