Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

চোখে কালো কাপড় বেঁধে চুয়েট শিক্ষার্থীদের মিছিল

Icon

চুয়েট প্রতিনিধি

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পিএম

চোখে কালো কাপড় বেঁধে চুয়েট শিক্ষার্থীদের মিছিল

চোখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ছবি: যুগান্তর

Advertisement

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান আন্দোলনে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এর প্রতিবাদে চোখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। 

প্রশাসনের নীরবতার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়েছে বলে জানান শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়।

মিছিল চলাকালে শিক্ষার্থীরা ‘প্রশাসন নীরব কেন, জবাব চাই, জবাব চাই’, ‘ভিসি স্যার, ভিসি স্যার—সায়েম স্যার, সায়েম স্যার’ এবং ‘মোদের দাবি একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’সহ বিভিন্ন স্লোগান দেন। 

পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইজাজ মাহমুদ খান বলেন, আমরা প্রায় নয় দিন ধরে চুয়েটে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে দেখছি, প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো সাড়া পাওয়া যাচ্ছে না কিংবা কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এর প্রতিবাদে আজ দুপুরে চোখে কালো কাপড় বেঁধে প্রশাসনের এই নীরবতার প্রতিবাদ জানাচ্ছি।

এদিকে নবম দিনের মতো ক্লাশ-পরীক্ষা বর্জন করে শাটডাউন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও ধর্মঘট অব্যাহত রেখেছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাগরের ‘সাদা সোনা’, কেজি লাখ টাকা

সাগরের ‘সাদা সোনা’, কেজি লাখ টাকা

কুতুবদিয়ায় দুই জাহাজের সংঘর্ষ

কুতুবদিয়ায় দুই জাহাজের সংঘর্ষ

চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৬ সদস্য গ্রেফতার

চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৬ সদস্য গ্রেফতার

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ভাসতে থাকা ১৩ জেলে উদ্ধার

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ভাসতে থাকা ১৩ জেলে উদ্ধার

আধুনিক সুযোগ-সুবিধা পাবে পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীরা: মীর হেলাল

আধুনিক সুযোগ-সুবিধা পাবে পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীরা: মীর হেলাল

৫ অক্টোবর দিনব্যাপী অবস্থান কর্মসূচির ডাক চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটির

৫ অক্টোবর দিনব্যাপী অবস্থান কর্মসূচির ডাক চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটির

আরও পড়ুন

ইবিতে মীমাংসার পর ফের সংঘর্ষ, প্রক্টরসহ আহত কয়েকজন

ইবিতে মীমাংসার পর ফের সংঘর্ষ, প্রক্টরসহ আহত কয়েকজন

চোখে কালো কাপড় বেঁধে চুয়েট শিক্ষার্থীদের মিছিল

চোখে কালো কাপড় বেঁধে চুয়েট শিক্ষার্থীদের মিছিল

ঢাবির হলে হাদির নাম সরিয়ে ফের ‘শেখ মুজিবুর রহমান হল’

ঢাবির হলে হাদির নাম সরিয়ে ফের ‘শেখ মুজিবুর রহমান হল’

গণিতের মেধায় খুলবে সম্ভাবনার নতুন দ্বার

গণিতের মেধায় খুলবে সম্ভাবনার নতুন দ্বার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম