Logo
Logo
×

Advertisement

সারাদেশ

৫ অক্টোবর দিনব্যাপী অবস্থান কর্মসূচির ডাক চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটির

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পিএম

৫ অক্টোবর দিনব্যাপী অবস্থান কর্মসূচির ডাক চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটির

ছবি: সংগৃহীত

Advertisement

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়ার উদ্যোগ বন্ধের দাবিতে আগামী ৫ অক্টোবর বন্দর প্রধান ফটকে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বন্দর রক্ষা কমিটি। একই সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামানের পদত্যাগ দাবি করেছেন শ্রমিক নেতারা।

মঙ্গলবার বন্দর রক্ষা কমিটি, চট্টগ্রামের উদ্যোগে জাতীয়তাবাদী ডক শ্রমিক দলের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সভা থেকে ৫ অক্টোবর বন্দরের প্রধান ফটকে দিনব্যাপী অবস্থান কর্মসূচিতে শ্রমিক, ট্রেড ইউনিয়ন, জাতীয় ফেডারেশন, বেসিক ইউনিয়নসহ সর্বস্তরের মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার বলেন, চট্টগ্রাম বন্দরকে কোনো বিদেশি প্রতিষ্ঠানের স্বার্থে পরিচালনার সুযোগ দেওয়া যাবে না। বন্দরের সঙ্গে দেশের অর্থনীতি, শ্রমিকের কর্মসংস্থান এবং জাতীয় স্বার্থ জড়িত। তাই বন্দর রক্ষায় শ্রমিক ও সংশ্লিষ্ট সব পক্ষকে ঐক্যবদ্ধ হতে হবে।

বন্দর রক্ষা কমিটির সদস্য সচিব ফজলুল কবির মিন্টু বলেন, চট্টগ্রাম বন্দর কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পত্তি নয়, এটি দেশের জনগণের সম্পদ। বন্দরের সক্ষমতা ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলে বিদেশি অপারেটরের হাতে গুরুত্বপূর্ণ টার্মিনাল তুলে দেওয়ার উদ্যোগ গ্রহণযোগ্য নয়। স্বচ্ছতা ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বন্দরের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে।

সভায় বক্তারা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামানের পদত্যাগ দাবি করেন। বন্দর চেয়ারম্যান ডিপি ওয়ার্ল্ডের স্বার্থে লবিস্ট হিসাবে কাজ করছেন বলে তারা অভিযোগ করেন।

সভায় জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল বাতেন, সহ সাধারণ সম্পাদক ইব্রাহীম ফরাজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু বক্কর সিদ্দীকী, বন্দর শ্রমিক দল নেতা আব্দুর রব লিটন, চট্টগ্রাম যুব ট্রেড ইউনিয়ন নেটওয়ার্কের সদস্য সচিব হাসিবুর রহমান বিপ্লবসহ শ্রমিক নেতারা বক্তব্য দেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আধুনিক সুযোগ-সুবিধা পাবে পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীরা: মীর হেলাল

আধুনিক সুযোগ-সুবিধা পাবে পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীরা: মীর হেলাল

দুই উপজেলায় এনসিপির কমিটি ঘোষণা

দুই উপজেলায় এনসিপির কমিটি ঘোষণা

স্ত্রীর সন্তান প্রসবের সময় হাসপাতালে গিয়ে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

স্ত্রীর সন্তান প্রসবের সময় হাসপাতালে গিয়ে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

ঢাকা থেকে গ্রেফতার আসামির ১৬৪ ধারায় জবানবন্দি

চট্টগ্রামে আদালতের নথি চুরি ঢাকা থেকে গ্রেফতার আসামির ১৬৪ ধারায় জবানবন্দি

হাসিনার জন্মদিন পালন, চট্টগ্রামে তিন নারীসহ ৭ জনকে গ্রেফতার

হাসিনার জন্মদিন পালন, চট্টগ্রামে তিন নারীসহ ৭ জনকে গ্রেফতার

কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান, চট্টগ্রামের ১৭ থানায় আটক ৪৪৫

কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান, চট্টগ্রামের ১৭ থানায় আটক ৪৪৫

আরও পড়ুন

মানিকগঞ্জে হাত-পায়ের রগ কাটার ঘটনায় গ্রেফতার ১

মানিকগঞ্জে হাত-পায়ের রগ কাটার ঘটনায় গ্রেফতার ১

আধুনিক সুযোগ-সুবিধা পাবে পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীরা: মীর হেলাল

আধুনিক সুযোগ-সুবিধা পাবে পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীরা: মীর হেলাল

৫ অক্টোবর দিনব্যাপী অবস্থান কর্মসূচির ডাক চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটির

৫ অক্টোবর দিনব্যাপী অবস্থান কর্মসূচির ডাক চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটির

ভ্যানের চাকায় ওড়না প্যাঁচিয়ে প্রাণ গেল কিশোরীর

ভ্যানের চাকায় ওড়না প্যাঁচিয়ে প্রাণ গেল কিশোরীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম