Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

৫১তম বিশেষ বিসিএসের বিষয়ভিত্তিক সিলেবাস প্রকাশ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ পিএম

৫১তম বিশেষ বিসিএসের বিষয়ভিত্তিক সিলেবাস প্রকাশ

সংগৃহীত ছবি

Advertisement

৫১তম বিশেষ বিসিএস পরীক্ষার বিষয়ভিত্তিক সিলেবাস প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বুধবার (৩০ সেপ্টেম্বর) কমিশনের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এবারের বিশেষ বিসিএসে কোনো প্রিলিমিনারি পরীক্ষা থাকছে না। সরাসরি লিখিত পরীক্ষা নেওয়া হবে। ২০২৬ সালের নভেম্বর মাসে এমসিকিউ পদ্ধতিতে এই পরীক্ষা আয়োজনের সম্ভাবনা রয়েছে। পরীক্ষার নির্দিষ্ট তারিখ ও সময় পরবর্তী সময়ে পিএসসির ওয়েবসাইট ও সংবাদমাধ্যমের মাধ্যমে জানানো হবে।

২০০ নম্বরের লিখিত পরীক্ষা

৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষায় মোট ২০০টি এমসিকিউ প্রশ্ন থাকবে, প্রতিটির মান এক নম্বর। তবে প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ৫০ বা আধা নম্বর করে কেটে নেওয়া হবে। লিখিত পরীক্ষার পাশাপাশি ১০০ নম্বরের মৌখিক পরীক্ষাও অনুষ্ঠিত হবে।

লিখিত পরীক্ষায় বাংলা ও ইংরেজিতে ২০ নম্বর করে এবং বাংলাদেশ বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০ নম্বর করে থাকবে। এ ছাড়া মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তিতে ১০ নম্বর করে প্রশ্ন থাকবে। সংশ্লিষ্ট ক্যাডার বা পদের সঙ্গে সম্পর্কিত বিষয়ে থাকবে সর্বোচ্চ ১০০ নম্বর। বিশেষ বিসিএস হওয়ায় লিখিত পরীক্ষা শুধু ঢাকার কেন্দ্রগুলোতেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পিএসসি।

নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক

এই বিশেষ বিসিএসের মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে মোট ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ৪ হাজার ৭০০ জনকে সহকারী সার্জন বা মেডিক্যাল অফিসার পদে এবং ৩০০ জনকে ডেন্টাল সার্জন হিসেবে নিয়োগ দেওয়া হবে।

পিএসসি সূত্র জানিয়েছে, চিকিৎসকদের জন্য এই বিশেষ বিসিএসের নিয়োগ প্রক্রিয়া তুলনামূলকভাবে সংক্ষিপ্ত রাখা হয়েছে। দ্রুত প্রার্থী বাছাই করে নিয়োগপ্রক্রিয়া শেষ করার লক্ষ্যেই সাধারণ বিসিএসের মতো দীর্ঘ পরীক্ষাপদ্ধতি রাখা হয়নি।

চূড়ান্ত ফল প্রকাশের পর দ্রুত সময়ের মধ্যে নিয়োগ পাওয়া চিকিৎসকদের দেশের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সরকারি হাসপাতালগুলোতে পদায়নের পরিকল্পনা রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিসিএসের প্রশ্নফাঁস ঠেকাতে ভল্টে ‘ফেসলক’, নিজস্ব প্রেসে মুদ্রণ

বিসিএসের প্রশ্নফাঁস ঠেকাতে ভল্টে ‘ফেসলক’, নিজস্ব প্রেসে মুদ্রণ

বিসিএস নন ক্যাডারে নিয়োগ, পদ ১৪৭

বিসিএস নন ক্যাডারে নিয়োগ, পদ ১৪৭

৫১তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা

৫১তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা

৫ হাজার চিকিৎসক পদে আবেদন করলেন ৪৪,৬৩৫ জন

৫১তম বিসিএস ৫ হাজার চিকিৎসক পদে আবেদন করলেন ৪৪,৬৩৫ জন

শপথ নিলেন পিএসসির নতুন সদস্য শামীমা সুলতানা

শপথ নিলেন পিএসসির নতুন সদস্য শামীমা সুলতানা

সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ

সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ

আরও পড়ুন

ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে একক বক্তব্য দিলেন নাহিদ ইসলাম

ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে একক বক্তব্য দিলেন নাহিদ ইসলাম

রাবির ভর্তি পরীক্ষা ১২ ফেব্রুয়ারি, ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন

রাবির ভর্তি পরীক্ষা ১২ ফেব্রুয়ারি, ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি, আবেদন ২৫ নভেম্বর

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি, আবেদন ২৫ নভেম্বর

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম