Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কোচিং সেন্টারের অর্ধকোটি টাকা নারী সার্জেন্টের অ্যাকাউন্টে, তোলপাড়

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৯:৪১ এএম

কোচিং সেন্টারের অর্ধকোটি টাকা নারী সার্জেন্টের অ্যাকাউন্টে, তোলপাড়

ছবি: সংগৃহীত

Advertisement

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ট্রাফিক বিভাগের সার্জেন্ট সাবিহা আক্তার একটি কোচিং সেন্টারের অ্যাকাউন্ট থেকে অর্ধকোটি টাকা নিজের অ্যাকাউন্টে নিয়েছেন। তবে কেন এবং কী কারণে সার্জেন্ট সাবিহা বিশাল অঙ্কের এই টাকা নিয়েছেন, তা জানাতে চাননি। বরং বলছেন, তার অ্যাকাউন্টে অর্ধকোটি কেন আরও বড় অঙ্কের টাকা ঢুকতেই পারে। রাজশাহীতে সার্জেন্ট সাবিহার বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। এ ঘটনায় সংশ্লিষ্ট মহলে শুরু হয়েছে তোলপাড়।

সার্জেন্ট সাবিহা যে প্রতিষ্ঠান থেকে টাকা নিয়েছেন, সেটির নাম নিউরন নার্সিং কোচিং সেন্টার। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সাইফুল ইসলাম। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা কমিটির সাবেক আহ্বায়ক। সার্জেন্ট সাবিহার অ্যাকাউন্টে টাকা নেওয়ার সব প্রমাণাদি ইতোমধ্যে যুগান্তরের হাতে এসেছে।

প্রাপ্ত প্রমাণাদি এবং ব্যাংকের স্টেটমেন্টে দেখা যাচ্ছে, এক্সিম ব্যাংক রাজশাহী শাখায় ২০২২ সালের ৩০ আগস্ট নিউরন নার্সিং কোচিং সেন্টার নামের ব্যাংক হিসাবে নগদ ৫০ লাখ টাকা জমা হয়। এরপর একই দিন কোচিং সেন্টারের হিসাব থেকে সার্জেন্ট সাবিহা আক্তারের ব্র্যাক ব্যাংকের হিসাবে ৪৯ লাখ টাকা ট্রান্সফার করে দেওয়া হয়। ফলে বিশাল অঙ্কের এই লেনদেন নিয়ে দেখা দিয়েছে চরম রহস্য। উঠেছে নানা প্রশ্ন।

কোচিং সেন্টার থেকে এই টাকা ব্যাংক হিসাবে যাওয়ার বিষয়ে জানতে চাইলে সার্জেন্ট সাবিহা আক্তার বলেন, ‘আমার অ্যাকাউন্টে ৫০ লাখ কেন, এক কোটি-দুই কোটি টাকাও ঢুকতে পারে।’ এই টাকার উৎস জানতে চাইলে তিনি বলেন, ‘যিনি টাকা দিয়েছেন তাকেই এ বিষয়ে জিজ্ঞেস করুন। আমি সাংবাদিকদের কাছে জবাবদিহি করতে বাধ্য নই।’ একপর্যায়ে তিনি বলেন, ‘আমার অ্যাকাউন্টে টাকা এসেছে কিনা, বলতে পারব না। কিছু লোকজন আমার পেছনে লেগেছে। এটাতো সাংবাদিকদের জানার কথা না। কে কী বলছে, এটা দেখার বিষয় না। এর জবাব আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে দেব।’

আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, এর প্রমাণ আছে-জানালে তিনি বলেন, ‘এ বিষয়ে মোবাইলে না, সরাসরি কথা বলব।’

এদিকে সোমবার (৯ নভেম্বর) দুপুরে আরএমপির ট্রাফিক অফিসে ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) আনোয়ার হোসেনের কক্ষে তার সামনেই এই বক্তব্য দেন সার্জেন্ট সাবিহা আক্তার। পরদিন মঙ্গলবার রাত ৯টায় তিনি নগরীর লক্ষ্মীপুর ঝাউতলা মোড়ে সাইফুল ইসলামের সঙ্গে দেখা করতে ছুটে যান। একটি ডেন্টাল কেয়ারের সামনে সাইফুল ইসলামের মুখোমুখি বসে সাবিহাকে কথা বলতে দেখা যায়। তিনি তখন ইউনিফর্মেই ছিলেন। এ ধরনের কয়েকটি ছবিও যুগান্তরের হাতে এসেছে।

সাবিহার ব্যাংক হিসাবে বড় অঙ্কের এই অর্থ স্থানান্তরের বিষয়ে জানতে চাইলে নিউরন নার্সিং কোচিং সেন্টারের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম প্রথমে কিছু জানাতে অপরাগতা প্রকাশ করেন। পরে তার এই অর্থের উৎস জানতে চাইলে তিনি বলেন, ‘আসলে সার্জেন্ট সাবিহা অন্য একজনের কাছ থেকে টাকাটা নিয়েছিলেন। কিন্তু তিনি সরাসরি তার কাছ থেকে টাকাটা নিতে চাননি। এ জন্য ওই ব্যক্তি আমাকে নগদ টাকা দেন। আমি সেটা ব্যাংকে দিয়েছি।’

রহস্যজনক এই লেনদেন তদন্তের প্রয়োজন বলে মনে করছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) রাজশাহী জেলার সভাপতি আহমেদ সফিউদ্দিন। তিনি বলেন, ‘আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ লেনদেন থাকলে তার তদন্ত হওয়া প্রয়োজন।’

জানতে চাইলে আরএমপির মুখপাত্র ও গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান উপকমিশনার গাজিউর রহমান বলেন, ‘বর্তমানে সার্জেন্ট সাবিহার নামে এ রকম কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই বলে তিনি জানিয়েছেন।’ প্রসঙ্গত, সার্জেন্ট সাবিহা প্রায় আট বছর ধরে আরএমপিতে কর্মরত আছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাজশাহীতে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, ভিডিও ফেসবুকে

রাজশাহীতে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, ভিডিও ফেসবুকে

ডেঙ্গুতে প্রাণ গেল গৃহিণীর, রামেকে নতুন ভর্তি ৫৫

ডেঙ্গুতে প্রাণ গেল গৃহিণীর, রামেকে নতুন ভর্তি ৫৫

বাবা-বোনের চিকিৎসায় নিঃস্ব পরিবার, এবার হাসপাতাল থেকে পড়ে প্রাণ গেল শিশুর

বাবা-বোনের চিকিৎসায় নিঃস্ব পরিবার, এবার হাসপাতাল থেকে পড়ে প্রাণ গেল শিশুর

গভীর রাতে ‘মদ খেয়ে’ হাসিনার নামে স্লোগান, অতঃপর...

গভীর রাতে ‘মদ খেয়ে’ হাসিনার নামে স্লোগান, অতঃপর...

টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন, আহত ২০

টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন, আহত ২০

বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু, মন্ত্রীকে সরানো হলো ভিন্নপথে

বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু, মন্ত্রীকে সরানো হলো ভিন্নপথে

আরও পড়ুন

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ১১৭২

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ১১৭২

‘পেট্রোল বোমায়’ পুড়ল বাড়ি, মরল এমপি নুসরাতের আদরের ‘তারা’

‘পেট্রোল বোমায়’ পুড়ল বাড়ি, মরল এমপি নুসরাতের আদরের ‘তারা’

এমপি নুসরাতের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ, পেট্রোল বোমা হামলার অভিযোগ

এমপি নুসরাতের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ, পেট্রোল বোমা হামলার অভিযোগ

কোচিং সেন্টারের অর্ধকোটি টাকা নারী সার্জেন্টের অ্যাকাউন্টে, তোলপাড়

কোচিং সেন্টারের অর্ধকোটি টাকা নারী সার্জেন্টের অ্যাকাউন্টে, তোলপাড়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম