Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বাঘার সাবেক মেয়র আক্কাছের জামিন বাতিল, কারাগারে প্রেরণ

Icon

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ এএম

বাঘার সাবেক মেয়র আক্কাছের জামিন বাতিল, কারাগারে প্রেরণ

বাঘা পৌরসভার সাবেক মেয়র আক্কাছ আলী।

Advertisement

রাজশাহীর বাঘা পৌরসভার সাবেক মেয়র আক্কাছ আলীর বিরুদ্ধে দুদকের মামলায় জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজশাহী জেলা বিশেষ আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন করলে আদালত তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জানা গেছে, আক্কাছ আলী ২০০৬ সালের ২৯ মার্চ বাঘা পৌরসভার চেয়ারম্যান হন। ২০২২ সালের ২৯ ডিসেম্বর আবার মেয়র নির্বাচিত হন। আক্কাছ আলীর নামে দুদকে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। ২০২৪ সালের ২৮ অক্টোবর দুদকের রাজশাহী উপ-সহকারী পরিচালক বোরহান উদ্দিন বাদী হয়ে জেলা ও দায়রা জজ আদালতে এ মামলা দুটি দায়ের করে। এই মামলায় উচ্চ আদালত থেকে ছয় মাসের জামিন পেয়েছিলেন তিনি। জামিনের সময় মামলার সঙ্গে ১০ লাখ টাকা জমা দেওয়ার অঙ্গীকার করে লিখিত অঙ্গীকারনামা দিয়েছিলেন। 

২৫ সেপ্টেম্বর তার জামিনের মেয়াদ শেষ হয়। ২৭ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত ১০ লাখ টাকা জমা দেওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে ওই অর্থ জমা না দিয়ে মঙ্গলবার তিনি পুনরায় আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন গ্রহণ না করে পূর্বের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আটক পাঁচ বাংলাদেশিকে ১১ দিন পর ফেরত দিল বিএসএফ

আটক পাঁচ বাংলাদেশিকে ১১ দিন পর ফেরত দিল বিএসএফ

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে যে চ্যালেঞ্জ দিলেন এমপি আবু সাইদ চাঁদ

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে যে চ্যালেঞ্জ দিলেন এমপি আবু সাইদ চাঁদ

বাঘায় গরু চোর সন্দেহে আটক ২, গণপিটুনিতে ১ জনের মৃত্যু

বাঘায় গরু চোর সন্দেহে আটক ২, গণপিটুনিতে ১ জনের মৃত্যু

নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা প্রধান শিক্ষক

নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা প্রধান শিক্ষক

বাঘায় বেশি দামে সার বিক্রির অভিযোগে ২ ডিলারকে জরিমানা

বাঘায় বেশি দামে সার বিক্রির অভিযোগে ২ ডিলারকে জরিমানা

বাঘায় যুবলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

বাঘায় যুবলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

আরও পড়ুন

বাঘার সাবেক মেয়র আক্কাছের জামিন বাতিল, কারাগারে প্রেরণ

বাঘার সাবেক মেয়র আক্কাছের জামিন বাতিল, কারাগারে প্রেরণ

শামুকখোলের ঠিকানা কানাইপুকুর

শামুকখোলের ঠিকানা কানাইপুকুর

রাণীনগরে জরাজীর্ণ ৫৩ স্কুল ঝুঁকি নিয়ে পাঠদান, আতঙ্ক

ঝুঁকি নিয়ে পাঠদান, আতঙ্ক

চট্টগ্রাম সিটি নির্বাচন ভোটের মাঠ গোছাতে ব্যস্ত সম্ভাব্য প্রার্থীরা

ভোটের মাঠ গোছাতে ব্যস্ত সম্ভাব্য প্রার্থীরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম