Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আইভীর দুই আইনজীবীকে ৪ দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পিএম

আইভীর দুই আইনজীবীকে ৪ দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩। ছবি: যুগান্তর

Advertisement

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর গ্রেফতার দুই আইনজীবীকে জেলগেটে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে চার দিন জিজ্ঞাসাবাদের জন্য পুলিশকে অনুমতি দিয়েছেন আদালত। অন্যদিকে আইভীর আইনজীবী জিয়াউল ইসলাম কাজলের ছোট ভাই নাট্যকর্মী আতিকুল ইসলাম মুন্নাকে থানায় এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এই রিমান্ড ও জিজ্ঞাসাবাদ মঞ্জুর করেন।

গ্রেফতারদের আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন ও কোর্ট ইন্সপেক্টর আব্দুস সামাদ এই তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, আদালত প্রাঙ্গণে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে গত বুধবার (১৪ অক্টোবর) ভোরে তাদের গ্রেফতার করা হয়। আগের দিন (১৩ অক্টোবর) গণঅভ্যুত্থানের সময় সিদ্ধিরগঞ্জের রিকশাচালক তুহিন হত্যার ঘটনায় দায়ের করা মামলায় নারায়ণগঞ্জ জেলা জজ আদালতে পুনঃজামিনের আবেদন করেন আইভী। পরে আদালত তার জামিন মঞ্জুর করেন। জামিন পেয়ে ফেরার সময় গাড়িতে ওঠার আগমুহূর্তে আদালত প্রাঙ্গণে আইভী ও তার সমর্থকরা জয় বাংলা স্লোগান দেন। এ সময় আইভী বলেন, ‘জয় বাংলাকে দাবিয়ে রাখা যাবে না।’ 

অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, এর প্রেক্ষিতে আইভীর দুই আইনজীবী ও একজন আইনজীবীর ছোট ভাইকে গ্রেফতার করে পুলিশ। তবে এই ঘটনার ভিডিও ফুটেজে গ্রেফতার আইনজীবীদের স্লোগান দিতে দেখা যায়নি। আইভীর আইনজীবী জিয়াউল ইসলাম কাজলকে তার পাশে মামলার কাগজপত্রের ফাইল নিয়ে হাঁটতে দেখা গেছে। 

তিনি বলেন, আমরা আদালতে রিমান্ডের বিরোধিতা করে আবেদন করেছিলাম। আমরা আদালতকে বলেছি, যে মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে সে মামলার এজাহারে তাদের নাম নেই।

আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা থানার এসআই রেহান উল ইসলাম বক্তব্য রাখেন। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

সেই আবেদ আলীর ছেলে সিয়ামের কত বছরের সাজা হলো

সেই আবেদ আলীর ছেলে সিয়ামের কত বছরের সাজা হলো

পিএসসির সেই গাড়িচালকের ছেলে সিয়ামের কারাদণ্ড

পিএসসির সেই গাড়িচালকের ছেলে সিয়ামের কারাদণ্ড

ধ্রুব রাঠিকে দিল্লি আদালতের সমন জারি

ধ্রুব রাঠিকে দিল্লি আদালতের সমন জারি

‘আইভীর বাড়ির একটি ইটও থাকবে না’

‘আইভীর বাড়ির একটি ইটও থাকবে না’

আয়াসের জামিন শুনানিতে বিচারকের সামনে আইনজীবীদের হাতাহাতি

আয়াসের জামিন শুনানিতে বিচারকের সামনে আইনজীবীদের হাতাহাতি

আরও পড়ুন

২০ অক্টোবর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

২০ অক্টোবর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বিশ বছর পর জোড়া খুন মামলার রায়, একজনের যাবজ্জীবন

বিশ বছর পর জোড়া খুন মামলার রায়, একজনের যাবজ্জীবন

আইভীর দুই আইনজীবীকে ৪ দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

আইভীর দুই আইনজীবীকে ৪ দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্প পরিচালককে হেনস্তা-হুমকি, ভিডিও ভাইরাল

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্প পরিচালককে হেনস্তা-হুমকি, ভিডিও ভাইরাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম