Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নাশকতার প্রস্তুতির অভিযোগে নান্দাইলে যুবলীগ-ছাত্রলীগের ৩ জন গ্রেফতার

Icon

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ পিএম

নাশকতার প্রস্তুতির অভিযোগে নান্দাইলে যুবলীগ-ছাত্রলীগের ৩ জন গ্রেফতার

Advertisement

ময়মনসিংহের নান্দাইলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ত্রাসবিরোধী আইনে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫/২০ জনকে আসামি করে এসআই মো. সাইদুল ইসলাম বাদী হয়ে নান্দাইল মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

গ্রেফতাররা হলেন—মোয়াজ্জেমপুর ইউনিয়ন যুবলীগের সদস্য ইউসুফ আলী (৩৬), ইউনিয়ন ছাত্রলীগের সদস্য তানভীর হাসান বিজয় (২৩) এবং একই ইউনিয়নের ছাত্রলীগ সদস্য মো. সাগর (১৯)। সোমবার তাদের জেলহাজতে পাঠানো হয়।

থানা সূত্রে জানা যায়, গত রোববার (২৭ সেপ্টেম্বর) দিনগত রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার ২ নম্বর মোয়াজ্জেমপুর ইউনিয়নের নয়নপুর গ্রামের আবুল কালামের বসতঘরের সামনের কাঁচা রাস্তা থেকে নাশকতার প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়। এ সময় আসামি তুহিন মিয়া (১৮), রমজান (২২), ফরহাদ (২৫), বরাদি (২০), বিপ্লব (১৯), অপু (১৬) ও জাহাঙ্গীর আলম (২৫)-সহ অজ্ঞাতনামা আসামিরা পালিয়ে যান।

নান্দাইল মডেল থানার ওসি আজাহারুল ইসলাম মামলার কথা স্বীকার করে জানান, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে এবং পলাতক অন্য আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জামাই গ্রেফতার ইস্যুতে যা বললেন জামায়াত এমপি

নিউগিনি আবাসনে হামলা জামাই গ্রেফতার ইস্যুতে যা বললেন জামায়াত এমপি

গোপালগঞ্জে বৃদ্ধার জমি দখলের অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে

গোপালগঞ্জে বৃদ্ধার জমি দখলের অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে

অভিযানে চাপাতি দিয়ে পুলিশের ওপর হামলা, পাল্টা গুলিতে আহত ২

অভিযানে চাপাতি দিয়ে পুলিশের ওপর হামলা, পাল্টা গুলিতে আহত ২

বিতর্কিত নূরুল ইসলামের বিরুদ্ধে চলছে একাধিক তদন্ত

দুর্নীতিতে অভিযুক্ত হয়েও হলেন শ্রেষ্ঠ শিক্ষক বিতর্কিত নূরুল ইসলামের বিরুদ্ধে চলছে একাধিক তদন্ত

সংগীত বিভাগের শিক্ষক হলেন আইন অনুষদের ডিন

সংগীত বিভাগের শিক্ষক হলেন আইন অনুষদের ডিন

চাচিকে ধর্ষণের অভিযোগে ভাতিজা গ্রেফতার

চাচিকে ধর্ষণের অভিযোগে ভাতিজা গ্রেফতার

আরও পড়ুন

রাষ্ট্রপতির স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম

রাষ্ট্রপতির স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম

গোপালগঞ্জে বৃদ্ধার জমি দখলের অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে

গোপালগঞ্জে বৃদ্ধার জমি দখলের অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে

খাল খনন না করেই ৩০ লাখ টাকার বিল!

খাল খনন না করেই ৩০ লাখ টাকার বিল!

হাজিরা খাতায় স্বাক্ষর নেই ২৫ দিন, বেসরকারি প্রতিষ্ঠানে চেম্বারের অভিযোগ

হাজিরা খাতায় স্বাক্ষর নেই ২৫ দিন, বেসরকারি প্রতিষ্ঠানে চেম্বারের অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম