Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মানিকগঞ্জে হাত-পায়ের রগ কাটার ঘটনায় গ্রেফতার ১

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ পিএম

মানিকগঞ্জে হাত-পায়ের রগ কাটার ঘটনায় গ্রেফতার ১

ফাইল ছবি

Advertisement

মানিকগঞ্জের নিষিদ্ধ ছাত্রলীগের জেলা উপকর্মসংস্থান বিষয়ক সম্পাদক মো. বশির নামের এক নেতার দুই পা ও বাঁ হাতের রগ কেটে দেওয়ার ঘটনায় ডিবি পুলিশের হাতে আসিফ হোসেন সিজান নামের এক কিশোর গ্রেফতার হয়েছে।

গত রোববার দিবাগত রাতে সিংগাইর ও সদর উপজেলার সীমান্তবর্তী ডেফলতলী এলাকার একটি ইটভাটায় আহত বশিরকে তারই ঘনিষ্ট কয়েক জন বন্ধু ডেকে নিয়ে হাত পায়ের রগ কেটে আহত করে।

পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানিয়েছে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটনাটি ঘটে। আহত ছাত্রলীগ নেতা বশির একটি কিশোর গ্রুপকে নিয়ন্ত্রণ করতো বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।

এ ঘটনায় বশিরের বাবা মনির হোসেন সোমবার রাতে সিংগাইর থানায় মামলা করেছেন। মামলায় চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ইনচার্জ মানবেন্দ্র বালো মঙ্গলবার সন্ধ্যায় যুগান্তরকে জানান, এঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সদর উপজেলার অবঙ্গাবাদ গ্রামের মিজানুর রহমানের ছেলে আসিফ হোসেন সিজান (১৬)কে সোমবার দিবাগত রাতে গ্রেফতার করে মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করেছে। গ্রেফতার সিজান মামলার এজাহারভুক্ত আসামি নয় বলে জানান ডিবি পুলিশ।

আহত মো. বশির (২১) মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের চক গোবিন্দপুর গ্রামের মনির হোসেনের ছেলে। তিনি নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের উপকর্মসংস্থান বিষয়ক সম্পাদক ছিলেন বলে ফেসবুকে দাবি করেছেন নিষিদ্ধ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজেদুল ইসলাম। রাজনৈতিক পরিচয়ের বিষয়টি বশিরের বড় ভাই রবিউল ইসলামও নিশ্চিত করেছেন।

হাসপাতালে চিকিৎসাধীন বশিরের সঙ্গে রয়েছেন তার বড় ভাই রবিউল ইসলাম। মঙ্গলবার তার সঙ্গে কথা হলে তিনি সরল স্বীকারোক্তিতে বলেন, আমার ভাই ছাত্রলীগের রাজনীতি করে। তারই কয়েকজন বন্ধু রাতের অন্ধকারে ডেকে নিয়ে দুই পা ও বাঁ হাতের রগ কেটে দিয়েছে। হামলাকারীরা সবাই তার বন্ধু। তবে কী নিয়ে তাদের মধ্যে শত্রুতা, তা আমরা জানি না। চিকিৎসকেরা জানিয়েছেন, বশিরের শারীরিক অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়।

মামলার আসামিরা হলেন— সদর উপজেলার গুজুরির চর গ্রামের আকাশ মোল্লা (২১), সিঙ্গাইরের ডেফলতলী গ্রামের আরিফ হোসেন (২০), চর কৃষ্ণপুর গ্রামের তানজিদ হোসেন (২২) ও ভাড়াই ভিকরা গ্রামের মো. তুহিন (২১)। পরিবারের সদস্যদের দাবি, আসামিরা সবাই বশিরের বন্ধু।

পুলিশ, মামলার এজাহার ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, গত রোববার রাত ১০টার দিকে বশির তার বন্ধু সুমনকে নিয়ে সদর উপজেলার বেতিলা এলাকার একটি রেস্তোরাঁয় ছিলেন। এ সময় অপর বন্ধু আকাশ কৌশলে তাকে সিংগাইরের ডেফলতলী এলাকার একটি ইটভাটায় নিয়ে যান। সেখানে আগে থেকে অন্য বন্ধুরা (আসামিরা) ছিলেন।

এজাহারে উল্লেখ করা হয়েছে, ইটভাটায় পৌঁছানোর পর আকাশসহ অন্যরা বশিরকে ঘিরে ফেলেন। তাদের হাতে রামদা, হাতুড়ি ও লোহার রড ছিল। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে বশিরের মাথায় আঘাত করা হয়। এতে মাথায় গুরুতর জখম হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান তিনি। শরীরের বিভিন্ন স্থানে কোপানো ও আঘাত করা হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে বশিরের দুই পা ও বাঁ হাতের রগ কেটে দেওয়া হয়।

মৃত ভেবে হামলাকারীরা চলে গেলে স্থানীয় লোকজন বশিরকে উদ্ধার করেন। পরে তাকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাত ও পায়ের রগ কেটে দেওয়ার ঘটনায় করা মামলার আসামিরা আহতের পরিচিত ও বন্ধু উল্লেখ করে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, তাদের গ্রেফতার অভিযান চলছে। এরই মধ্যে জেলা ডিবি পুলিশ এক কিশোরকে গ্রেফতার করেছে বলে তিনি জানান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হুমকি-ধামকি দিয়ে লাভ নেই, হাসিনার রায় কার্যকর চায় জনগণ: টুকু

হুমকি-ধামকি দিয়ে লাভ নেই, হাসিনার রায় কার্যকর চায় জনগণ: টুকু

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কাটার অভিযোগ

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কাটার অভিযোগ

ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

উল্টোপথে বাসের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়ের

উল্টোপথে বাসের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়ের

গৃহবধূকে গণধর্ষণের পর শরীরে মরিচের গুঁড়ো ছেটানোর অভিযোগ

গৃহবধূকে গণধর্ষণের পর শরীরে মরিচের গুঁড়ো ছেটানোর অভিযোগ

ভিক্ষুকের ছদ্মবেশে ফ্ল্যাটে ঢুকে লুট

ভিক্ষুকের ছদ্মবেশে ফ্ল্যাটে ঢুকে লুট

আরও পড়ুন

মানিকগঞ্জে হাত-পায়ের রগ কাটার ঘটনায় গ্রেফতার ১

মানিকগঞ্জে হাত-পায়ের রগ কাটার ঘটনায় গ্রেফতার ১

আধুনিক সুযোগ-সুবিধা পাবে পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীরা: মীর হেলাল

আধুনিক সুযোগ-সুবিধা পাবে পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীরা: মীর হেলাল

৫ অক্টোবর দিনব্যাপী অবস্থান কর্মসূচির ডাক চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটির

৫ অক্টোবর দিনব্যাপী অবস্থান কর্মসূচির ডাক চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটির

ভ্যানের চাকায় ওড়না প্যাঁচিয়ে প্রাণ গেল কিশোরীর

ভ্যানের চাকায় ওড়না প্যাঁচিয়ে প্রাণ গেল কিশোরীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম