রাজশাহীতে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, ভিডিও ফেসবুকে
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন। সংগঠনের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার ভোর সাড়ে ৬টার দিকে নগরীর গ্রেটার রোডে মহানগর নিষিদ্ধ যুবলীগের উদ্যোগে এ মিছিল করা হয়। পরে নেতাকর্মীরা তাদের ফেসবুকে ভিডিও পোস্ট করেন।
এতে দেখা যায়, গ্রেটার রোড ডলফিন ক্লিনিকের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে নগর ভবনের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে দ্রুতই স্থান ত্যাগ করেন নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা।
নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী জানান, মিছিল শেষে আমরা খবর পেয়েছি। তবে এ ব্যাপারে থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
