Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

গণিতের মেধায় খুলবে সম্ভাবনার নতুন দ্বার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পিএম

গণিতের মেধায় খুলবে সম্ভাবনার নতুন দ্বার

Advertisement

গণিত, যুক্তি ও সমস্যা সমাধানে মেধার স্বীকৃতি পেল ডিইআইইডি ম্যাথক্যুয়েস্ট জিনিয়াস হান্ট ঢাকার বিজয়ীরা। প্রাইমারি, জুনিয়র, ইন্টারমিডিয়েট ও সিনিয়র—চার বিভাগে বিজয়ীদের সংবর্ধনা ও সনদ দেওয়া হয়েছে।

সোমবার তথ্য প্রযুক্তি বিভাগের ডিজিটাল এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ইনোভেশন ইকোসিস্টেম ডেভেলপমেন্ট (ডিইআইইডি) কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিইআইইডির প্রকল্প পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার। 

বিজয়ী শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি তাদের অর্জনের প্রশংসা করেন। একই সঙ্গে গণিত ও বিশ্লেষণী দক্ষতাকে শুধু প্রতিযোগিতায় সীমাবদ্ধ না রেখে উদ্ভাবন, সৃজনশীল চিন্তা ও বাস্তবমুখী উদ্যোগে কাজে লাগানোর আহ্বান জানান।

মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, ‘তোমরা যে মেধার পরিচয় দিয়েছ, তা নিয়ে নতুন করে ভাবো, নতুন কিছু চিন্তা করো এবং নতুন কিছু তৈরি করো। তোমরা যেহেতু বিশ্লেষণী দক্ষতায় পারদর্শী, তাই তোমাদের হাত ধরেই নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে।’

অনুষ্ঠানে শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা ও সৃজনশীল চিন্তা নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে নিজেদের মেধা ও দক্ষতা দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগানোর বিষয়ে তাদের উৎসাহিত করা হয়।

আয়োজকরা জানান, স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মধ্যে গাণিতিক স্বাক্ষরতা, যৌক্তিক চিন্তা ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়াতেই ম্যাথক্যুয়েস্টের আয়োজন। বিশেষ করে গ্রামীণ ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মানসম্মত গণিত শিক্ষার সুযোগ তৈরি করাও প্ল্যাটফর্মটির অন্যতম লক্ষ্য।

এর আগে ১১ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ম্যাথক্যুয়েস্টের ফ্ল্যাগশিপ আয়োজন ‘ডিইআইইডি ম্যাথক্যুয়েস্ট জিনিয়াস হান্ট ঢাকা’ অনুষ্ঠিত হয়। আইসিটি বিভাগ, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, ডিইআইইডি ও বিশ্বব্যাংকের সহায়তায় আয়োজিত দিনব্যাপী এ প্রতিযোগিতায় চার বিভাগে শিক্ষার্থীরা অংশ নেয়।

প্রতিযোগিতায় ছিল যৌক্তিক বিশ্লেষণভিত্তিক ‘অ্যানালিটিকা’, গাণিতিক সমস্যা সমাধানের ‘ম্যাথ অলিম্পিয়াড’, সুডোকুভিত্তিক ‘গ্রিড উইথ লজিক’, রুবিক্স কিউব চ্যালেঞ্জ ‘দ্য কিউবিক অ্যান্ড টুইস্ট’ এবং ইন্টিগ্রেশন কৌশলনির্ভর ‘ইন্টিগ্রেশন বি’।

অনুষ্ঠানের উদ্বোধন করেন পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম। অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, ইনিশিয়েটিভ ফর বেটার বাংলাদেশের পরিচালক নাজমুস সাদাত পারভেজ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের গণিত ও প্রাকৃতিক বিজ্ঞান বিভাগের অনুষদ সদস্য সকাল রায় এবং টিইএমএস অ্যাকাডেমি অব অলিম্পিয়াড ম্যাথ অ্যান্ড সায়েন্সের প্রতিষ্ঠাতা মো. রেজাউল ইসলাম।

বক্তারা বাস্তবজীবনে গণিতের ব্যবহার, সমালোচনামূলক চিন্তা, অলিম্পিয়াডের প্রস্তুতি ও অধ্যবসায়ের গুরুত্ব তুলে ধরেন। অধ্যাপক শহীদুল ইসলাম শিক্ষার্থীদের গাণিতিক ও যৌক্তিক চিন্তার বিকাশে অভিভাবকদের ভূমিকার ওপরও গুরুত্ব দেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ঢাবির হলে হাদির নাম সরিয়ে ফের ‘শেখ মুজিবুর রহমান হল’

ঢাবির হলে হাদির নাম সরিয়ে ফের ‘শেখ মুজিবুর রহমান হল’

গণিতের মেধায় খুলবে সম্ভাবনার নতুন দ্বার

গণিতের মেধায় খুলবে সম্ভাবনার নতুন দ্বার

৫১তম বিশেষ বিসিএসের বিষয়ভিত্তিক সিলেবাস প্রকাশ

৫১তম বিশেষ বিসিএসের বিষয়ভিত্তিক সিলেবাস প্রকাশ

দেশে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ একাডেমি

দেশে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ একাডেমি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম