Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ভ্যানের চাকায় ওড়না প্যাঁচিয়ে প্রাণ গেল কিশোরীর

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পিএম

ভ্যানের চাকায় ওড়না প্যাঁচিয়ে প্রাণ গেল কিশোরীর

Advertisement

ফরিদপুরের সদরপুরে চলন্ত ভ্যানের চাকায় ওড়না প্যাঁচিয়ে জামিলা (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত পৌনে ৯টার দিকে উপজেলার ঢেউখালী ইউনিয়নের চর কুমারিয়া গ্রাম থেকে মোল্লা গ্রামে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। 

মৃত জামিলা চর কুমারিয়া গ্রামের সৌদি প্রবাসী মো. মহিউদ্দিন সিকদারের মেয়ে। তার মা তাসলিমা বেগম মারা গেছেন।

জানা যায়, জামিলা ভ্যানে করে ভগিনীপতি মো. রিয়াজুল শেখের বাড়িতে যাওয়ার পথে মোল্লা গ্রামের একটি শাখা সড়কে অসাবধানতায় তার গায়ের ওড়না ভ্যানের চাকায় প্যাঁচিয়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ হেফাজতে নেয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। 

সদরপুর থানার ওসি মো. আবদুল আল মামুন বলেন, থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মানিকগঞ্জে হাত-পায়ের রগ কাটার ঘটনায় গ্রেফতার ১

মানিকগঞ্জে হাত-পায়ের রগ কাটার ঘটনায় গ্রেফতার ১

আধুনিক সুযোগ-সুবিধা পাবে পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীরা: মীর হেলাল

আধুনিক সুযোগ-সুবিধা পাবে পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীরা: মীর হেলাল

৫ অক্টোবর দিনব্যাপী অবস্থান কর্মসূচির ডাক চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটির

৫ অক্টোবর দিনব্যাপী অবস্থান কর্মসূচির ডাক চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটির

ভ্যানের চাকায় ওড়না প্যাঁচিয়ে প্রাণ গেল কিশোরীর

ভ্যানের চাকায় ওড়না প্যাঁচিয়ে প্রাণ গেল কিশোরীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম