Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিশ বছর পর জোড়া খুন মামলার রায়, একজনের যাবজ্জীবন

Advertisement

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পিএম

বিশ বছর পর জোড়া খুন মামলার রায়, একজনের যাবজ্জীবন

ফাইল ছবি

Advertisement

কুড়িগ্রামের রৌমারীতে আলোচিত জোড়া খুনের মামলায় দীর্ঘ ২০ বছর পর রায় দিয়েছেন আদালত। রায়ে আব্দুল মমিন নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং চার আসামিকে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া মামলার অপর চার আসামিকে খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে কুড়িগ্রামের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. জয়নাল আবেদীন এ রায় ঘোষণা করেন। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তারিকুর রহমান তারিক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

রায়ে আব্দুল মমিনকে (৫২) যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও এক বছর কারাদণ্ড ভোগ করতে হবে।

অন্যদিকে আমিনুল ইসলাম (১৯), সিদ্দিক বলী (৩৬), সফিকুল ইসলাম (২৫) ও আবু বক্করকে (৩০) তিন বছর করে কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও এক মাস কারাদণ্ড ভোগ করতে হবে।

খালাস পাওয়া চার আসামি হলেন- মাইদুল ইসলাম, জয়নাল আবেদীন, হোসেন আলী ও হাসেন আলী। 

মামলার বিবরণ ও পুলিশ রিপোর্ট অনুসারে জানা গেছে, ২০০৬ সালের ২৭ অক্টোবর রৌমারী সদরের কাশিয়াবাড়ি গ্রামে প্রতিপক্ষের হামলায় জালাল উদ্দিন (৫৫) এবং তার ভাতিজা খলিলুর রহমান (২০) নিহত হন। এ ঘটনায় নিহত জালাল উদ্দিনের ছোট ভাই মো. আব্দুর রউফ বাদী হয়ে রৌমারী থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার মামলাটির রায় ঘোষণা করা হয়। মারামারির ঘটনার তিন দিন পর ৩০ অক্টোবর জালাল উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আর ভাতিজা খলিলুর রহমান চিকিৎসাধীন অবস্থায় মারা যান ২০০৭ সালের ১৭ ফেব্রুয়ারি।

বাদী ও বিবাদী উভয়ে কাশিয়াবাড়ি গ্রামের বাসিন্দা। জমি নিয়ে বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী আজিজুর রহমান দুলু। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট তারিকুর রহমান তারিক।

রায়ের প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট তারিকুর রহমান তারিক বলেন, দীর্ঘ ২০ বছর পর এ মামলার রায় হয়েছে। এ রায়ের ব্যাপারে আমি সন্তুষ্ট। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত আসামিদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন আদালত।  

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মায়ের, বাবা গুরুতর আহত

ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মায়ের, বাবা গুরুতর আহত

জাল গ্যারান্টিনামায় ৩০ কোটি টাকা ঋণ, ব্যবসায়ীর ১৬ বছরের কারাদণ্ড

জাল গ্যারান্টিনামায় ৩০ কোটি টাকা ঋণ, ব্যবসায়ীর ১৬ বছরের কারাদণ্ড

মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

রান্নাঘরের পেছনে ১৪ ফুট গাঁজার গাছ, এক বছর ধরে লালন-পালন

রান্নাঘরের পেছনে ১৪ ফুট গাঁজার গাছ, এক বছর ধরে লালন-পালন

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৩ জেলের কারাদণ্ড

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৩ জেলের কারাদণ্ড

আরও পড়ুন

২০ অক্টোবর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

২০ অক্টোবর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বিশ বছর পর জোড়া খুন মামলার রায়, একজনের যাবজ্জীবন

বিশ বছর পর জোড়া খুন মামলার রায়, একজনের যাবজ্জীবন

আইভীর দুই আইনজীবীকে ৪ দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

আইভীর দুই আইনজীবীকে ৪ দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্প পরিচালককে হেনস্তা-হুমকি, ভিডিও ভাইরাল

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্প পরিচালককে হেনস্তা-হুমকি, ভিডিও ভাইরাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম