প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় গত ২৪ ঘণ্টায় ১০৮৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলায় ৮৯ জন, পূর্ববর্তী মামলায় ১৭৭ জন, পুলিশ অ্যাক্ট ৩৪ ধারায় ২৮ জন, ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় ৪ জন, কার্যবিধির ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৬৪ জন, পরোয়ানা মূলে ১২৫ জন এবং সাজা পরোয়ানা মূলে ২০ জন রয়েছেন।
এ ছাড়া মাদক মামলায় ৫৬ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। নিয়মিত ও অন্যান্য মামলায় ৩৪ জন মাদক ব্যবসায়ীসহ অভিযানে মোট ৯০ জনকে গ্রেফতার করা হয়।
মাদক বিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৪ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ৫ হাজার ২০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এ সময় ২৬ টি মাদক মামলা দায়ের করা হয়।
অভিযানে ২৪ হাজার ৩৬২ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৪ কেজি ৮০ গ্রাম গাঁজা, নয় বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।
এদিকে, কার্যক্রম নিষিদ্ধে ঘোষিত সংগঠনের ১৮০ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে চট্টগ্রামে ৪২, কক্সবাজারে ১৬, কুমিল্লায় ৪২, ব্রাহ্মণবাড়িয়ায় আট জন, চাঁদপুরে ১৩, নোয়াখালীতে ১১, লক্ষ্মীপুরে ১৫, ফেনীতে ছয় জন, রাঙ্গামাটিতে নয় জন এবং খাগড়াছড়িতে ১৮ জন রয়েছেন।
অন্যদিকে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৫২৪ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ২৭২ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে এবং ২৫২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জেলা ভিত্তিক আটককৃত কিশোর গ্যাং সদস্যের সংখ্যা: চট্টগ্রাম ৯৬, কক্সবাজার ২৬, কুমিল্লা ২০৭, ব্রাহ্মণবাড়িয়া ১৪, চাঁদপুর ১৮, নোয়াখালী ২৬, ফেনী ছয় জন, লক্ষ্মীপুর ৬৯, রাঙ্গামাটি নয় জন, খাগড়াছড়ি ২৭, বান্দরবান ২৬ জন।
পুলিশ আরও জানায়, জনস্বার্থে পরিচালিত এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
