Logo
Logo
×

Advertisement

সারাদেশ

‘অজ্ঞতার কারণে ভুল হয়েছে’— শ্যালিকাকে তালাক দেওয়ার ঘোষণা সেই যুবকের

Advertisement

Icon

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০১:২২ পিএম

‘অজ্ঞতার কারণে ভুল হয়েছে’— শ্যালিকাকে তালাক দেওয়ার ঘোষণা সেই যুবকের

স্ত্রী থাকতে শ্যালিকাকে বিয়ে

Advertisement

স্ত্রী থাকার পরও শ্যালিকাকে বিয়ে করার ঘটনায় দেশব্যাপী সমালোচিত হয়েছেন নওগাঁর মহাদেবপুরের টিকটকার মাসুদ রানা (৩৫)। এ ঘটনায় ফেসবুক লাইভে এসে জাতির কাছে ক্ষমা চেয়েছেন তিনি। একই সঙ্গে পরিস্থিতি সামাল দিতে ওই শ্যালিকাকে তালাক দেওয়ার ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে ফেসবুকে লাইভে এসে নিজের ভুল স্বীকার করেন রানা। লাইভে তাকে হাত জোড় করে সবার কাছে ক্ষমা চাইতে দেখা যায়।

মাসুদ রানা নওগাঁ সদর উপজেলার বাসিন্দা। তিনি টিকটক ও এক আইনজীবীর সহকারী হিসেবে কাজ করেন। 

জেলার বদলগাছী উপজেলা সদরে একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন রানা। রোববার সন্ধ্যায় শ্যালিকাকে (২১) বিয়ে করেন তিনি। বিষয়টি জানাজানির পর সোমবার রাতে ওই যুবক ও তার দুই স্ত্রীর মুখে চুনকালি মাখিয়ে এবং গলায় জুতার মালা পরিয়ে গ্রামছাড়া করার ঘটনা ঘটে। এ ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুক লাইভে রানা বলেন, আমার সবচেয়ে বড় ভুল ছিল প্রথম স্ত্রীকে বহাল রেখেই আপন শ্যালিকাকে বিয়ে করা। প্রথম স্ত্রীকে তালাক দিয়ে শ্যালিকাকে বিয়ে করলে হয়ত এ নিয়ে আইনি বা সামাজিক প্রশ্ন উঠত না, তা আমার জানা ছিল না। অজ্ঞতার কারণে এমন ভুল হয়েছে আমার। যদি বুঝতাম এমন সম্পর্ক সমাজের চোখে অপরাধ এবং ইসলামের দৃষ্টিতে হারাম, তবে আমরা কখনোই এ ধরনের ঘটনা ফেসবুকে প্রকাশ করতাম না। বুঝে-শুনে কেউ আগুনে হাত দেয় না।

তিনি বলেন, সমাজ ও পরিস্থিতি যেভাবে চাইবে, আমি এখন সেভাবেই জীবন পরিচালনা করব। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের নিয়ে ছবি ও ভিডিও প্রচার বন্ধ করার অনুরোধ রইল। যাকে বিয়ে করেছি, সেই শ্যালিকাকে আমি তালাক দেব।

স্থানীয় সূত্রে জানা গেছে, নওগাঁর বদলগাছী উপজেলার সদর ইউনিয়নের বৈরাগীপাড়ায় প্রথম স্ত্রীকে নিয়ে একটি ভাড়া বাসায় থাকতেন রানা। ২৪ অক্টোবর ওই বাসায় তাদের গায়ে হলুদের অনুষ্ঠান হয়। পরদিন ২৫ অক্টোবর প্রথম স্ত্রীর আপন ছোট বোনকে বিয়ে করেন তিনি।

বিয়ের পর এ ঘটনার পক্ষে সাফাই গেয়ে রানা দাবি করেন, প্রথম স্ত্রীর সম্মতি ও সহযোগিতাতেই তিনি এ বিয়ে করেছেন। তার ভাষ্য অনুযায়ী, শ্যালিকার অন্যত্র বিয়ে হলে তাদের আগে ধারণ করা কিছু টিকটক ভিডিও নিয়ে তাকে হয়রানির শিকার হতে হতো- এমন আশঙ্কা থেকে তিনি এ সিদ্ধান্ত নেন।

বিয়ের পর  স্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিও প্রকাশ করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এ নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। ধর্মে ‘একসঙ্গে দুই বোনকে বিয়ে করার বিধান নেই’- উল্লেখ করে বদলগাছীতে তারা যে বাসায় ভাড়ায় থাকতেন, সেই বাসা ছেড়ে দিতে বলা হয়। 

এ ঘটনার জেরে সোমবার (২৬ অক্টোবর) রাতে মহাদেবপুর উপজেলার মাতাজি বিরামগ্রাম এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। প্রথম স্ত্রীর উপস্থিতিতে শ্যালিকাকে বিয়ে করার প্রতিবাদে স্থানীয় ক্ষুব্ধ জনতা ওই যুবক ও তার দুই স্ত্রীর মুখে চুনকালি মাখিয়ে এবং গলায় জুতার মালা পরিয়ে গ্রামছাড়া করে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ছোট হচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার বিয়ের আয়োজন, চাপে সংশ্লিষ্ট ব্যবসা

ছোট হচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার বিয়ের আয়োজন, চাপে সংশ্লিষ্ট ব্যবসা

রসিকতার ছলে কবুল বললে কি বিয়ে হয়ে যায়, শরিয়তের বিধান কী?

রসিকতার ছলে কবুল বললে কি বিয়ে হয়ে যায়, শরিয়তের বিধান কী?

৯৯৯ টাকা দেনমোহরে বিয়ের রহস্য ফাঁস করলেন অভিনেতা সুজাত শিমুল

৯৯৯ টাকা দেনমোহরে বিয়ের রহস্য ফাঁস করলেন অভিনেতা সুজাত শিমুল

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

মুসলিম পরিচয়ে প্রেম-বিয়ের আসরে জানা গেল হিন্দু, অতঃপর...

মুসলিম পরিচয়ে প্রেম-বিয়ের আসরে জানা গেল হিন্দু, অতঃপর...

বিয়েতে প্রতিযোগিতা নয়, চাই দায়িত্বশীলতা ও সহমর্মিতা

বিয়েতে প্রতিযোগিতা নয়, চাই দায়িত্বশীলতা ও সহমর্মিতা

আরও পড়ুন

ছাত্রদল নেতা শাকিল হত্যা: এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার

ছাত্রদল নেতা শাকিল হত্যা: এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার

‘অজ্ঞতার কারণে ভুল হয়েছে’— শ্যালিকাকে তালাক দেওয়ার ঘোষণা সেই যুবকের

‘অজ্ঞতার কারণে ভুল হয়েছে’— শ্যালিকাকে তালাক দেওয়ার ঘোষণা সেই যুবকের

মানিক পশারীর কবর খোঁড়া ও দাফন ঘিরে আসলে কী ঘটেছিল? বেরিয়ে এলো আসল সত্য

মানিক পশারীর কবর খোঁড়া ও দাফন ঘিরে আসলে কী ঘটেছিল? বেরিয়ে এলো আসল সত্য

ছাত্রদল নেতা শাকিলের জানাজার পর এমপিপুত্রের ঘনিষ্ট প্রবাসীর শপিংমলে ভাঙচুর-লুটপাট

ছাত্রদল নেতা শাকিলের জানাজার পর এমপিপুত্রের ঘনিষ্ট প্রবাসীর শপিংমলে ভাঙচুর-লুটপাট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম