Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ভাসতে থাকা ১৩ জেলে উদ্ধার

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পিএম

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ভাসতে থাকা ১৩ জেলে উদ্ধার

Advertisement

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৩ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

কোস্টগার্ড জানায়, গত ২৫ সেপ্টেম্বর ‘এফভি রিফাত’ নামের একটি ফিশিং বোট ১৩ জন জেলেসহ টেকনাফ থেকে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায়। সোমবার বিকাল ৪টার দিকে মাছ আহরণ শেষে টেকনাফের পোতাশ্রয়ে ফেরার পথে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে বোটটি সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে ভাসতে থাকে।

এ সময় বোটে থাকা এক জেলে কোস্টগার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করে সহায়তা চান। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে কোস্টগার্ড।

পরে সেন্টমার্টিন থেকে প্রায় ১২ নটিক্যাল মাইল দক্ষিণে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা বোটটি শনাক্ত করা হয়। এরপর বোটসহ ১৩ জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

উদ্ধার করা জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার দেওয়া হয়। পরে বোটসহ জেলেদের মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কুতুবদিয়ায় দুই জাহাজের সংঘর্ষ

কুতুবদিয়ায় দুই জাহাজের সংঘর্ষ

চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৬ সদস্য গ্রেফতার

চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৬ সদস্য গ্রেফতার

আধুনিক সুযোগ-সুবিধা পাবে পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীরা: মীর হেলাল

আধুনিক সুযোগ-সুবিধা পাবে পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীরা: মীর হেলাল

৫ অক্টোবর দিনব্যাপী অবস্থান কর্মসূচির ডাক চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটির

৫ অক্টোবর দিনব্যাপী অবস্থান কর্মসূচির ডাক চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটির

দুই উপজেলায় এনসিপির কমিটি ঘোষণা

দুই উপজেলায় এনসিপির কমিটি ঘোষণা

স্ত্রীর সন্তান প্রসবের সময় হাসপাতালে গিয়ে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

স্ত্রীর সন্তান প্রসবের সময় হাসপাতালে গিয়ে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

আরও পড়ুন

ওসির কক্ষের সামনে দাঁড়িয়ে ‘থানার ইট খুলে নেওয়ার’ হুমকি এনসিপি নেতার

ওসির কক্ষের সামনে দাঁড়িয়ে ‘থানার ইট খুলে নেওয়ার’ হুমকি এনসিপি নেতার

কুতুবদিয়ায় দুই জাহাজের সংঘর্ষ

কুতুবদিয়ায় দুই জাহাজের সংঘর্ষ

মুক্তি পেলেও ক্যাম্পাস ছাড়তে পারছেন না অধ্যক্ষসহ শিক্ষকরা

মুক্তি পেলেও ক্যাম্পাস ছাড়তে পারছেন না অধ্যক্ষসহ শিক্ষকরা

ঝটিকা মিছিলের পরদিন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

ঝটিকা মিছিলের পরদিন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম