Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সার না পেয়ে মহাসড়কে চার শতাধিক কৃষক, অতঃপর...

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪১ পিএম

সার না পেয়ে মহাসড়কে চার শতাধিক কৃষক, অতঃপর...

সার না পেয়ে মহাসড়কে চার শতাধিক কৃষক

Advertisement

রাজশাহীর গোদাগাড়ীতে ডিএপি সার পাননি কৃষকরা। এর প্রতিবাদে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক অবরোধ করেন চার শতাধিক কৃষক। সোমবার (৯ নভেম্বর) বিকাল ৪টার দিকে উপজেলার হাতনাবাদ এলাকায় তারা মহাসড়কে অবস্থান নেন।

এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে উপজেলা প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন কৃষকরা। প্রায় ৩০ মিনিট পর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ ও গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিঞা। তারা কৃষকদের সঙ্গে কথা বলেন। কৃষকদের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া এবং চাহিদা অনুযায়ী সার সরবরাহের আশ্বাস দিলে তারা মহাসড়ক থেকে সরে যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাতনাবাদ এলাকায় বিসিআইসির সার ডিলার মেসার্স মানিক ট্রেডার্স এবং এর পাশেই বিএডিসির ডিলার মেসার্স মোশাররফ হোসেনের প্রতিষ্ঠান। মানিক ট্রেডার্সে ১৫০ বস্তা ডিএপি সার মজুত ছিল। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী হাবিবুর রহমান সেই সার বিক্রি করেন। বিকালে পাশের মোশাররফ হোসেনের গুদামে থাকা আরও ১৫০ বস্তা ডিএপি সার বিক্রির কথা ছিল। তবে মজুতের তুলনায় উপস্থিত কৃষকের সংখ্যা বেশি হওয়ায় সবাই সার পাবেন না— এমন আশঙ্কা থেকে তারা সড়ক অবরোধ করেন।

এদিকে সারের কোনো সংকট নেই বলে দাবি করেছেন ডিলার হাবিবুর রহমান। তার অভিযোগ, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মাহফুজুর রহমান ডালিম নতুন ডিলারশিপের আবেদন করেও পাননি। ডিলারশিপ পেয়েছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানের ভাই মাইনুল হক। এ কারণে পরিস্থিতি ঘোলাটে করতে মাহফুজুর রহমান ডালিম কৃষকদের দিয়ে মহাসড়ক অবরোধ করিয়েছেন।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন মাহফুজুর রহমান ডালিম। তিনি বলেন, আমিই কৃষকদের শান্ত করতে গিয়ে গালাগাল শুনলাম, ধাক্কা খেলাম, লাঞ্ছিত হলাম। আর আমার কথা বলছে? হায় হায়! তার দাবি, সেখানে চার-পাঁচশ কৃষক বিক্ষোভ করেছেন। পরিস্থিতি ভয়াবহ ছিল।

ইউএনও ইসরাত জাহান বলেন, ৩০ মিনিটের মতো মহাসড়ক অবরোধ ছিল। যানজট হয়েছিল। আমরা খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছি। কৃষকদের শান্ত করেছি। তাদের কিছু অভিযোগ ছিল। সেগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছি। আর তারা পর্যাপ্ত সারের দাবি করেছেন। আমরা বলেছি, চাষাবাদ শুরু করা কৃষকদের তালিকা আমাদের কাছে আছে। সে অনুযায়ী সবাইকে সার দেওয়া হবে। এরপর তারা অবরোধ তুলে নিয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঘটনার সময় কারাগারে তবু নাম এজাহারে, পুলিশের বিরুদ্ধে স্বপ্রণোদিত মামলা

ঘটনার সময় কারাগারে তবু নাম এজাহারে, পুলিশের বিরুদ্ধে স্বপ্রণোদিত মামলা

রাসিকে সর্বোচ্চ করদাতারা পাবেন সম্মাননা

রাসিকে সর্বোচ্চ করদাতারা পাবেন সম্মাননা

ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি আর নেই

ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি আর নেই

ডিসি অফিসের পাশ থেকে মাদকের আখড়া উচ্ছেদ

ডিসি অফিসের পাশ থেকে মাদকের আখড়া উচ্ছেদ

ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর রাকীন

ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর রাকীন

রেলে ডিউটি পাশ জালিয়াতি, কোটি টাকার টিকিট কালোবাজারে

রেলে ডিউটি পাশ জালিয়াতি, কোটি টাকার টিকিট কালোবাজারে

আরও পড়ুন

ছোট ভাইয়ের লাশ দেখে বড় ভাইয়ের মৃত্যু

ছোট ভাইয়ের লাশ দেখে বড় ভাইয়ের মৃত্যু

‘অন্নের পাহাড়’ গড়তে সিলেটে রান্না হচ্ছে ১২০০ পদের নিরামিষ

‘অন্নের পাহাড়’ গড়তে সিলেটে রান্না হচ্ছে ১২০০ পদের নিরামিষ

মানিকগঞ্জে ডিসি অফিস ও বাসস্ট্যান্ডে ৪ ককটেল বিস্ফোরণ

মানিকগঞ্জে ডিসি অফিস ও বাসস্ট্যান্ডে ৪ ককটেল বিস্ফোরণ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম