Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: শূন্য আসনে প্রচারে মির্জা পরিবারের আরেক কন্যা

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ এএম

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন:  শূন্য আসনে প্রচারে মির্জা পরিবারের আরেক কন্যা

শহরের টিকাপাড়া মহল্লায় এক নির্বাচনি প্রচারণাসভায় অংশ নিয়ে বাবার জন্য ভোট ও দোয়া চান ফাইজা।

Advertisement

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিনের পক্ষে মাঠে নেমেছেন তার কন্যা মির্জা ফাইজা তাসনিম। এর আগে তার চাচাতো  বোন ড. শামারুহু মির্জাও গণসংযোগে সক্রিয় ছিলেন। 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকালে ঠাকুরগাঁও শহরের টিকাপাড়া মহল্লায় এক নির্বাচনি প্রচারণাসভায় অংশ নিয়ে বাবার জন্য ভোট ও দোয়া চান ফাইজা। এর আগে বড় বোন ড. শামারুহু মির্জাও শহর থেকে গ্রামের মেঠোপথ ও হাটবাজারে হেঁটে ভোটারদের দ্বারে দ্বারে যান। পরিবারের তরুণ প্রজন্মের এমন রাজনৈতিক সক্রিয়তা সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

স্থানীয় ভোটার আব্দুল মালেক জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের রাষ্ট্রপতি হওয়ায় ঠাকুরগাঁওবাসী অত্যন্ত গর্বিত। এখন পরিবারের অন্য সদস্যদের এমন অংশগ্রহণ উপনির্বাচনের আমেজকে আরও জমজমাট করে তুলেছে।

আরও পড়ুন
লাল কেঁচোয় কৃষিতে বদল

উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী ৮ অক্টোবর প্রতীক বরাদ্দের পর শুরু হবে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা।

এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফয়সল আমিন ছাড়াও জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী দেলাওয়ার হোসেন, জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, ইসলামী আন্দোলনের খাদেমুল ইসলাম এবং খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামী প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাসের ২ সিটে ‘রাজকীয় সফর’, ট্রলির হাতলে ২৫ লাখ টাকার ইয়াবা!

বাসের ২ সিটে ‘রাজকীয় সফর’, ট্রলির হাতলে ২৫ লাখ টাকার ইয়াবা!

রাষ্ট্রপতির সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর

রাষ্ট্রপতির সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর

বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে জিয়াউর রহমানের লাশ পাহাড়ে নিয়ে যান মোজাফফর হোসেন: প্রসিকিউটর জোহা

ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে জিয়াউর রহমানের লাশ পাহাড়ে নিয়ে যান মোজাফফর হোসেন: প্রসিকিউটর জোহা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন জমা দিলেন ফয়সল

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন জমা দিলেন ফয়সল

মাঠে ৫ প্রার্থী, মনোনয়ন জমা দিলেন জামায়াতের দেলাওয়ার

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন মাঠে ৫ প্রার্থী, মনোনয়ন জমা দিলেন জামায়াতের দেলাওয়ার

আরও পড়ুন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: শূন্য আসনে প্রচারে মির্জা পরিবারের আরেক কন্যা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন:  শূন্য আসনে প্রচারে মির্জা পরিবারের আরেক কন্যা

দেবিদ্বারে মাদক সেবনের সময় আটক, যুবদল নেতা বহিষ্কার

দেবিদ্বারে মাদক সেবনের সময় আটক, যুবদল নেতা বহিষ্কার

বাঘার সাবেক মেয়র আক্কাছের জামিন বাতিল, কারাগারে প্রেরণ

বাঘার সাবেক মেয়র আক্কাছের জামিন বাতিল, কারাগারে প্রেরণ

লাল কেঁচোয় কৃষিতে বদল

লাল কেঁচোয় কৃষিতে বদল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম