Logo
Logo
×

Advertisement

রাজধানী

আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান, ৭ জনের কারাদণ্ড

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পিএম

আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান, ৭ জনের কারাদণ্ড

Advertisement

রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের আশপাশে সেবা নিতে আসা মানুষের হয়রানি বন্ধে বিশেষ অভিযান চালিয়ে দালাল চক্রের সাত সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২ নভেম্বর) পরিচালিত এ অভিযানে মোট ১২ জনকে আটক করা হয়।

এসআরবি-২-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অপরাধ বিবেচনায় আটক ব্যক্তিদের মধ্যে সাতজনকে কারাদণ্ড দেন। তাদের মধ্যে একজনকে ১০ দিনের, দুজনকে সাত দিনের এবং চারজনকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বাকি পাঁচজনের বিরুদ্ধে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দালাল চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়।

এসআরবি-২-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ একটি দালাল চক্র আগারগাঁও পাসপোর্ট অফিসসংলগ্ন এলাকায় পাসপোর্ট সেবা নিতে আসা মানুষের কাছ থেকে বিভিন্ন অজুহাতে টাকা হাতিয়ে নিচ্ছিল। পাসপোর্টের ফরম পূরণ, সত্যায়ন, কাগজপত্রের ঘাটতি পূরণ, ভুল সংশোধন কিংবা ভুয়া কাগজপত্র তৈরি করে দেওয়ার আশ্বাস দিত চক্রের সদস্যরা। এমনকি দ্রুত পাসপোর্ট করে দেওয়ার প্রলোভন দেখিয়েও তারা গ্রাহকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করছিল।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনেক ক্ষেত্রে টাকা নেওয়ার পরও পাসপোর্ট সরবরাহ করা হতো না। আবার জাল কাগজপত্র দিয়ে গ্রাহকদের হয়রানি করার অভিযোগও পাওয়া গেছে। এ ধরনের একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

আগারগাঁও পাসপোর্ট অফিসকে ঘিরে গড়ে ওঠা দালাল চক্রের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-২।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পাকিস্তানের সাবেক মন্ত্রীর মেয়ে ও জামাতার ১০ বছর কারাদণ্ড

পাকিস্তানের সাবেক মন্ত্রীর মেয়ে ও জামাতার ১০ বছর কারাদণ্ড

অ্যাপল গ্লোবালটেলের এমডি-চেয়ারম্যানের কারাদণ্ড, ৯২৬ কোটি টাকা অর্থদণ্ড

অর্থপাচার অ্যাপল গ্লোবালটেলের এমডি-চেয়ারম্যানের কারাদণ্ড, ৯২৬ কোটি টাকা অর্থদণ্ড

মেঘনায় ইলিশ শিকারের দায়ে ৩০ জেলের কারাদণ্ড

মেঘনায় ইলিশ শিকারের দায়ে ৩০ জেলের কারাদণ্ড

বিশ বছর পর জোড়া খুন মামলার রায়, একজনের যাবজ্জীবন

বিশ বছর পর জোড়া খুন মামলার রায়, একজনের যাবজ্জীবন

জাল গ্যারান্টিনামায় ৩০ কোটি টাকা ঋণ, ব্যবসায়ীর ১৬ বছরের কারাদণ্ড

জাল গ্যারান্টিনামায় ৩০ কোটি টাকা ঋণ, ব্যবসায়ীর ১৬ বছরের কারাদণ্ড

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৩ জেলের কারাদণ্ড

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৩ জেলের কারাদণ্ড

আরও পড়ুন

চায়ের আড্ডায় জীবনসঙ্গীর খোঁজ, রাজধানীতে ভিন্ন আয়োজন

চায়ের আড্ডায় জীবনসঙ্গীর খোঁজ, রাজধানীতে ভিন্ন আয়োজন

আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান, ৭ জনের কারাদণ্ড

আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান, ৭ জনের কারাদণ্ড

সচিবালয় স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদ ট্রাক্টর দিয়ে হাল চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

ট্রাক্টর দিয়ে হাল চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

আজ থেকে অটোরিকশার নিবন্ধন শুরু, জেনে নিন এককালীন ফি ও মেয়াদ

আজ থেকে অটোরিকশার নিবন্ধন শুরু, জেনে নিন এককালীন ফি ও মেয়াদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম