Logo
Logo
×

Advertisement

জাতীয়

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান ভূমিমন্ত্রীর

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পিএম

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান ভূমিমন্ত্রীর

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। ফাইল ছবি

Advertisement

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, সময়ানুবর্তিতা, সততা ও নিষ্ঠার সঙ্গে শিক্ষা অর্জন করে আগামী দিনে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে বিশ্বমঞ্চে তুলে ধরতে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

শনিবার (১৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজশাহী শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রতিষ্ঠানটির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রায় ৪০ মিনিট দেরিতে উপস্থিত হওয়ায় দুঃখ প্রকাশ করে মিজানুর রহমান মিনু বলেন, জীবনে বড় হওয়ার জন্য সময়ানুবর্তিতা ও শিক্ষকের প্রতি শ্রদ্ধা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার শারীরিক অসুস্থতা, রাজনৈতিক ও জনগণের কাজের চাপের কারণে বিলম্ব হলেও শিক্ষার্থীরা যেন সর্বদা সময় রক্ষা করে চলে সে বিষয়ে আহ্বান জানান তিনি।

মন্ত্রী তার বক্তব্যে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে রাজশাহী পুলিশ লাইন্সে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ সমরে জীবন উৎসর্গকারী বীর মুক্তিযোদ্ধা শহীদ ডিআইজি মামুন মাহমুদের মহান আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে প্রতিষ্ঠানের আগামী দিনের অনুষ্ঠানগুলোতে শহীদ মামুন মাহমুদের পরিবারের সদস্যদের সম্মানের সঙ্গে আমন্ত্রণ জানানোর আহ্বান জানান তিনি।

শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতার বিকাশ ঘটাতে ক্যাম্পাসের ভবনগুলোর নামকরণ প্রসঙ্গে মন্ত্রী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং স্যার জগদীশ চন্দ্র বসুর অবদান স্মরণ করেন। তিনি উল্লেখ করেন, স্যার জগদীশ চন্দ্র বসু প্রথম আবিষ্কার করেছিলেন যে, উদ্ভিদের প্রাণ আছে এবং অক্সিজেন-কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য বজায় রাখে।

রাজশাহীর কৃতী সন্তানদের কথা তুলে ধরে ভূমিমন্ত্রী বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী ট্রাইব্যুনালে রাজশাহীর সন্তান প্রখ্যাত বিচারক জি এন রায় (জয়ন্ত কুমার রায়) হিরোশিমা ও নাগাসাকিতে অ্যাটম বোমা ফেলার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। এছাড়া শিকাগো টাওয়ারের নকশাকার স্থপতি এফ আর রহমানের (ফজলুর রহমান খান) মতো ব্যক্তিত্বদের উদাহরণ দিয়ে তিনি তরুণ প্রজন্মকে আন্তর্জাতিক মানের মেধা বিকাশ করার তাগিদ দেন। 

প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের কথা উল্লেখ করে মিজানুর রহমান মিনু জানান, শিক্ষার্থীদের সুবিধার জন্য অচিরেই একটি নতুন বহুতল ভবন নির্মাণ করা হবে, যেখানে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য আলাদা কমন রুমের ব্যবস্থা থাকবে। পাশাপাশি শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে প্রধানমন্ত্রীর কাছ থেকে একটি বাস বরাদ্দের চেষ্টা করার আশ্বাস দেন তিনি। 

অনুষ্ঠানে শিক্ষার্থীদের সুন্দর অভিমত ব্যক্ত ও মেধার প্রশংসা করেন ভূমিমন্ত্রী। তিনি বিশেষ করে বিজ্ঞান শাখার শিক্ষার্থী সিয়াম আহমেদ ও জান্নাতুল মাওয়ার পরিবেশনার ভূয়সী প্রশংসা করেন এবং জান্নাতুল মাওয়াকে মাইক ব্যবহারের কৌশল সম্পর্কে স্নেহপূর্ণ পরামর্শ দেন। 

আরএমপি কমিশনার ও পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ ফয়েজুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদ আলী ঈশা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ইয়াকুব আলী। অন্যান্যের মধ্যে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় রাজনৈতিক নেতা, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিমানবন্দরের দেয়াল ঘেঁষে দুই গ্রেনেড, গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার

বিমানবন্দরের দেয়াল ঘেঁষে দুই গ্রেনেড, গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার

‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’ ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি

‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’ ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি

বাঘায় পৃথক অভিযানে দুই ব্যক্তির ২ লাখ টাকা জরিমানা

বাঘায় পৃথক অভিযানে দুই ব্যক্তির ২ লাখ টাকা জরিমানা

সহকর্মীকে ধর্ষণচেষ্টা, এনসিপি নেতা কারাগারে

সহকর্মীকে ধর্ষণচেষ্টা, এনসিপি নেতা কারাগারে

বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা, সেই স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যুদণ্ড

বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা, সেই স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যুদণ্ড

কোচিং সেন্টারের অর্ধকোটি টাকা নারী সার্জেন্টের অ্যাকাউন্টে, তোলপাড়

কোচিং সেন্টারের অর্ধকোটি টাকা নারী সার্জেন্টের অ্যাকাউন্টে, তোলপাড়

আরও পড়ুন

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান ভূমিমন্ত্রীর

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান ভূমিমন্ত্রীর

এমপি নুসরাতের বাড়িতে আগুন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের

স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

শেখ হাসিনার ফেরা কি সম্ভব হবে? যা বললেন অধ্যাপক সলিমুল্লাহ খান

শেখ হাসিনার ফেরা কি সম্ভব হবে? যা বললেন অধ্যাপক সলিমুল্লাহ খান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম