Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৪

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ এএম

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৪

আব্দুল ওহাব। ফাইল ছবি

Advertisement

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবসহ ১৪ নেতাকর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে পাবনা শহরের আব্দুল হামিদ রোডের ইন্দিরা মোড়ের সামনে থেকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে আব্দুল ওহাব ছাড়া অন্যদের তাৎক্ষণিক নাম-পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে পাবনা জেলা ডিবি পুলিশের ওসি আব্দুস সালাম জানান, তারা শহরের মধ্যে নাশকতার পরিকল্পনা নিয়েছিল। নাশকতার অংশ হিসেবেই মাইক্রোবাসে করে এসে শহরের মধ্যে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটকদের আইনি ব্যবস্থা নিতে পাবনা সদর থানায় পাঠানো হয়েছে।

এ নিয়ে ৫ আগস্টের পর তৃতীয়বারের মতো আটক হলেন আব্দুল ওহাব। এর আগে ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি মথুরাপুর এলাকা থেকে আব্দুল ওহাবকে আটক করে পুলিশ। পরে তাকে পুলিশ ভ্যানে তোলা হলে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জোরপূর্বক ছিনিয়ে নেন। এ সময় আটজন পুলিশ সদস্য আহত হন। ছিনিয়ে নেওয়ার তিনদিন পর ৫ ফেব্রুয়ারি আওয়ামী লীগ নেতা আব্দুল ওহাবকে গ্রেফতার করেছিল পুলিশ।

পুলিশের অভিযোগ, জামিনে বেরিয়ে এসে সুজানগর এলাকায় আবারও আওয়ামী লীগের কার্যক্রম চালিয়ে সক্রিয় হওয়ার চেষ্টা করেন আব্দুল ওহাব ও তার সমর্থকরা। পরে চলতি বছরের ২৩ এপ্রিল রাতব্যাপী উপজেলার মথুরাপুরে অভিযান চালিয়ে আব্দুল ওহাবসহ নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ২১ নেতাকর্মীকে আটক করেছিল পুলিশ। এ ঘটনার কয়েক সপ্তাহ পরই তারা জামিনে মুক্তি পান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাশিয়া থেকে অক্টোবরে আসবে রূপপুরের ইউরেনিয়াম

রাশিয়া থেকে অক্টোবরে আসবে রূপপুরের ইউরেনিয়াম

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে পোস্ট, সন্ত্রাসবিরোধী মামলায় এনসিপি নেতা গ্রেফতার

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে পোস্ট, সন্ত্রাসবিরোধী মামলায় এনসিপি নেতা গ্রেফতার

জামাই গ্রেফতার ইস্যুতে যা বললেন জামায়াত এমপি

নিউগিনি আবাসনে হামলা জামাই গ্রেফতার ইস্যুতে যা বললেন জামায়াত এমপি

গোপালগঞ্জে বৃদ্ধার জমি দখলের অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে

গোপালগঞ্জে বৃদ্ধার জমি দখলের অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে

অভিযানে চাপাতি দিয়ে পুলিশের ওপর হামলা, পাল্টা গুলিতে আহত ২

অভিযানে চাপাতি দিয়ে পুলিশের ওপর হামলা, পাল্টা গুলিতে আহত ২

নাশকতার প্রস্তুতির অভিযোগে নান্দাইলে যুবলীগ-ছাত্রলীগের ৩ জন গ্রেফতার

নাশকতার প্রস্তুতির অভিযোগে নান্দাইলে যুবলীগ-ছাত্রলীগের ৩ জন গ্রেফতার

আরও পড়ুন

শার্শায় মোটরসাইকেল থেকে ২৬ স্বর্ণের বার উদ্ধার

শার্শায় মোটরসাইকেল থেকে ২৬ স্বর্ণের বার উদ্ধার

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৪

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৪

কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৭৯

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: শূন্য আসনে প্রচারে মির্জা পরিবারের আরেক কন্যা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন:  শূন্য আসনে প্রচারে মির্জা পরিবারের আরেক কন্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম