বাঘায় পৃথক অভিযানে দুই ব্যক্তির ২ লাখ টাকা জরিমানা
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১১:৫৩ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
রাজশাহীর বাঘায় ভেজাল দুই গুড় তৈরী কারখানায় ও অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে পৃথকভাবে দুই ব্যক্তির ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে ও সন্ধ্যায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নুশরাত জাহান অনন্যা বিশেষ অভিান চালিয়ে এই জরিমানা করেন।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার আড়ানীর রুস্তমপুর এলাকার আকতার সরকার নিজ বাড়িতে ভেজাল গুড় তৈরী কারখানা স্থাপন করে। কারখানায় তিনি দীর্ঘদিন থেকে চিনি, মোনালিসা, নানা রকম কেমিক্যাল, চুন, রং, হাইড্রোজ, ফিটকিরি, ডালডা ও আটা ব্যবহার করে গুড় তৈরি করছিলেন। এমন অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নুশরাত জাহান অনন্যা পুলিশকে সঙ্গে নিয়ে বিশেষ অভিযান চালিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে তার এক লাখ টাকা জরিমানা করেন। এ সময় ভেজাল গুড়, মোনালিসা, নানা রকম কেমিক্যাল, চুন, রং, হাইড্রোজ, ফিটকিরি, ডালডা ও আটা জব্দ করে জনসম্মুখে ধ্বংশ করা হয়।
অপর দিকে বৃহস্পতিবার সকালে গড়গড়ি ইউনিয়নের সুলতানপুর গ্রামের খলিল উদ্দিনের ছেলে আলম হোসেন খানপুর সুগার মিলের আখ ক্রয় কেন্দ্র সংলগ্ন পদ্মানদীতে অবৈধভাবে মাটি উত্তোলনের করে আসছিলেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত জাহান অন্যন্যা স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে বাঘা থানা পুলিশের সহযোগিতায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত একটি মালবাহী গাড়ি জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গাড়ির মালিক আলম হোসেনের এক লাখ টাকা জরিমানা করে জব্দকৃত গাড়ি ছেড়ে দেয়া হয়।
এ বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নুশরাত জাহান অনন্যা বলেন, গুড়ের কারখানার মালিক অপরিস্কার ও বিষাক্ত রাসায়নিব দ্রব্য ব্যবহার করে গুড় তৈরি করছিলেন। এ অভিযোগের প্রেক্ষিতে বিশেষ অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪১ ধারায় তার জরিমানা করা হয়েছে।
এছাড়া অবৈধভাবে মাটি উত্তোলনে অভিযোগে জরিমানা করে ব্যবহৃত জব্দকৃত গাড়ি ছেড়ে দেয়া হয়েছে।
