Logo
Logo
×

Advertisement

রাজধানী

সচিবালয় স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদ

ট্রাক্টর দিয়ে হাল চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

Advertisement

Icon

শেকৃবি প্রতিনিধি

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পিএম

ট্রাক্টর দিয়ে হাল চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

Advertisement

শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার অবশিষ্ট স্থাপনা ভেঙে ট্রাক্টর দিয়ে জমি চাষ করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা।

সোমবার (২ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খামার থেকে দুটি ট্রাক্টর নিয়ে মাঠে যান শিক্ষার্থীরা। পরে মিছিলসহ ট্রাক্টর দুটি নিয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে প্রবেশ করেন। সেখানে মেলার অবশিষ্ট স্থাপনাগুলো ভেঙে ফেলার পর ট্রাক্টর দিয়ে জমি চাষ করেন তারা।

বিশ্ববিদ্যালয়ের পুরোনো গবেষণার মাঠ হিসেবে পরিচিত জায়গাটিতে সচিবালয় স্থাপনের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে কয়েক দিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। 

মাঠটি বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে এর আগে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা বন্ধের সময়সীমা বেঁধে দেন তারা। নির্ধারিত সময়ে মেলা বন্ধ না হওয়ায় মাঠের বিভিন্ন স্থাপনায় ভাঙচুরের ঘটনাও ঘটে।

পরে মন্ত্রণালয় থেকে মেলা বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হলেও মাঠ থেকে অবশিষ্ট স্থাপনা সরানো হয়নি। এর প্রতিবাদে সেগুলো অপসারণ করে মাঠে চাষের কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থী হাসান বলেন, ‘এই মাঠ শুধু বিশ্ববিদ্যালয়ের নয়, বরং পুরো এলাকার জন্য একটি ফুসফুস। ঐতিহাসিক এই গবেষণার মাঠে সচিবালয় স্থাপন করা হলে পুরো এলাকার জীববৈচিত্র্য ধ্বংস হবে। মাঠটি বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দেওয়ার পাশাপাশি সেখানে সবুজায়ন করা হলে পুরো অঞ্চল রক্ষা পাবে।’

মেলার একটি স্টলের কর্মচারী রিফাত রহমান বলেন, ‘মেলা বন্ধের ঘোষণা আসার পর আমরা মালামাল নিয়ে চলে যেতে চাইলেও মেলা কমিটির পক্ষ থেকে আমাদের বাধা দেওয়া হয়েছে।’

শিক্ষার্থীদের অভিযোগ, মেলা স্থগিতের সরকারি সিদ্ধান্তের পর এক দিনের মধ্যে মাঠের স্থাপনা সরিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছিল আয়োজক কমিটি। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তা বাস্তবায়ন করা হয়নি। বরং স্থাপনা সরানোর উদ্যোগ না নিয়ে আয়োজকসংশ্লিষ্ট ব্যক্তিরা এলাকার ক্ষমতাসীন ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে সমঝোতার চেষ্টা করছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আরফান আলী যুগান্তরকে বলেন, ‘শিক্ষার্থীরা তাদের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বিষয়টি জানতে পেরে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের নিবৃত্ত করার চেষ্টা করছি।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আগারগাঁওয়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আগারগাঁওয়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার গেট ভাঙচুর

এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার গেট ভাঙচুর

গবেষণার মাঠ উদ্ধারে এবার নির্মাণসামগ্রী নিয়ে গেলেন শেকৃবি শিক্ষার্থীরা

গবেষণার মাঠ উদ্ধারে এবার নির্মাণসামগ্রী নিয়ে গেলেন শেকৃবি শিক্ষার্থীরা

কেমন হবে নতুন সচিবালয়, প্রস্তাবে যা আছে

কেমন হবে নতুন সচিবালয়, প্রস্তাবে যা আছে

সচিবালয় সরানোর প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

সচিবালয় সরানোর প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

মন্ত্রিসভায় উঠছে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব

মন্ত্রিসভায় উঠছে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব

আরও পড়ুন

আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান, ৭ জনের কারাদণ্ড

আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান, ৭ জনের কারাদণ্ড

সচিবালয় স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদ ট্রাক্টর দিয়ে হাল চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

ট্রাক্টর দিয়ে হাল চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

আজ থেকে অটোরিকশার নিবন্ধন শুরু, জেনে নিন এককালীন ফি ও মেয়াদ

আজ থেকে অটোরিকশার নিবন্ধন শুরু, জেনে নিন এককালীন ফি ও মেয়াদ

বনানীতে আগুনে দগ্ধ ফিলিপাইনের নারী মারা গেছেন

বনানীতে আগুনে দগ্ধ ফিলিপাইনের নারী মারা গেছেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম