Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি, আবেদন ২৫ নভেম্বর

Icon

শেকৃবি প্রতিনিধি

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১০:২৯ পিএম

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি, আবেদন ২৫ নভেম্বর

Advertisement

দেশের কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ২৫ নভেম্বর।

এবারের ভর্তি পরীক্ষা পরিচালনা ও সমন্বয়ের দায়িত্বে রয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)।

রোববার (১৫ নভেম্বর) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত পাশ হয়।

সভা সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ-৪ থাকতে হবে। আগামী ২৫ নভেম্বর ওয়েবসাইট চালুর পরপরই আবেদনসংক্রান্ত সব বিস্তারিত তথ্য সেখানে পাওয়া যাবে।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বলেন, পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নিতে পারেন, সেজন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হবে। এছাড়া শেষ সময়ের ওয়েবসাইট জটিলতা এড়াতে শিক্ষার্থীদের দ্রুত আবেদন সম্পন্ন করার পরামর্শ দেন তিনি।

এবারের কৃষি গুচ্ছে মোট ১০টি পাবলিক বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত থাকলেও শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে ৯টি বিশ্ববিদ্যালয়ে। কৃষি গুচ্ছভুক্ত ১০টি বিশ্ববিদ্যালয় হলো—বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় এবং শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আগারগাঁওয়ে আবারও সড়ক অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের

আগারগাঁওয়ে আবারও সড়ক অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের

আগারগাঁওয়ে ফের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আগারগাঁওয়ে ফের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন ঘোষণা

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন ঘোষণা

ট্রাক্টর দিয়ে হাল চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

সচিবালয় স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদ ট্রাক্টর দিয়ে হাল চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

আগারগাঁওয়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আগারগাঁওয়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার গেট ভাঙচুর

এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার গেট ভাঙচুর

আরও পড়ুন

রাবির ভর্তি পরীক্ষা ১২ ফেব্রুয়ারি, ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন

রাবির ভর্তি পরীক্ষা ১২ ফেব্রুয়ারি, ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি, আবেদন ২৫ নভেম্বর

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি, আবেদন ২৫ নভেম্বর

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

জাতীয় বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের দপ্তর ঘেরাও

জাতীয় বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের দপ্তর ঘেরাও

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম