Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আটক পাঁচ বাংলাদেশিকে ১১ দিন পর ফেরত দিল বিএসএফ

Icon

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পিএম

আটক পাঁচ বাংলাদেশিকে ১১ দিন পর ফেরত দিল বিএসএফ

ছবি: যুগান্তর

Advertisement

পাট কিনে নৌকা নিয়ে ফেরার পথে ভারতের সীমান্তে চলে যাওয়ায় আটক হওয়া পাঁচ বাংলাদেশিকে ১১ দিন পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আলাইপুর ক্যাম্পের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়। 

জানা গেছে, ৭ সেপ্টেম্বর রাজশাহীর বাঘা সীমান্তের বাংলাবাজার এলাকা থেকে পাট কিনে ফেরার পথে ভুলবশত ভারতীয় সীমানায় চলে যায় রাজশাহীর বাঘা উপজেলার দুই মাঝিসহ তিনজন পাট ব্যবসায়ী। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের নৌকায় থাকা পাটসহ পাঁচজনকে আটক করে নিয়ে যায়। পরে বাংলাদেশ বিজিবি আলাইপুর ক্যাম্পে যোগাযোগ করা হলে ৯ সেপ্টেম্বর বিকালে পতাকা বৈঠক করেন বিজিবি ও বিএসএফ। বৈঠক শেষে জানানো হয়—তাদের ফেরত দেওয়া হবে না। সরকারিভাবে আবেদন করে তাদের ফেরত নিতে হবে।

পরে আটকদের স্বজনরা রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদের সঙ্গে যোগাযোগ করেন।

সংসদ সদস্য আবু সাইদ চাঁদ ১৩ সেপ্টেম্বর সকালে রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমারের সঙ্গে বৈঠক শেষে আটকদের পরিবারের কাছে তাদের ফিরে আনার ব্যাপারে আশ্বস্ত করেন। পরে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে বাংলাদেশ বিজিবি আলাইপুর ক্যাম্পের মাধ্যমে ১১ দিন পর ফেরত দেন বিএসএফ।

মুক্তিপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—বাঘা উপজেলার আলাইপুর এলাকার গোলাম মোস্তফার ছেলে মোশারফ হোসেন (২২), ইউনুস মণ্ডলের ছেলে শাহাবুল আলী (৪২), শাজাহান আলীর ছেলে বাবর আলী (৪৫) এবং একই এলাকার নৌকার মাঝি জামাল হোসেনের ছেলে আসাদুল ইসলাম (৪১) ও সামাদ আলীর ছেলে সাইফুল ইসলাম (৫৮)।

বিএসএফের হাত থেকে মুক্তিপ্রাপ্ত মোশারফ হোসেনের পিতা গোলাম মোস্তফা বলেন, এমপি ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে কথা বলে ব্যবস্থা করে দিয়েছেন। এর আগে তিনি ফিরে আনার ব্যাপারে আশ্বাস দিয়েছেন।

এদিকে মুক্তিপ্রাপ্ত আসাদুল ইসলামের ভাই সাহারুল ইসলাম বলেন, আমার ভাইসহ পাঁচজন ভারতের রানীনগর থানায় ছিল। ১১ দিন সেখানে থাকার পর মুক্তি পেয়ে আমাদের কাছে এসেছেন। 

আলাইপুর বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মাকসুদুর রহমান বলেন, বিএসএফের সঙ্গে কথা হয়েছে। তারা (বিএসএফ) ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে বিষয়টিকে কূটনৈতিক বা প্রশাসনিক প্রক্রিয়ায় মুক্ত হয়ে আমাদের মাধ্যমে তাদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

এ বিষয়ে রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ বলেন, রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে কথা হয়। তাদের জাতীয় পরিচয়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দেওয়ার পর তাদের ফেরত আনার বিষয়ে আশ্বাস দিয়েছিলেন। প্রশাসনিক প্রক্রিয়ায় মুক্ত হয়ে তাদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাঘার সাবেক মেয়র আক্কাছের জামিন বাতিল, কারাগারে প্রেরণ

বাঘার সাবেক মেয়র আক্কাছের জামিন বাতিল, কারাগারে প্রেরণ

ট্রেনের ছাদ থেকে রাবি রেলস্টেশনে পাথর নিক্ষেপ

ট্রেনের ছাদ থেকে রাবি রেলস্টেশনে পাথর নিক্ষেপ

সাবেক মেয়র বুলবুলসহ হাফ ডজন প্রার্থী বিএনপিতে, ডা. জাহাঙ্গীরে একাট্টা জামায়াত

রাজশাহী সিটি নির্বাচন সাবেক মেয়র বুলবুলসহ হাফ ডজন প্রার্থী বিএনপিতে, ডা. জাহাঙ্গীরে একাট্টা জামায়াত

রামেক হাসপাতালে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু

রামেক হাসপাতালে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু

দিনক্ষণ চূড়ান্ত না হলেও সরগরম ভোটের মাঠ

রাজশাহী সিটি নির্বাচন দিনক্ষণ চূড়ান্ত না হলেও সরগরম ভোটের মাঠ

সাভার থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

সাভার থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আরও পড়ুন

বাঘার সাবেক মেয়র আক্কাছের জামিন বাতিল, কারাগারে প্রেরণ

বাঘার সাবেক মেয়র আক্কাছের জামিন বাতিল, কারাগারে প্রেরণ

শামুকখোলের ঠিকানা কানাইপুকুর

শামুকখোলের ঠিকানা কানাইপুকুর

রাণীনগরে জরাজীর্ণ ৫৩ স্কুল ঝুঁকি নিয়ে পাঠদান, আতঙ্ক

ঝুঁকি নিয়ে পাঠদান, আতঙ্ক

চট্টগ্রাম সিটি নির্বাচন ভোটের মাঠ গোছাতে ব্যস্ত সম্ভাব্য প্রার্থীরা

ভোটের মাঠ গোছাতে ব্যস্ত সম্ভাব্য প্রার্থীরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম