Logo
Logo
×

Advertisement

রাজধানী

চায়ের আড্ডায় জীবনসঙ্গীর খোঁজ, রাজধানীতে ভিন্ন আয়োজন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পিএম

চায়ের আড্ডায় জীবনসঙ্গীর খোঁজ, রাজধানীতে ভিন্ন আয়োজন

Advertisement

প্রচলিত পাত্র-পাত্রী খোঁজার ধারা থেকে বেরিয়ে ব্যক্তিত্ব, জীবনবোধ ও পারস্পরিক বোঝাপড়াকে গুরুত্ব দিয়ে জীবনসঙ্গী খোঁজার নতুন উদ্যোগ নিয়েছে ‘পায়রা’ প্ল্যাটফর্ম। এ লক্ষ্যে রাজধানীতে ৬০ জন অবিবাহিত তরুণ-তরুণীকে নিয়ে আয়োজন করেছে বিশেষ চা-চক্র। আয়োজকদের ভাষ্য, সামনাসামনি পরিচয় ও মতবিনিময়ের মধ্য দিয়ে সম্ভাব্য জীবনসঙ্গী খুঁজে পাওয়ার সুযোগ তৈরি করাই এ উদ্যোগের উদ্দেশ্য।

সম্প্রতি রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে ‘চা থেকে চিরদিন’ শীর্ষক এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে ৩০ জন পুরুষ ও ৩০ জন নারী অংশ নেন। আয়োজকেরা জানান, এটি প্রচলিত স্পিড-ডেটিং বা সাধারণ ম্যাট্রিমোনিয়াল সাইটের মতো নয়। বরং সরাসরি দেখা ও কথোপকথনের মাধ্যমে সম্পর্কের সম্ভাবনা যাচাইয়ের একটি শালীন পরিসর তৈরি করেছে পায়রা।

অনুষ্ঠানে অংশ নেওয়া বেসরকারি ব্যাংক কর্মকর্তা সাবরিনা ইসলাম বলেন, ‘আমার পরিবারের সবাই বিদেশে থাকেন। দেশে আমার জন্য পাত্র খোঁজার কেউ নেই। এমন পরিস্থিতিতে এই আয়োজন আমার জন্য দারুণ এক সুযোগ তৈরি করেছে।’

আরেক অংশগ্রহণকারী উদ্যোক্তা আলী হাসান প্রিন্স বলেন, ‘অনলাইনে পরিচয়ের অনেক জায়গা থাকলেও সেখানে প্রতারণার ঝুঁকি থাকে। জীবনের এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য মুখোমুখি আলোচনা অনেক বেশি নিরাপদ ও সম্মানজনক।’

পায়রার প্রধান নির্বাহী মোশারাত আহমেদ মেহেক বলেন, ‘পায়রাতে কাউকে তাড়াহুড়ো করে বিয়ের সিদ্ধান্ত নিতে হবে না। আমরা মানুষকে সঠিক সঙ্গী খুঁজে পেতে, আত্মবিশ্বাস বাড়াতে এবং একসঙ্গে সুন্দর ভবিষ্যৎ গড়তে সহযোগিতা করি।’

প্ল্যাটফর্মটির সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, জীবনসঙ্গী নির্বাচনে বাহ্যিক পরিচয়ের চেয়ে ব্যক্তিত্ব ও পারস্পরিক সমঝোতাকে বেশি গুরুত্ব দিচ্ছেন অংশগ্রহণকারীরা। প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেও সচেতনতার চিত্র উঠে এসেছে জরিপে। এতে ১৫ দশমিক ৭ শতাংশ উত্তরদাতা পুরোপুরি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-নির্ভর ম্যাচমেকিংয়ের ওপর আস্থা রাখার কথা জানিয়েছেন। অন্যদিকে ৮১ শতাংশ উত্তরদাতা অভিজ্ঞ ম্যাচমেকার ও প্রযুক্তির সমন্বিত সেবার পক্ষে মত দিয়েছেন।

পায়রা জানায়, তারা এআই ব্যবহার করে সম্ভাব্য জীবনসঙ্গী খোঁজার পরিধি বাড়াতে। তবে প্রোফাইল পর্যালোচনা ও চূড়ান্ত সিদ্ধান্তের প্রক্রিয়ায় যুক্ত থাকেন অভিজ্ঞ পরামর্শকেরা। প্ল্যাটফর্মটিতে যাচাইকৃত প্রোফাইল, গোপনীয়তা ও নিরাপত্তার পাশাপাশি ধাপে ধাপে পরিবারকে যুক্ত করার সুযোগ রাখা হয়েছে।

পায়রার প্রধান পরিচালন কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের সামাজিক পরিস্থিতি ও মুসলিম পারিবারিক পরিবেশের কথা মাথায় রেখে প্রযুক্তি ও অনুভূতির সমন্বয় ঘটিয়ে আমরা কাজ করছি, যাতে মানুষ আমাদের প্ল্যাটফর্মে সেরা ব্যক্তিটিকে খুঁজে পায় এবং দীর্ঘমেয়াদি ও টেকসই সম্পর্ক গড়ে তুলতে পারে।’

এর আগে গত জুলাইয়ে ২০ জন প্রার্থীকে নিয়ে একই ধরনের আড্ডার আয়োজন করেছিল পায়রা। আয়োজকদের দাবি, ওই অনুষ্ঠানে চার জোড়া প্রার্থী পারস্পরিক সম্মতি জানান এবং তাদের মধ্যে এক জোড়া মাত্র তিন সপ্তাহের মধ্যে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এবার অংশগ্রহণকারীর সংখ্যা বেড়ে ৬০ হওয়াকে এ ধরনের উদ্যোগের প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধির ইঙ্গিত হিসেবে দেখছেন আয়োজকেরা।

গ্রাহকসেবার মান উন্নত করতে আগামী ডিসেম্বরে নিজস্ব মোবাইল অ্যাপ চালুর পরিকল্পনার কথাও জানিয়েছে পায়রা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইসলাম গ্রহণ করে বিয়ে, ‘চীনা বরকে’ দেখতে মানুষের ভিড়

ইসলাম গ্রহণ করে বিয়ে, ‘চীনা বরকে’ দেখতে মানুষের ভিড়

অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়?

অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়?

বিয়ের আগে পাত্র-পাত্রী নির্বাচনে ইসলামের ৩ নির্দেশনা

বিয়ের আগে পাত্র-পাত্রী নির্বাচনে ইসলামের ৩ নির্দেশনা

প্রেমিককে বিয়ের দাবিতে ১০০ ফুট উঁচু টাওয়ারে তরুণী, নামলেন বিয়ে করেই

প্রেমিককে বিয়ের দাবিতে ১০০ ফুট উঁচু টাওয়ারে তরুণী, নামলেন বিয়ে করেই

‘অজ্ঞতার কারণে ভুল হয়েছে’— শ্যালিকাকে তালাক দেওয়ার ঘোষণা সেই যুবকের

‘অজ্ঞতার কারণে ভুল হয়েছে’— শ্যালিকাকে তালাক দেওয়ার ঘোষণা সেই যুবকের

ছোট হচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার বিয়ের আয়োজন, চাপে সংশ্লিষ্ট ব্যবসা

ছোট হচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার বিয়ের আয়োজন, চাপে সংশ্লিষ্ট ব্যবসা

আরও পড়ুন

মিরপুরে শ্রমিক আন্দোলনের নামে নাশকতা, গ্রেফতার ২৬ জন কারাগারে

মিরপুরে শ্রমিক আন্দোলনের নামে নাশকতা, গ্রেফতার ২৬ জন কারাগারে

চায়ের আড্ডায় জীবনসঙ্গীর খোঁজ, রাজধানীতে ভিন্ন আয়োজন

চায়ের আড্ডায় জীবনসঙ্গীর খোঁজ, রাজধানীতে ভিন্ন আয়োজন

আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান, ৭ জনের কারাদণ্ড

আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান, ৭ জনের কারাদণ্ড

সচিবালয় স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদ ট্রাক্টর দিয়ে হাল চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

ট্রাক্টর দিয়ে হাল চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম